পল্লবী সেনগুপ্ত

পল্লবী সেনগুপ্ত

৫ টি বই

পল্লবী সেনগুপ্তের লেখক জীবনের সূত্রপাত ঘটে মাত্র তেরো বছর বয়সে । প্রথম সারির এক কিশোর পত্রিকায় ‘ গোলাপ কুঁড়ি ‘ নামক গল্প প্রকাশিত ও পুরস্কৃত হবার মাধ্যমেই তার লেখালিখির হাতে খড়ি । তারপর এক বছরের মধ্যেই প্রকাশিত হয় তার কিশোর উপযোগী অনু গল্পের সংকলন ‘ জঙ্গলে টুবলু ‘। এ ছাড়াও ছোট বয়স থেকেই লিখেছেন একাধিক বানিজ্যক পত্রপত্রিকা সহ নানা লিটল ম্যাগাজিনে । এরপর পড়াশুনার চাপে দীর্ঘদিনের বিরতি লেখার জগত থেকে । ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুল থেকে বিদ্যালয় জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে স্নাতক হন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে । অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ত পড়েন ইকফাই বিজনেস স্কুল থেকে । অধুনা তথ্য প্রযুক্তি সংস্থার মানবসম্পদ বিভাগের আধিকারিক ।