অবরোধ বাসিনী – ০৯

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

[ ৯ ]

এক মৌলভী সাহেবের মৃত্যু হইল। তাঁহার একমাত্র পুত্র এবং বিধবা অবশিষ্ট ছিলেন। মৌলবী সাহেব কিছু রাখিয়া যান নাই, সুতরাং অতি কষ্টে তাঁহার বিধবা সংসার চালাইতেন। পুত্রের বিবাহের জন্য তিনি বহু কষ্টে কতকগুলি অলঙ্কার গড়াইলেন। অলঙ্কারগুলি বেশ ভারী দামের হইল। বিবাহের দুই তিন দিন পূর্ব্বে সিঁধ কাটিয়া চোর গৃহে প্রবেশ করিল। সে ঘরে তিনি একমাত্র দাসীসহ শুইয়াছিলেন। চোরের সাড়া পাইয়া তিনি উঠিয়া বসিলেন এবং চুপি চুপি বাঁদীকে জাগাইলেন। চোর ভাবিল, সর্ব্বনাশ-দেই দৌড়!

কিন্তু চোরের সঙ্গীরা বলিল, আচ্ছা একটু ফিরিয়া দাঁড়াইয়া দেখি না, কি হয়। হইল বেশ মজা-

বিবি সাহেবার সঙ্কেত মত দাসী একখানা কাপড় দিয়া তাঁহার খাটের সম্মুখে পর্দ্দা টাঙ্গাইয়া দিল। পরে চাবির গোছা দেখাইয়া চোরদিগকে বলিল, “বাপু সকল! তোমরা পর্দ্দার এদিকে আসিও না, তোমরা যাহা চাও, আমি সিন্দুক খুলিয়া বাহির করিয়া দিতেছি।” পরে সমস্ত দামী কাপড় ও অলঙ্কার বাহির করিয়া চোরের হাতে দিল। তাহারা গহনা নাড়িয়া চাড়িয়া দেখিয়া বলিল,-“নথ কই?-সেটা সিন্দুকে আছে বুঝি?” কর্ত্রীর সঙ্কেত অনুসারে দাসী বলিল, “দোহাই! তোমরা এদিকে আসিও না-আম্মা সা’ব কেবল নথটা রাখিয়াছেন যে পরশু দিন বিয়া-একেবারে কোন গয়না রহিল না-নথটাও না থাকিলে বিয়া হয় কি করিয়া? তা যদি তোমরা চাও, তবে নেও-নথ লও-পর্দ্দার এদিকে আসিও না।”

চোরেরা ভারী খুশি হইয়া পরস্পরে গল্প করিতে করিতে চলিয়া গেল। তখন রাত্রি তিনটা কি চারিটা। এত সহজে সিদ্ধিলাভ করায় আনন্দের আতিশয্যে তাহারা একটু জোর গলায় কথা কহিয়াছিল। পথে চৌকিদার তাহা শুনিতে পাইয়া তাহাদিগকে ধরিবার জন্য তাড়া করে। সকলে পলাইল। একটী চোর হোঁচট খাইয়া পড়িয়া যাওয়ায় চৌকীদার তাহাকে ধরিয়া ফেলিল। অগত্যা সে চৌকীদারের সঙ্গে চূরি-করা বাড়ী দেখাইয়া দিতে গেল। ততক্ষণে ভোর হইয়াছে।

চৌকীদার গিয়া দেখে, বিবি সাহেবা তখনও পর্দ্দার অন্তরাল হইতে বাহির হন নাই-“যদি ব্যাটারা আবার আসে”-তবে তাঁহাকে দেখিতে পাইবে যে! দাসীকেও চেঁচামেচি করিতে দেন নাই যে শোরগোল শুনিয়া যদি কোন পুরুষমানুষ তাঁহার ঘরে প্রবেশ করে। চোরের হাতে সর্ব্বস্ব সমর্পণ করিয়া তিনি অবরোধ প্রথার সম্মান রক্ষা করিলেন।

সকল অধ্যায়
১.
অবরোধ বাসিনী – ০১
২.
অবরোধ বাসিনী – ০২
৩.
অবরোধ বাসিনী – ০৩
৪.
অবরোধ বাসিনী – ০৪
৫.
অবরোধ বাসিনী – ০৫
৬.
অবরোধ বাসিনী – ০৬
৭.
অবরোধ বাসিনী – ০৭
৮.
অবরোধ বাসিনী – ০৮
৯.
অবরোধ বাসিনী – ০৯
১০.
অবরোধ বাসিনী – ১০
১১.
অবরোধ বাসিনী – ১১
১২.
অবরোধ বাসিনী – ১২
১৩.
অবরোধ বাসিনী – ১৩
১৪.
অবরোধ বাসিনী – ১৪
১৫.
অবরোধ বাসিনী – ১৫
১৬.
অবরোধ বাসিনী – ১৬
১৭.
অবরোধ বাসিনী – ১৭
১৮.
অবরোধ বাসিনী – ১৮
১৯.
অবরোধ বাসিনী – ১৯
২০.
অবরোধ বাসিনী – ২০
২১.
অবরোধ বাসিনী – ২১
২২.
অবরোধ বাসিনী – ২২
২৩.
অবরোধ বাসিনী – ২৩
২৪.
অবরোধ বাসিনী – ২৪
২৫.
অবরোধ বাসিনী – ২৫
২৬.
অবরোধ বাসিনী – ২৬
২৭.
অবরোধ বাসিনী – ২৭
২৮.
অবরোধ বাসিনী – ২৮
২৯.
অবরোধ বাসিনী – ২৯
৩০.
অবরোধ বাসিনী – ৩০
৩১.
অবরোধ বাসিনী – ৩১
৩২.
অবরোধ বাসিনী – ৩২
৩৩.
অবরোধ বাসিনী – ৩৩
৩৪.
অবরোধ বাসিনী – ৩৪
৩৫.
অবরোধ বাসিনী – ৩৫
৩৬.
অবরোধ বাসিনী – ৩৬
৩৭.
অবরোধ বাসিনী – ৩৭
৩৮.
অবরোধ বাসিনী – ৩৮
৩৯.
অবরোধ বাসিনী – ৩৯
৪০.
অবরোধ বাসিনী – ৪০
৪১.
অবরোধ বাসিনী – ৪১
৪২.
অবরোধ বাসিনী – ৪২
৪৩.
অবরোধ বাসিনী – ৪৩
৪৪.
অবরোধ বাসিনী – ৪৪
৪৫.
অবরোধ বাসিনী – ৪৫
৪৬.
অবরোধ বাসিনী – ৪৬
৪৭.
অবরোধ বাসিনী – ৪৭

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%