১.২০ মোহিত ব্যক্তির মনে ভ্ৰম জন্মান

রাজেন্দ্রনাথ রুদ্র

বিংশ পাঠ
মোহিত ব্যক্তির মনে ভ্ৰম জন্মান

জ্ঞানেন্দ্রিয়ের বিভিন্ন প্রকার মায়া উৎপাদন করিয়া কৃতকার্য হওয়ার পর, শিক্ষার্থী পাত্রের মনে ভ্ৰম জন্মাইতে চেষ্টা পাইবে। প্রথম রসনেন্দ্রিয়ের ভ্রম উৎপাদন করিবে। তন্নিমিত্ত তাহাকে এই মত কিছু লিবে—“তুমি এইমাত্র কয়েকখানা মিষ্ট সন্দেশ খাইলে সন্দেশগুলি খুব মিষ্ট ছিল; উহাদের স্বাদ এখনও তোমার জিহ্বাতে লাগিয়া রহিয়াছে-তুমি এখনও উহাদের মিষ্টত্ব অনুভব করিতেছ” ইত্যাদি। তৎপরে তাহাকে জিজ্ঞাসা করিবে যে, সে জিতে এখনও উহাদের মিষ্ট স্বাদ অনুভব করিতেছে কি না? যদি অস্বীকার করে, তবে উক্ত বিষয়ে আরও কয়েকবার আদেশ প্রদান করিবে এবং যতক্ষণ সে ভ্রমের বশীভূত না হয়, ততক্ষণ তাহাকে আদেশ দিবে। রসনেন্দ্রিয়ের ভ্ৰম জন্মাইয়া কৃতকার্য হওয়ার পর, ঘ্রাণেন্দ্রিয়ের ভ্রম জন্মাইতে চেষ্টা করিবে। বলিবে—“তোমার নাকে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ আসিতেছে; তোমার সামনে একটা মরা কুকুর পড়িয়া রহিয়াছে এবং উহা পচিয়া যাওয়াতে দুর্গন্ধ আসিতেছে। বিকট দুর্গন্ধ—ভীষণ দুর্গন্ধনাকে কাপড় দাও-শীগগীর নাকে কাপড় দাও—নতুবা তোমার বমি হইবে” ইত্যাদি। তৎপরে শ্রবণেন্দ্রিয়ের ভ্রম উৎপাদন করিতে বলিবে—-“ঐ শোন, পাশের বাড়ীতে দুইটা কুকুর কেমন ভয়ঙ্কর ঝগড়া করিতেছে এবং মাঝে মাঝে কেমন বিকট চীৎকার করিতেছে; ঐ শোন, আরও কতকগুলি কুকুর উহাদের সঙ্গে যোগ দিয়া বিকটতর চীৎকার আরম্ভ করিলভীষণ কোলাহল সুরু করিল” ইত্যাদি। তাহার পর স্পর্শেন্দ্রিয়ের ভ্রম জন্মাইতে বলিবে—“এইক্ষণ তোমার খুব শীত করিতেছে,-অত্যন্ত শীত করিতেছে। পৌষ মাসের মত শীত পড়িয়াছে,তোমার গায়ের জামাতে শীত নানিতেছে না-তোমার খুব শীত করিতেছে” ইত্যাদি। তৎপরে দর্শনেন্দ্রিয়ের ভ্রম জন্মাইবে। বলিবে—“ঐ দেখ, মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেতাত্মা তোমার সম্মুখে আবির্ভূত হইয়াছেন। কিন্তু তুমি তাহার প্রেমূর্তি দেখিয়া ভয় পাইবে না—কখনও ভয় পাইবে না। তুমি তাহাকে খুব সম্মানের সহিত অভ্যর্থনা করিয়া বসিতে আসন দিবে। এখন তুমি চোখ মেলিয়া তাহাকে দেখিতে পাইবে। এখন তিনি তোমার সম্মুখে আসিয়াছেন; তাহাকে বসিতে দাও। তাঁহার নিকট তোমার কোন বিষয় জিজ্ঞাস্য থাকিলে, তুমি তাহা জিজ্ঞাসা করিতে পার; তিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছেন” ইত্যাদি। অথবা তাহাকে বলিবে যে, পরীর দেশ হইতে ১০/১২ জন অসামান্য রূপবতী পরী এইমাত্র নামিয়া আসিয়া তোমার সম্মুখে নৃত্যগীত আরম্ভ করিল। তাহাদের মত এমন অপূর্ব সুন্দরী স্ত্রীলোক তুমি জীবনে কখনও দেখ নাই। এমন সুমিষ্ট গানও শোন নাই এবং এরূপ মধুর অঙ্গভঙ্গী পূর্ণ নৃত্যও কখন দেখ নাই। তোমার সঙ্গে দর্শক রূপে আর যাহার নৃত্য-গীত উপভোগ করিতেছেন, তাহারা আনন্দে সম্পূর্ণ আত্মহারা হইয়াছেন এবং তুমি নিজেও অত্যন্ত বিস্মিত ও মোহিত হইয়া গিয়াছ। তুমি কি তাহাদিগকে দেখিতে পাইতেছ? হাঁ, তুমি তাহাদিগকে সুস্পষ্টরূপে দেখিতে পাইতেছ এবং তাহারা সকলে মিলিয়া যে একতানে গান গাহিতেছে, তাহাও তুমি শুনিতে পাইতেছ। তাহারা যে গান গাহিতেছে তাহা কি তুমি জান? হা,–জান। বলতো, তাহারা কোন্ গানটা গাহিতেছে?—ইত্যাদি। মোহিত ব্যক্তি কল্পিত প্রেতাত্মার সহিত কিছুক্ষণ কথা-বার্তা বলার পর কি কল্পিত পরীগণের নৃত্য ও সঙ্গীত কিছুকাল উপভোগ করার পর, তাহাকে দ্বাবিংশ পাঠের নিয়মানুসারে প্রকৃতিস্থ করিয়া দিবে।

