লেখক-পরিচিতি

পৌলোমী সেনগুপ্ত

জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী): ১৯০২ সালে ফরিদপুর জেলার ব্রাহ্মণডাঙা গ্রামে জন্ম। ১৯২৬ খ্রিস্টাব্দে এম এ পাশ করেন অর্থনীতিতে। ‘রামধনু’, ‘রংমশাল’ প্রভৃতি পত্রিকায় কিশোরদের জন্য লিখেছেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘লৌহকপাট’।

মৃত্যু: ২৫ মে ১৯৮১।

শিবরাম চক্রবর্তী: ১৩ ডিসেম্বর ১৯০৩ খ্রিস্টাব্দে মালদহ জেলার চাঁচলে জন্ম। ছাত্রাবস্থায় স্বদেশি আন্দোলনে যুক্ত হয়ে জেল খেটেছেন। সাহিত্যজীবন শুরু কবি হিসেবে। তবে শিশুসাহিত্যিক হিসেবেই তাঁর বাংলা সাহিত্যে উজ্জ্বল ভূমিকা। হর্ষবর্ধন-গোবর্ধন দুই ভাই ও বিনি চরিত্র তাঁর অমর সৃষ্টি। তাঁর গল্পে আছে অনাবিল হাস্যরস। আর নিজেকে নিয়ে ঠাট্টা। আমার ভূত দেখা, ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি, চক্রবর্তীরা কঞ্জুষ হয়, যুদ্ধে গেলেন হর্ষবর্ধন, বিনির কাণ্ডকারখানা ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। ১৯৬০-এ মৌচাক এবং ১৯৭৫-এ আনন্দ পুরস্কার পেয়েছেন।

মৃত্যু: ২৮ আগস্ট ১৯৮০।

লীলা মজুমদার: ২৬ ফেব্রুয়ারি ১৯০৮ খ্রিস্টাব্দে কলকাতায় জন্ম। ১৯৩৬ সালে ‘বদ্যিনাথের ষাঁড়’ লিখে ছোটদের হৃদয় জয় করেন। সারাজীবন তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন শিশুসাহিত্য রচনায়। পদিপিসির বর্মি বাক্স, খেরোর খাতা, কল্পবিজ্ঞানের গল্প, গুপিপানুর কীর্তিকলাপ ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। লীলা পুরস্কার (১৯৫৯), শিশুসাহিত্যে রাষ্ট্রীয় পুরস্কার (১৯৮০) ইত্যাদি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

মৃত্যু: ৫ এপ্রিল ২০০৭।

আশাপূর্ণা দেবী: ৮ জানুয়ারি ১৯০৯ খ্রিস্টাব্দে জন্ম। স্কুল-কলেজে পড়েননি। মাত্র তেরো বছর বয়সে ‘শিশুসাথী’ পত্রিকায় গল্প ও কবিতা লিখে সাহিত্যজীবনের সূত্রপাত। তিনি দশটি কিশোর উপন্যাস, ভুতুড়ে কুকুর, অলয় আদিত্যর ইচ্ছাপত্র রহস্য ইত্যাদি বহু কিশোর গল্প ও উপন্যাস রচনা করেছেন। ১৯৬৬ সালে ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসের জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। ১৯৭৬-এ জ্ঞানপীঠ ও ১৯৮৯-এ পেয়েছেন দেশিকোত্তম।

মৃত্যু: ১৩ জুলাই ১৯৯৫।

বিমল কর: ১৯ সেপ্টেম্বর ১৯২১ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার টাকির কাছে এক গ্রামে জন্ম। শৈশব ও কৈশোর কেটেছে নানা জায়গায়। বিচিত্র কর্মজীবন। শেষ পর্যন্ত সাংবাদিক। বহু ছোটগল্প ও উপন্যাসের জনক এই লেখকের শিশু ও কিশোর সাহিত্যে শ্রেষ্ঠ অবদান কিকিরা। তাঁর গজপতি ভেজিটেবল শু কোম্পানি, মন্দারগড়ের রহস্যময় জ্যোৎস্না, রাবণের মুখোশ, কিকিরা সমগ্র ইত্যাদি গ্রন্থ জনপ্রিয় হয়েছে। ১৯৬৭ এবং ১৯৯২-এ পেয়েছেন আনন্দ পুরস্কার, ১৯৭৫-এ অকাদেমি, ১৯৮১ এবং ১৯৮২-তে পেয়েছেন যথাক্রমে শরৎ ও নরসিংহ দাস পুরস্কার।

