আব্দুল্লাহ ইবনে মাহমুদ

আব্দুল্লাহ ইবনে মাহমুদ

বাংলাদেশি
১৯৯২
২ টি বই

আব্দুল্লাহ ইবনে মাহমুদ একজন প্রকৌশলী, লেখক ও গবেষক, যার শৈশবের প্রথম ছয় বছর কেটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। তিনি ২০১১ সালে নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগ (EEE) থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৭ সালে বুয়েট থেকে বেরিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ কোর্সে অধ্যয়ন শুরু করেন। ভার্চুয়াল জগতে বিশ্ববিদ্যালয়ের সময় থেকেই তাঁর লেখালেখির সূচনা। বুয়েটে শেষ বর্ষে থাকাকালীন তিনি রোর বাংলা প্ল্যাটফর্মে লেখা শুরু করেন এবং সেখানে তাঁর শতাধিক লেখা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রযুক্তি, ফিকশন ছাড়াও বৈশ্বিক ইতিহাস, মিথ এবং তুলনামূলক ধর্মতত্ত্ব তাঁর পছন্দের বিষয়। নতুন কিছু জানা ও সে জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়াই তাঁর লেখার মূল অনুপ্রেরণা।