০৩০. পবিত্র কাবার পুনর্নির্মাণ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন কুরাইশগণ পবিত্র কা’বার ভবন সংস্কারের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল পবিত্র কা’বার ছাদ তৈরি করা। কেননা ছাদ নির্মাণ না করলে দেয়াল ধসে যাওয়ার আশংকা ছিল। ঐ সময় কা’বার দেয়াল সাড়ে তিন হাতের সামান্য বেশী উঁচু ছিল এবং তাও শুধুমাত্র পাথরের ওপর পাথর সজিয়ে নির্মিত ছিল। কোন গাঁথুনি ছিল না। ঘটনাক্রমে ঐ নময় জনৈক রোমান ব্যবসায়ীর এক ব্যবসায়ীর একখানি জাহাজ সমুদ্রের প্রবাহের সাথে ভেসে জিদ্দার উপকৗলে এন আছড়ে পড়ে এবং ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায। এই জাহাজের তক্তাগুলো কুরাইশরা নিয়ে যায় এবং পবিত্র কাবার ছাদ তৈরীর কাজে ব্যবহার করার জন্য তা ছেঁটেকেচে ঠিকঠাক করে। মক্কায় জনৈক মিসরীয় রাজমিন্ত্রীরও আবির্ভাব ঘটে এবই সময়। পবিত্র কা’বার সংস্কার সাধনে তার দ্বারা কিছু কাজ নেয়া যাবে বলে কুরাইশগণ মনে মনে স্থির করে ফেলে। পবিত্র কা’বা সংলগ্ন কূপ থেকে তখন একটা সাপ প্রতিদিন উঠে আসতো এবং কা’বার দেয়ালের ওপরে বসে রোদ পোহাতো। যে কূপ থেকে সাপটা উঠে আসতো তার মধ্যে কা’বার জন্যপ্রতিদিন উৎসর্গীকৃত জিনিসসমূহ নিক্ষেপ করা হতো। সাপের কারণে কুরাইশগণ আতংকিত ছিল। কেননা সাপটা এমন ভয়ংকর ছিল যে, কেউ তার ধারেও ঘেঁষতে পারতো না। কেউ তার কাছে গেলেই ফনা বিস্তার করে সশব্দে চামড়ায় চামড়া ঘষে মোচড় খেতো এবং মুখ ব্যাদান করতো। এভাবে একদিন সাপটি যথন পবিত্র কা’বার দেয়ালের ওপর রোদ পোহাচ্ছিলো তখন আল্লাহ সেখানে একটা পাখী পাঠালেন। পাখী সাপটাকে ছোঁ মেরে নিয়ে গেল। তখন কুরাইশগণ আশ্বস্ত হয়ে বরলো : আশা করা যায় যে, আল্লাহ আমাদের ইচ্ছায় সম্মতি দিয়েছেন। আজ আমাদের কাছে একজন প্রীতিভাজন মিস্ত্রী রয়েছে, প্রয়োজনীয় কাঠের যোগাড় হয়ে গেছে। আর সাপের হাত থেকেও আল্লাহ নিষ্কৃতি দিয়েছেন।

অতঃপর তারা কা’বার দেয়াল ভেঙ্গে দিয়ে নতুন করে নির্মণের আয়েজন করলো। এই সময় আবু ওয়াহাব ইবনে আমর ইবনে আয়েয ইবনে ইমরান ইবনে মাখযূম উঠে কা’বার একটা পাথর বিচ্ছিন্ন করে হাতে তুলে নিল। কিন্তু পাথরটি তৎক্ষণাৎ তার হাত থেকে সটকে পড়লো এবং যেখানে তা ছিল সেখানে পুনঃস্থাপিত হলো। এ আশ্চর্য ব্যাপার দেখে সে বললো, “হে কুরাইশগণ, তোমরা এই কা’বার ভবন র্মিাণে শুধু তোমাদের বৈধভাবে উপার্জিত সম্পদ নিয়েজিত কর। এত ব্যভিচার, সুদ কিংবা উৎপীড়ন দ্বারা অর্জিত সম্পদ ব্যয় করো না।”

অতঃপর কুরাইশগণ কা’বার গৃহনির্মণের কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেল। দরজার অংশ নির্মাণের ভার বনু আবদ মানাফ ও যুহরার ভাগে, রুকনে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর মধ্যবর্তী অংশ নির্মাণের ভার বনী মাখযূম গোত্রের ভাগে এবং তাদের সাথে আরো কয়টি কুরাইশ গোত্র যুক্ত হলো, কা’বার মেঝে নির্মাণের ভার বরী জুমাহ ও বনী সাহামের ভাগে, আর হাজরে আসওয়াদ সংলগ্ন অংশ বনী আবদুদদার, বরী কুসাই ও বনী আসাদ ইবনে আবদুল উয্যা ও বনী আদী ইবন কা’বের ভাগে পড়লো।

