শয়তানের সন্তান
পড়া শুরু করুন
লগইন করুন

শয়তানের সন্তান

৫.০ (১ রিভিউ)
·
১৮+ বিষয়বস্তু
লেখক
সৈকত মুখোপাধ্যায়
ভাষা
বাংলা
ফরম্যাট
বৈদ্যুতিন
মোট অধ্যায়
পঠিত
৮২ বার
বিষয়
রোমাঞ্চ , ভৌতিক ও অতিপ্রাকৃত , রহস্য
ওর বাবা-মা কারা, জানে না জোসেফ রুদ্রনাথ একা। খ্রিস্টান অরফ্যানেজে মানুষ হচ্ছে। হঠাৎ তার কুষ্ঠ হল। পায়ের আঙুল গুটিয়ে গেল! সে এরপর কী করবে, ভেবে যখন দিশেহারা, সেসময়েই এক অচেনা বিরাজ কাপালি তাকে কাজ দিতে লোক পাঠালেন। কে তিনি? কীরকম কাজ? বেলেঘাটার এই ভগ্নপ্রায় কারখানায় আর যারা আছে, হাসিদি, বিশাখা, পঙ্কজদা...তারা কি স্বাভাবিক মানুষ? সে নিজে কী? কী করে ঘটে চলে শিউরে ওঠার মতো সব ব্যাপার?...

তিতলি ওকে ছাড়বে না—প্রতিশোধ, প্রতিশোধ চাই! ঠিক যেমন করে আরশোলার ঘাড়ে হুল ফুটিয়ে টেনে নিয়ে যায় নীল পোকা, তারপর তাকে কুরে কুরে খায় নীলপরীর বাচ্চারা, তখনও আরশোলাটা দিব্যি বেঁচে থাকে, ও তাই করবে। সুরেশ সিং-এর সঙ্গে সঙ্গমের মুহূর্তগুলোতে এই ছবি দেখতে দেখতে আনন্দে ভেসে যেত তিতলি। 'সুরেশ সিং, তুমি আমাকে এইভাবে ক্যারি করবে! যতদিন বেঁচে থাকবে, ইউ মাস্ট ক্যারি মি।’....

একমলাটে দু-দুটো ডার্ক ফ্যান্টাসি ‘শয়তানের সন্তান' এবং ‘পতঙ্গ সঙ্গম'। বাংলায় এমন নৃশংস অন্ধকার কাহিনি আগে লেখা হয়নি।

রেটিং

৫.০

১ রিভিউ

৫ ★
৪ ★
৩ ★
২ ★
১ ★

পাঠকদের রিভিউ

১ টি রিভিউ
বেঙ্গল টাইগার

বেঙ্গল টাইগার

২৬ নভেম্বর, ২০২৫

সৈকত মুখোপাধ্যায়ের শয়তানের সন্তান এমন একটি ডার্ক থ্রিলার, যেখানে ভয়, রহস্য আর মনস্তাত্ত্বিক উত্তেজনা খুব সুন্দরভাবে মিশে গেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্রের জীবনে এক অদ্ভুত প্রস্তাবের মাধ্যমে যেভাবে অশুভের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে, তা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত টানটান রেখে দেয়।

গল্পের পরিবেশ, অস্বস্তিকর আবহ আর চরিত্রগুলোর মানসিক দিক—সবকিছু মিলিয়ে বইটি শুধু ভৌতিক নয়; মানুষের অন্তর্গত দুঃখ, রাগ ও অন্ধকার দিককেও স্পর্শ করে। লেখার গতি দ্রুত, ভাষা সহজ, আর পুরো বই জুড়ে একটা অদৃশ্য চাপা রহস্য কাজ করে।

সংক্ষেপে, যারা ভয়-রহস্য-থ্রিলারের মিশ্রণ পছন্দ করেন, তাদের জন্য শয়তানের সন্তান একটি মনকাড়া, পড়তে বাধ্য করা উপন্যাস।

একই ধরনের বই