শৈলেন ঘোষ
ভারতীয়
১৯২৮ - ২০১৬
১৭ টি বই
শৈলেন ঘোষের জন্ম ১৯২৮ সালে কলকাতার বাগবাজারে । ডাকনাম ছিল শৈলেশ। বাবা শ্রী খগেন্দ্রনাথ ঘোষ ছিলেন সাহিত্যিক, মা শ্রীমতি তরুলতা ঘোষ ছিলেন গৃহবধূ। সাত বছর বয়সে হাওড়ার সালকিয়ার অ্যাংলো সংস্কৃত হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। তাঁর ছেলেবেলা, কৈশোর আর তরুণ বয়সের অনেকটাই কেটেছে হাওড়া জেলার সালকিয়ায়। প্রথম জীবনে ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি, তবে মাঠের প্রতিনিয়ত চোট-আঘাতে একটাসময় খেলা ছেড়ে দেন। ১৯৫৭ সালে বিড়লা'র রুবি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানীতে চাকুরি শুরু করেন, পরে সেটি ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানীর সাথে যুক্ত হয়। অকৃতদার শৈলেনবাবু ১৯৮৮ সালে চাকুরি থেকে অবসর নেন।