সকল অধ্যায়
১.
১.০১ সংজ্ঞা ও পরিভাষা
২.
১.০২ সিদ্ধির মূল কারণ
৩.
১.০৩ আহার-বিহার
৪.
১.০৪ মনের দ্বিত্বভাব
৫.
১.০৫ সম্মোহন আদেশ
৬.
১.০৬ চক্ষুর মোহিনী শক্তি
৭.
১.০৭ পাস করণ বা হাত বুলান
৮.
১.০৮ শরীরে শিথিলতা উৎপাদন
৯.
১.০৯ শিক্ষার প্রণালী
১০.
১.১০ জাগ্ৰদবস্থায় মোহিত করণ
১১.
১.১১ জাগ্ৰদবস্থায় সম্মোহিত পাত্রকে প্রকৃতিস্থ করণ
১২.
১.১২ জাগ্ৰদবস্থায় মোহিত করা সম্বন্ধে বিশেষ উপদেশ
১৩.
১.১৩ মোহিতাবস্থা কাহাকে বলে?
১৪.
১.১৪ পাত্রের মনের সংবেদনা
১৫.
১.১৫ পাত্রকে সম্মোহিত করিবার প্রাথমিক উপদেশ
১৬.
১.১৬ পাত্রকে নিদ্রিত করণ
১৭.
১.১৭ পাত্রকে নিদ্রিত করা সম্বন্ধে বিশেষ উপদেশ
১৮.
১.১৮ মোহিতাবস্থা পরীক্ষা করণ
১৯.
১.১৯ মোহিত ব্যক্তির মনে মায়া জন্মান
২০.
১.২০ মোহিত ব্যক্তির মনে ভ্ৰম জন্মান
২১.
১.২১ মায়া ও ভ্রম উৎপাদনার্থ বিশেষ উপদেশ
২২.
১.২২ মোহিত ব্যক্তিকে প্রকৃতিস্থ করণ
২৩.
১.২৩ পাত্রের শরীরে ক্যাটালেপ্‌সী উৎপাদন
২৪.
১.২৪ পাত্রের শরীরে বোধরহিতাবস্থা উৎপাদন
২৫.
১.২৫ আদেশের প্রতি মোহিত ব্যক্তিগণের সাড়া
২৬.
১.২৬ কঠিন পাত্র মোহিত করণ
২৭.
১.২৭ স্বাভাবিক নিদ্রা মোহিতাবস্থায় পরিবর্তিত করণ
২৮.
১.২৮ আত্ম-সম্মোহন
২৯.
১.২৯ পত্র দ্বারা বা টেলিফোণে মোহিত করণ
৩০.
১.৩০ দেখামাত্র মোহিত করণ
৩১.
১.৩১ পরবর্তী সম্মোহন আদেশ
৩২.
১.৩২ কাহারও অজ্ঞাতসারে মন পরিবর্তিত করণ
৩৩.
১.৩৩ অপরের মোহিত পাত্রকে প্রকৃতিস্থ করণ
৩৪.
১.৩৪ সম্মোহন ক্রীড়া
৩৫.
২.০১ মেসমেরিজম্ বা জৈব আকর্ষণী বিদ্যা
৩৬.
২.০২ আহার-বিহার, মানসিক গুণাগুণ ইত্যাদি
৩৭.
২.০৩ কিরূপ লোক মোহ নিদ্রায় অভিভূত হয়
৩৮.
২.০৪ মেস্‌মেরিজমে ব্যবহৃত বিশেষ পাস
৩৯.
২.০৫ মোহ নিদ্রার বিভিন্ন স্তর
৪০.
২.০৬ মেসমেরাইজ করা সম্বন্ধে প্রাথমিক উপদেশ
৪১.
২.০৭ পাত্রকে জাগ্ৰদবস্থায় মেস্‌মেরাইজ করণ
৪২.
২.০৭ পাত্রের মোহ নিদ্রা উৎপাদন
৪৩.
২.০৯ মোহ নিদ্রায় মায়া ও ভ্রম উৎপাদন
৪৪.
২.১০ পাত্রের আত্মিক শক্তি বিকাশ করণ
৪৫.
২.১১ মোহ নিদ্রা দূরীভূত করণ
৪৬.
৩.০১ আত্মিক চিকিৎসা
৪৭.
৩.০২ মন্ত্রপূত জল বা জল-পড়া
৪৮.
৩.০৩ মনুষ্যেতর প্রাণী মোহিত করণ
৪৯.
৩.০৪ ক্রিষ্টেল গেইজিং
৫০.
৩.০৫ সম্মোহন-শক্তির আরোপিত অনিষ্টকারিতা
৫১.
৩.০৬ উপসংহার ও পরিশিষ্ট

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%