মৃত্যু: ২৬ আগস্ট ২০০৩।

শক্তিপদ রাজগুরু: ১৯২২ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে। বাণিজ্যের স্নাতক। সরকারি চাকরি করতেন। বহু গল্প-উপন্যাসের প্রণেতা। ছোটদের মহলেও সমান জনপ্রিয়। বিভূতিভূষণ পুরস্কার, লায়ন্স অ্যাওয়ার্ড, দিল্লি-সহ একাধিক সম্মানে ভূষিত।

হিমানীশ গোস্বামী: ১৯২৬ সালের ১৮ মার্চ ফরিদপুরে জন্ম। বিদ্যাসাগর কলেজের কলা বিভাগের স্নাতক। জীবিকাসূত্রে অনেক সংস্থায় যুক্ত থেকেছেন। সাহিত্যসৃষ্টির পাশাপাশি ফোটোগ্রাফি এবং কার্টুন আঁকায় বিশেষ আগ্রহ দেখিয়েছেন। ছোটদের মহলে জনপ্রিয়। সর্বভারতীয় শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত।

অরবিন্দ গুহ: ২০ ডিসেম্বর ১৯২৮-এ বরিশালে জন্ম। ‘সাজঘর’ ইত্যাদি বহু গ্রন্থের লেখক। ১৯৭২-এ ইন্দ্ৰমিত্র ছদ্মনামে লেখা ‘করুণাসাগর বিদ্যাসাগর’ গ্রন্থের জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার।

শৈলেন ঘোষ: জন্ম ১৯৩১ খ্রিস্টাব্দে। তুখোড় খেলোয়াড় ছিলেন ফুটবলের। খেলতে খেলতে লিখলেন ছোটদের নাটক, হলেন নাটকের নির্দেশক। অসংখ্য নাটক, গল্প, উপন্যাস লিখেছেন ছোটদের জন্য। শিশুদের প্রতি ভালবাসার তাগিদেই তিনি আজ একটি বিশিষ্ট শিশুসংস্থা ‘শিশুরঙ্গন’-এর সঙ্গে একাত্ম। ‘অরুণ-বরুণ-কিরণমালা’ নাটকের জন্য পেয়েছেন অকাদেমি পুরস্কার। ভারত সরকার পরিচালিত জাতীয় পুরস্কার পেয়েছেন উপন্যাস ‘মিতুল নামে পুতুলটি’র জন্য।

শ্যামল গঙ্গোপাধ্যায়: ২৫ মার্চ ১৯৩৩ খ্রিস্টাব্দে খুলনায় জন্ম। ১৯৫৮ থেকে আনন্দবাজার পত্রিকায় যোগদান। এরপর ১৯৭৭ সালে যোগ দিয়েছেন অমৃতবাজার পত্রিকার সংযুক্ত সম্পাদকের পদে। দেশ পত্রিকায় তাঁর ধারাবাহিক উপন্যাস কুবেরের বিষয়-আশয় প্রকাশিত হলে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। কিশোর সাহিত্যেও তাঁর কলম ছিল অত্যন্ত সাবলীল। তাঁর কিশোর অমনিবাস তারই সাক্ষ্য বহন করে। বহু পুরস্কারে ভূষিত এই লেখক ১৯৯৩-এ অকাদেমি পুরস্কার পেয়েছেন শাহজাদা দারাশুকো গ্রন্থের জন্য।

মৃত্যু: ২৪ সেপ্টেম্বর ২০০১।

সুনীল গঙ্গোপাধ্যায়: ৭ সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় জন্ম। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। সনাতন পাঠক, নীললোহিত এবং নীল উপাধ্যায় ছদ্মনামেও লিখেছেন। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ― বাংলা সাহিত্যের সব শাখায় এই সব্যসাচী লেখকের অনায়াস বিচরণ। কিশোর সাহিত্যে তাঁর সৃষ্ট কাকাবাবুর উজ্জ্বল উপস্থিতি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়েছে তাঁর কাকাবাবু সমগ্র। এ ছাড়া কলকাতার জঙ্গলে, জলদস্যু, তিন নম্বর চোখ ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। ১৯৭২ ও ১৯৮৯-তে আনন্দ পুরস্কার এবং ১৯৮৩-তে ‘সেই সময়’ উপন্যাসের জন্য পেয়েছেন বঙ্কিম ও ১৯৮৫-তে অকাদেমি পুরস্কার।

