পরাশর

বিখ্যাত মুনি ও মহাভারত রচয়িতা ব্যাসদেবের (কৃষ্ণদ্বৈপায়ন) পিতা। পরাশর মহর্ষি শক্তৃর ও তাঁর পত্নী অদৃশ্যন্তীর পুত্র এবং বশিষ্ঠ মুনির পৌত্র। রাজা কল্মাষপাদ শক্তৃর অভিশাপে রাক্ষস হয়ে বিশ্বামিত্রের প্ররোচনায় শক্তৃ সহ বশিষ্ঠের একশত সন্তানকে ভক্ষণ করেন। শক্তৃর মৃত্যুর পর পরাশরের জন্ম হয়। মাতার কাছে পিতার মৃত্যুর কারণ শুনে পরাশর রাক্ষসসত্র যজ্ঞ শুরু করলেন। ফলে রক্ষস সকল সেখানে দগ্ধ হতে শুরু করল। তখন অত্রি, ক্রতু ও মহাক্রতুকে সঙ্গে নিয়ে পুলস্ত্য এসে পরাশরকে বোঝালেন যে, এই ভাবে নির্দোষ রাক্ষসদের হত্যা করা অনুচিত। পুলস্ত্যের কথায় পরাশর তাঁর যজ্ঞ শেষ করলেন। এর বহুদিন পরে তীর্থপর্যটনের পথে যমুনার তীরে এক অতীব সুন্দরী খেয়ানী সত্যবতীকে দেখে পরাশর মোহিত হন। লোকে ধীবর কন্যা হিসেবে জানলেও,সত্যবতীর আসল পিতা ছিলেন চেদি রাজ উপরিচর বসু এবং মাতা ছিলেন এক অপ্সরা অদ্রিকা। পরাশর নৌকায় উঠে সত্যবতীর কাছে এক বংশধর পুত্র চাইলেন। সত্যবতীর লজ্জা পাচ্ছেন দেখে পরাশর ওঁদের চারিদিকে কুজ্ঝটিকা সৃষ্টি করলেন এবং সত্যবতীকে অভয় দিলেন যে, এই মিলনের ফলে ওঁর কুমারিত্ব নষ্ট হবে না। মিলনের অল্প ক্ষণের মধ্যেই সত্যবতী যমুনার দ্বীপে পরাশর-পুত্র কৃষ্ণ দ্বৈপায়নকে প্রসব করেন। পরে ইনি বেদ বিভক্ত করে ব্যাস নামে বিখ্যাত হন। ইনিই মহাভারতের রচয়িতা হিসেবে পরিচিত।

সকল অধ্যায়
১.
হৃষিকেশ
২.
অক্রুর
৩.
অগ্নি
৪.
অগ্নিবেশ
৫.
অগ্নিহোত্র
৬.
অচ্যুত
৭.
অঙ্গ
৮.
অঙ্গদেশ
৯.
অঙ্গারপর্ণ
১০.
অঙ্গিরা
১১.
অজাতশত্রু
১২.
অজৈকপাদ
১৩.
অতিরথ
১৪.
অত্রি (১)
১৫.
অত্রি (২)
১৬.
অদিতি
১৭.
অদ্রিকা
১৮.
অধর
১৯.
অধর্ম
২০.
অধিরথ
২১.
অনন্তনাগ
২২.
অনবদ্যা
২৩.
অনল
২৪.
অনসূয়া
২৫.
অনিল
২৬.
অনু
২৭.
অনুহলাদ
২৮.
অনূপা
২৯.
অন্ধ্রদেশ
৩০.
অপ্সরা
৩১.
অবন্তী
৩২.
অবিজণাতগতি
৩৩.
অভিমন্যু
৩৪.
অমৃত
৩৫.
অম্বা
৩৬.
অম্বালিকা
৩৭.
অম্বিকা
৩৮.
অর্ক
৩৯.
অরণি
৪০.
অরিষ্টনেমা
৪১.
অরুণ
৪২.
অরুণা
৪৩.
অরুন্ধতী
৪৪.
অর্জ্জন্য
৪৫.
অর্থ
৪৬.
অর্য্যমা
৪৭.
অলম্বুষ
৪৮.
অলম্বুষা
৪৯.
অশ্ব
৫০.
অশ্বতীর্ণ
৫১.
অশ্বমেধ-যজ্ঞ
৫২.
অশ্বত্থমা
৫৩.
অশ্বিনী
৫৪.
অশ্বিনীকুমার
৫৫.
অশ্মক
৫৬.
অষ্টক
৫৭.
অষ্টবসু
৫৮.
অষ্টাবক্র
৫৯.
অসুরা
৬০.
অহঃ
৬১.
অহির্বুধন্য
৬২.
আদিত্য
৬৩.
আরুণি (১)
৬৪.
আরুণি (২)
৬৫.
আরুষী
৬৬.
আস্তিক
৬৭.
ইক্ষাকু-বংশ
৬৮.
ইন্দ্র
৬৯.
ইন্দ্রজিত
৭০.
ইন্দ্রকিল
৭১.
ইরাবন
৭২.
ইল্বল
৭৩.
উগ্রশ্রবাঃ
৭৪.
উতঙ্ক
৭৫.
উতত্থ্য
৭৬.
উত্তর
৭৭.
উত্তরা
৭৮.
উদ্দালক
৭৯.
উপমন্যু
৮০.
উপপ্লব্য
৮১.
উপরিচর বসু
৮২.
উমা
৮৩.
উর্বশী
৮৪.
উরুক্রম
৮৫.
নৈর্ঋত
৮৬.
পঞ্চচূড়া
৮৭.
পরন্তপ
৮৮.
পরশুরাম
৮৯.
পরাশর
৯০.
পুত্র বা কন্যাদের বৈচিত্র্য
৯১.
পুত্র
৯২.
পুলহ
৯৩.
পুলোমা (১)
৯৪.
পুলোমা (২)
৯৫.
পুণ্ডরিকাক্ষ
৯৬.
পুরোচন
৯৭.
পুরুমিত্র
৯৮.
পুরূরবা
৯৯.
পুরুষোত্তম
১০০.
পুলস্ত্য
১০১.
পুষ্টি
১০২.
পূর্ণ
১০৩.
পুর্ণায়ু
১০৪.
পূষাঃ
১০৫.
পৃথু
১০৬.
পৌলম/কালকেয়
১০৭.
পৌষ্য
১০৮.
পৌলস্ত্য
১০৯.
প্রভাস
১১০.
প্রচন্দ্র
১১১.
প্রতর্দন
১১২.
প্রধা
১১৩.
প্রদ্যুম্ন
১১৪.
প্রহ্লাদ
১১৫.
উলুপী
১১৬.
সহদেব (১)
১১৭.
সহদেব (২)
১১৮.
সহস্রপাদ
১১৯.
সাত্যকি
১২০.
সাবিত্রী
১২১.
সিদ্ধ
১২২.
সিংহচন্দ্র
১২৩.
সিংহিকা
১২৪.
সুতসোম
১২৫.
সুতেজন
১২৬.
সুজাতা
১২৭.
সুদক্ষিণ
১২৮.
সুদর্শন
১২৯.
সুদর্শনা
১৩০.
সুদেষ্ণা
১৩১.
সুন্দ ও উপসুন্দ
১৩২.
প্রজাপতি
১৩৩.
সুপর্ণ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%