রবি ঘোষ—জীবনপঞ্জি

অভীক চট্টোপাধ্যায়

১৯৩১-এর ২৪ নভেম্বর উত্তর কলকাতায় জন্ম। পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার।

১৯৪৭-এ ম্যাট্রিক, ১৯৪৯-এ আই.এস.সি পরীক্ষায় পাশ করার সঙ্গে এই বছরই শরীরচর্চার শুরু ব্যায়ামাগারে।

১৯৫২-য় উৎপল দত্ত-র ‘লিটল থিয়েটার গ্রুপ’-এ যোগদান।

কলকাতার পুলিশ (ব্যাঙ্কশাল) কোর্টে ১৯৫৩ সালে চাকরিতে প্রবেশ।

১৯৫৯-এর ২৫ ডিসেম্বর পিতার প্রয়াণ। এই বছরই ৩১ ডিসেম্বর অশৌচ অবস্থায় ‘অঙ্গার’ নাটকের প্রথম রাত্তির থেকেই অভিনয়। এ বছরের ২৪ জুলাই মুক্তি পায় প্রথম অভিনীত চলচ্চিত্র—’কিছুক্ষণ’।

চাকরিতে ইস্তফা ও ‘এল.টি.জি’ ত্যাগ ১৯৬১ সালে।

১৯৬৩ সালে বিশ্বরূপা থিয়েটারে ‘কর্ণার্জুন’ নাটকে প্রথম পেশাদারি রঙ্গমঞ্চে অভিনয়। এ বছরই নিজের নাট্যগোষ্ঠী ‘চলাচল’ গড়ে তোলেন।

অভিনেত্রী অনুভা গুপ্তাকে বিয়ে করেন ১৯৬৬ সালে।

‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির জন্য ‘রাষ্ট্রপতি পুরস্কার’ লাভ ১৯৬৯ সালে। এ বছরই বার্লিন চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের সঙ্গে যান।

১৯৭২ সালে স্ত্রী, দিদি ও মায়ের মৃত্যু।

১৯৭৫ সালে নেতাজি ইনস্টিটিউটে ‘বিবর’ নাটকের মাধ্যমে পেশাদার রঙ্গমঞ্চে প্রথম নাট্যপরিচালক হিসেবে আত্মপ্রকাশ।

১৯৭৭-এ প্রথম বেতার নাটকে অংশগ্রহণ।

১৯৮২ সালে বৈশাখী দাসের সঙ্গে বিয়ে।

১৯৮৬-৮৭ সালে টিভি সিরিয়ালে অভিনয়।

১৯৮৭ সালে যাত্রায় যোগদান।

১৯৮৮ সালে মরিশাস সরকারের আমন্ত্রণে ‘সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব’-এ যোগ দেন। এ বছরই ‘সাবাস পেটো পাঁচু’ নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ‘বাংলা চলচ্চিত্র প্রচার সংসদ’-এর কাছ থেকে।

১৯৯২ সালে ‘গুপী বাঘা ফিরে এলো’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ ‘বি.এফ.জে.এ’-র তরফ থেকে।

১৯৯৫-এ আমেরিকা ও ইউরোপ ভ্রমণ।

টিভি সিরিয়াল ‘হুতোমের নকশা’-র শুটিং চলাকালীন ৪ ফেব্রুয়ারি ১৯৯৭ তারিখে আকস্মিক প্রয়াণ।

সকল অধ্যায়
১.
ফিরে দেখা
২.
প্রসঙ্গ : সাইকোলজিক্যাল প্লে
৩.
গ্রুপ থিয়েটারে সমস্যা
৪.
পেশাদারি মঞ্চ ও আমি
৫.
নাটক থেকে ফিল্মে
৬.
কমেডি বা হাস্যরস
৭.
বাংলা ছবিতে হাসি
৮.
‘হীরক রাজার দেশে’র একটি স্মরণীয় আউটডোর
৯.
যাত্রা
১০.
চ্যাপলিন
১১.
পরিচালক সত্যজিৎ রায়
১২.
মানিকদার সমতুল্য অভিনেতা ভারতবর্ষে নেই
১৩.
ফেলুদাদা ও লালমোহনবাবু
১৪.
রঙ্গমঞ্চ ও কমলদা
১৫.
রমাকুমত্তউ
১৬.
আমার চোখে সৌমিত্র
১৭.
মজার জগতে থাকতেন তিনি
১৮.
ভক্তপ্রসাদ মঞ্চে এলেই হাততালি
১৯.
অনবদ্য অনুপ
২০.
সংগীত যাঁর কাছে পরম আনন্দের
২১.
ষাটে শক্তি শক্তিমান
২২.
প্রসাদদার উল্টোরথ
২৩.
আপসহীন সংগ্রামী
২৪.
অপরাজিত ‘মানিকদা’
২৫.
রবি ঘোষ একটা সময়ের নাম – শর্মিলা ঠাকুর
২৬.
রবি ঘোষ—জীবনপঞ্জি
২৭.
রবি ঘোষ—কর্মপঞ্জি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%