মৃত্যু: ২৩ অক্টোবর ২০১২।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়: ২ নভেম্বর ১৯৩৫ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলায় জন্ম। পিতার রেলের চাকরির সূত্রে তাঁর শৈশব কেটেছে নানা জায়গায়। বড়দের জন্য লেখার পাশাপাশি তিনি সমান দক্ষতায় লেখেন ছোটদের জন্য। পাতালঘর, গজাননের কৌটো, গোঁসাইবাগানের ভূত, মনোজদের অদ্ভুত বাড়ি ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। ১৯৭৩ এবং ১৯৮৭-তে আনন্দ পুরস্কার, ১৯৭৫-এ বিদ্যাসাগর, ১৯৮৮-তে ভুয়ালকা এবং ১৯৮৯-এ ‘মানবজমিন’ গ্রন্থের জন্য পেয়েছেন অকাদেমি।

সঞ্জীব চট্টোপাধ্যায়: ২৮ ফেব্রুয়ারি ১৯৩৬ খ্রিস্টাব্দে কলকাতার বরাহনগরে জন্ম। শৈশব কেটেছে ছোটনাগপুরের পাহাড়ি অঞ্চলে। শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু। প্রথম প্রকাশিত গল্প সারি সারি মুখ। ছোটদের জন্যে ডোরাকাটা জামা, রুকুসুকু, ইতি পলাশ, কিশোর রচনা সম্ভার ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন রসস্রষ্টা এই কথাশিল্পী। ‘লোটাকম্বল’ উপন্যাসের জন্য ১৯৮১-তে পেয়েছেন আনন্দ পুরস্কার।’

তারাপদ রায়: জন্ম নভেম্বর ১৯৩৬, বাংলাদেশের টাঙাইলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র। কবিতা লেখার পাশাপাশি লিখেছেন অজস্র ছোটগল্প, উপন্যাস এবং শিশুসাহিত্য।

বুদ্ধদেব গুহ: ২৯ জুন ১৯৩৮ খ্রিস্টাব্দে কলকাতায় জন্ম। বুদ্ধদেব কিশোর উপন্যাস ও শিকার কাহিনি লিখে সুখ্যাতি পেয়েছেন। তাঁর কিশোরদের জন্য রচিত গল্পের চরিত্র ঋজুদা জনপ্রিয়তা লাভ করেছে।

বাণী বসু: ১১ মার্চ ১৯৩৯ খ্রিস্টাব্দে কলকাতায় জন্ম। ছাত্রজীবন থেকেই প্রবন্ধ, গল্প, কবিতা ও অনুবাদে সিদ্ধহস্ত। বড়দের পাশাপাশি ছোটদের জন্য রচনা করেছেন অপারেশন অরিন্দম, ছোটদের গল্প সম্ভার ইত্যাদি গ্রন্থ। ১৯৯১-তে তারাশঙ্কর, ১৯৯৬-এ সাহিত্য সেতু, ১৯৯৭-এ শিরোমণি ও আনন্দ পুরস্কার এবং ১৯৯৯-এ তিনি ভূষিত হয়েছেন বঙ্কিম পুরস্কারে।

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়: ২৫ ফাল্গুন ১৩৪৭ (১৯৪১) সালে মধ্য হাওড়ার খুরুট ষষ্ঠীতলায় জন্ম। ১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় আলোচনীর সঙ্গে লেখালেখিসূত্রে যুক্ত থাকলেও ১৯৮১ সালে প্রকাশিত ছোটদের জন্য লেখা পাণ্ডব গোয়েন্দা লেখককে সুপ্রতিষ্ঠিত করে। সোনার গণপতি হিরের চোখ, চতুর গোয়েন্দার চতুরাভিযান, সেরা রহস্য পঁচিশ, পঞ্চাশটি গল্প, পাণ্ডব গোয়েন্দা সমগ্র ইত্যাদি ছোটদের বহু গ্রন্থ লিখেছেন।

সমরেশ মজুমদার: ১৬ ফেব্রুয়ারি ১৯৪৪ খ্রিস্টাব্দে জলপাইগুড়িতে জন্ম। শৈশব কেটেছে উত্তরবাংলার চা-বাগানে। প্রথম উপন্যাস ‘দৌড়’ বেরিয়েছে ১৯৭৬-এ। কিশোর সাহিত্যে তার অবদান অসামান্য। তাঁর সৃষ্ট অর্জুন পাঠকদের টানটান উত্তেজনায় ভরিয়ে তোলে। রত্নগর্ভা, ফুলে বিষের গন্ধ, জয়ন্তীর জঙ্গলে, দেড়দিন ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। ১৯৮২-তে আনন্দ এবং ১৯৮৪-তে ‘কালবেলা’র জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

দুলেন্দ্র ভৌমিক: ৬ আগস্ট ১৯৪৪ খ্রিস্টাব্দে বাংলাদেশের ময়মনসিংহ-এ জন্ম। গল্প-উপন্যাস লিখে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি ছোটদের গল্পে মামা চরিত্রটি তাঁর এক অনবদ্য সৃষ্টি। আনন্দমেলায় তিনি বহু গল্প লিখেছেন। ‘গৌর নিতাই’ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কিশোর গ্রন্থ। শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে তিনি পেয়েছেন। বি এফ জে এ পুরস্কার।

মৃত্যু: ২৭ মার্চ ২০০৯।

সিদ্ধার্থ ঘোষ: ১৯৪৮ খ্রিস্টাব্দে জন্ম। আসল নাম অমিতাভ। লেখালিখির জন্য বেছে-নেওয়া ছদ্মনাম― সিদ্ধার্থ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। মৌলিক গল্পের বই একটি― কলকাতা নীলকণ্ঠ। সায়েন্স ফিকশন― গ্যাবনে বিস্ফোরণ। ছোটদের জন্য পপুলার সায়েন্সের বই লিখেছেন সাতটি। অঙ্ক আতঙ্ক নয়, লুইস ক্যারল ও স্যাম লয়েডের ধাঁধা, সূর্য থেকে শক্তি প্রভৃতি। ‘সুকুমার মেলা’য় সুকুমার রায় বিষয়ক প্রদর্শনীর পরিকল্পক।

মৃত্যু: ২০০৩।

সুচিত্রা ভট্টাচার্য: ১০ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে ভাগলপুরে জন্ম। বহু ছোটগল্প ও উপন্যাসের স্রষ্টা এই লেখিকা কিশোর সাহিত্যেও সমান দক্ষ। ছোটদের জন্য সারান্ডায় শয়তান, জার্মান গণেশ, ভাঙা ডানার পাখি, কেরালায় কিস্তিমাত, জোনাথনের বাড়ির ভূত ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। ১৯৯৬-এ ‘দহন’ উপন্যাসের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। ১৯৯৭-এ কথা ও ইন্দু বসু স্মৃতি পুরস্কার। এ ছাড়া পেয়েছেন সাহিত্য সেতু (১৯৯৮), তারাশঙ্কর স্মৃতি (২০০০) এবং দ্বিজেন্দ্রলাল স্মৃতি পুরস্কার।

অনির্বাণ বসু: ১৯৫৯ খ্রিস্টাব্দে জন্ম। পেশায় ইঞ্জিনিয়ার। বিভিন্ন পত্র-পত্রিকায় গল্প লেখেন। তার প্রকাশিত বই আকিদার অ্যাডভেঞ্চার, আকিদার ট্রিপল রহস্য ইত্যাদি।

সুকান্ত গঙ্গোপাধ্যায়: ২১ জানুয়ারি ১৯৬১ খ্রিস্টাব্দে হুগলি জেলার উত্তরপাড়ায় জন্ম। পেশায় ফোটো প্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। প্রথম গল্পগ্রন্থ: বিকেলের আলো। প্রথম উপন্যাস: প্রত্নকন্যা। ছোটদের জন্যও প্রচুর লেখেন। বাংলা অকাদেমি প্রদত্ত সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার-সহ একাধিক পুরস্কারে ভূষিত।

প্রচেত গুপ্ত: ১৪ অক্টোবর ১৯৬২ খ্রিস্টাব্দে কলকাতায় জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক। ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। পেশা সাংবাদিকতা। মাত্র বারো বছর বয়সে আনন্দমেলায় তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়। প্রকাশিত হয়েছে ‘পঞ্চাশটি গল্প’। বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তাঁর গল্প এবং প্রকাশিত হয়েছে একাধিক উপন্যাস।

উল্লাস মল্লিক: ১৯৭১ খ্রিস্টাব্দে জন্ম। পেশা শিক্ষকতা। ২০০৪-এ দেশ পত্রিকার হাসির গল্প প্রতিযোগিতায় পুরস্কৃত। ২০০৫-এ ওই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী। প্রকাশিত হয়েছে একাধিক উপন্যাস। ছোটদের জন্যও অনেক লেখেন।

সৌরভ মুখোপাধ্যায়: ১৯৭৩ খ্রিস্টাব্দের এপ্রিলে জন্ম। ইংরেজি সাহিত্যের শিক্ষক। দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম গল্প ‘মেরুদণ্ডী’। ২০০৫-এ দেশ পত্রিকার হাসির গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পান। ছোটদের জন্য নিয়মিত লিখছেন। প্রকাশিত হয়েছে উপন্যাসও।

জয়দীপ চক্রবর্তী: ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ রামনগর গ্রামে জন্ম। অধুনা বারুইপুর নিবাসী। ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ এবং বি এড। পেশায় শিক্ষক। লেখালেখিতে আগ্রহ কৈশোর থেকেই। প্রথম প্রকাশিত গল্প স্কুল-ম্যাগাজিনে। পরে নানা কাগজে প্রকাশিত হয়েছে কবিতা, গল্প ও প্রবন্ধ। প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস ‘নতুন স্কুলে গঙ্গাপদ’ প্রকাশিত হয় আনন্দমেলায়। অপর কিশোর গ্রন্থটির নাম ‘হিজিবিজির দেশে’।

নবনীতা দত্ত: জন্ম ২১ জুন ১৯৮৫। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে এম. এসসি। বর্তমানে আনন্দবাজার সংস্থায় ‘উনিশকুড়ি’ পত্রিকার সঙ্গে যুক্ত।

চিত্তরঞ্জন সেনগুপ্ত ও অমিতাভ গঙ্গোপাধ্যায়-এর পরিচিতি সংগ্রহ করা সম্ভব হয়নি বলে দেওয়া গেল না।

অধ্যায় ৬৬ / ৬৬
সকল অধ্যায়
১.
বিষে বিষক্ষয়
২.
আটচল্লিশ
৩.
ডোডো তাতাই পালা কাহিনি
৪.
কৈলাসে চা পান
৫.
চোরে ডাকাতে
৬.
সাধু কালাচাঁদের নতুন কাজ
৭.
ইলশেঘাই
৮.
শরচ্চন্দ্রের সন্ধিভেদ!
৯.
ঝুনুমাসির বিড়াল
১০.
বিধু দারোগা
১১.
সাধু কালাচাঁদের পালাকীর্তন
১২.
কে ফার্স্ট?
১৩.
ফ্ল্যাট রেস
১৪.
চিত্তশুদ্ধি আশ্রম
১৫.
টেনাগড়ে টেনশান
১৬.
হাতি-চোর
১৭.
ছোটমাসির মেয়েরা
১৮.
মোটরবাইক, ষাঁড় ও লাকি
১৯.
ব্যাঙাচিদের লেজ
২০.
বাজারদর
২১.
তেঁতুলমামার জগৎ
২২.
রাজার মন ভাল নেই
২৩.
গজেনকাকার মাছ-ধরা
২৪.
দাদুর ইঁদুর
২৫.
সাত নম্বর
২৬.
মেজদার সার্কাস
২৭.
চোর
২৮.
কুস্তির প্যাঁচ
২৯.
দুঃখহরা বড়ির শিশি
৩০.
পিলকিন’স ইলেভেন
৩১.
রাত যখন বারোটা
৩২.
ভুনিকাকার চৌরশতম
৩৩.
গ্রামের নাম জাঁকপুর
৩৪.
নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে
৩৫.
বাঘের দুধ
৩৬.
গগনবাবুর গাড়ি
৩৭.
গাবু
৩৮.
কুরুক্ষেত্র
৩৯.
কাক্কাবোক্কার ভুতুড়ে কাণ্ড
৪০.
হরিমতির বাগান
৪১.
বড়দার বেড়াল
৪২.
মহাকর্ম
৪৩.
পায়রাডাঙায় রাতে
৪৪.
মামার বিশ্বকাপ দর্শন
৪৫.
গটমটে সাহেব বটে
৪৬.
রাঘব বোয়াল
৪৭.
স্কন্ধকুমার এবং অর্ধচন্দ্র
৪৮.
পাগল হইবার সহজপাঠ
৪৯.
বিপিনবিহারীর বিপদ
৫০.
সাদা রঙের পাঞ্জাবি
৫১.
জগু যাবে বেড়াতে
৫২.
কুঞ্জবাবুর পিঁপড়ে বাতিক
৫৩.
ভুলে যাওয়া
৫৪.
ঝগড়ুটে ফাইভ
৫৫.
বিপদভঞ্জনের সর্পদোষ
৫৬.
মাসির বাড়ি
৫৭.
জাগ্রত অসুরের গল্প
৫৮.
কাকাতুয়া ডট কম
৫৯.
নতুন নাটকও ভন্ডুল
৬০.
রামখেলাওনের কেরামতি
৬১.
কলহগড়ের নিস্তব্ধতা
৬২.
পটলার থিমপুজো
৬৩.
সংকটমোচন কমিটি
৬৪.
নতুন বন্ধু চিনু
৬৫.
বুঁচকির মেয়ের বিয়ে
৬৬.
লেখক-পরিচিতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%