শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গোপীনাথকে পুলিশে ধরে নিয়ে গেছে। তার ভাড়াটে গুণ্ডাদেরও।
নবীন যেসব সোনা-দানা পাতালঘর থেকে পেল, তার একটাও সে নিজে নিল না। শুধু বাড়ির বাবদে গোপীনাথের কাছে যে দেনা ছিল, সেটা শোধ করে দিল গোপীনাথের ছেলেকে। বাকি সোনা-দানা বেচে যে কয়েক লাখ টাকা পেল, তা দান করে দিল গরিব-দুঃখীদের। বলল, “আমার পূর্বপুরুষেরা অন্যেরটা লুঠ করে এনেছিলেন। আমি তাই অন্যকেই দান করে দিলাম।”
সদাশিববাবু শুনে বললেন, “হুঁ! নবীন ছোকরা খারাপ নয় জানি। তা বলে কালীনাথ সুবিধের লোক ছিল না। তার চেয়ে আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ...”
শুনে অনু আর বিলু হেসে খুন।

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন