খগেন্দ্রনাথ মিত্র
খগেন্দ্রনাথ মিত্র একজন বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও প্রথম জীবনে বিপ্লবী রাজনৈতিক কর্মী ছিলেন। কলকাতার নীলমণি মিত্র স্ট্রীটের মিত্র পরিবারে তার জন্ম হয়। তার পিতা শৈলেন্দ্রনাথ শিলাইদহতে ঠাকুর এস্টেটের মোক্তার ছিলেন। তার শৈশব কাটে পিতার কর্মক্ষেত্র অবিভক্ত নদীয়া জেলার কুষ্টিয়ায়। এসময় তিনি কুষ্টিয়া হাই স্কুলে পড়াশোনা করেছেন। ছোটবেলাতে খেলাধুলা ও অভিনয়ে পারদর্শী ছিলেন।