এবার ভাঙ্গার কাজে হাত দেয়ার পালা কিন্তু এ কাজে হাত দিতে প্রত্যেকেই এক অজানা ভয়ে ভতি হয়ে পড়লো। তখন ওয়ালীদ ইবনুল মুগিিরা ঘোষণা করলো, “ আমিই ভাঙ্গার কাজ শুরু করছি। এই বলে সে কোদাল হাতে নিয়ে জীর্ণ ভবনের এক প্রান্তে গাঁড়িয়ে বরলো, “হে আল্লাহ, তোমার ধর্ম থেকে বিচ্যুত হইনি এবং আমরা যা করছি তা সদুদ্দেশ্যেই করছি।” অতঃপর রুকনে ইয়ামানী ও বুকনে আসওয়াদের কোণ থেকে খানিকটা ভেঙ্গে ফেললো। পরবর্তী রাত সবাই উৎকণ্ঠার সাথে কাটালো। সবাই কললো, “দেখা যাক, ওয়ালীদের ওপর কোন আপদ আসে কিনা। যদি তেমন কিছু হয় তাহলে ভাঙবো না। বরং যেটুকু ভাঙ্গা হয়েছে তা আবার জুড়ে সাবেক অবস্থায় বহাল করবো। অন্যথায় বুঝবো আল্লাহ আমাদের উদ্যোগে সন্তুষ্ট। অবশিষ্ট অংশও ভেঙ্গে ফেলবো।” ওয়ালীদ পরদিন সকালে স্বাভাবিকভাবে আরদ্ধ কাজে ফিরে এলো। এবং কা’বার দেয়াল ভাঙতে আরম্ভ করলো। তার সাথে অন্যান্য লোকেরাও ভাঙতে লাগলো। এ ভাবে ইবরাহীম আলাইহিস সালামের নির্মিত ভিত পর্যন্ত গিয়ে থামলো। অতঃপর তারা সবাই উটের পিঠের কূজাকৃতির দুর্লভ সবুজ পাথর সংগ্রহ করতে গেল, যার একটা আর একটার সাথে লেগে থাকে।[১৮. কোন কোন বর্ণনায় বরা হয়েছে, পাথরগুলো বর্শার ফলকের ন্যায় সবুজ।]

অতঃপর কুরাইশ গোত্রগুলো কাবা পুনঃনির্মাণের উদ্দেশ্যে পাথর সংগ্রহ করলো। প্রত্যেক গোত্র আলাদা ভাবে সংগ্রহ করলো ও পুনঃনির্মাণের কাজ সমাধা করলো। হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত দেয়াল নির্মাণ সম্পন্ন হলে এবার তা যথাস্থানে কে স্থাপন করবে তা নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হরো। হাজরে আসওয়াদ তুলে নিয়ে যথাস্থানে স্থাপন করার সম্মান লাভের বাসনা প্রত্যেকেরই প্রবল হয়ে উঠলো। এ নিয়ে গোত্রগুলো সংঘবদ্ধ হতে লাগলো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল।

বর্ণিত আছে যে, ঐ সময় সমগ্র কুরাইশ সম্প্রদায়ের প্রবীণতম ব্যক্তি আবু উমাইয়া ইবনুল মুগীরা নিম্নরূপ আহ্বান জানালেন, “হে কুরাইশগণ, এই পবিত্র মসজিদের দরজা দিয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে, তাকেই তোমরা এই বিবাদের মীমাংসার দায়িত্ব দাও।” সবাই এ প্রস্তাবে সম্মত হলেন। অতঃপর দেখা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বপ্রথম প্রবেশ করলেন। তাঁকে দেখে সবাই একবাক্যে বলে উঠলো, “এতো আমাদের আল আমীন (পরম বিশ্বস্ত) মুহাম্মাদ তাঁর ফায়সালা আমরা মাথা পেতে নেব।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদমান লোকদের কাছাকাছি গিয়ে উপনীত হলে সবাই তাঁকে তাদের বিবাদের বিয়য়টা জানালে তিনি করলেন, “আমাকে একখানা কাপড় দাও।” কাপড় দেয়া হলে তিনি তা বিছিয়ে হাজরে আসওয়াদ উক্ত কাপড়ের মধ্যস্থলে স্থাপন করে বললেন “প্রত্যেক গোত্রকে এই কাপড়ের চারপাশ ধরতে হবে।” সবাই তা ধরলো ও উঁচু করে যথাস্থানে নিয়ে রাখলো। অতঃপর তিনি নিজ হাতে হাজরে আসওয়াদ তুলে যথাস্থানে রাখলেন ও তার উপর গাঁথুনি দিলেন।

সকল অধ্যায়
১.
০০৪. সীরাতে ইবনে ইসহাক
২.
০০৫. সীরাতে ইবনে হিশাম
৩.
০০৬. সীরাতে ইবনে হিশামের মর্যাদা
৪.
০০৭. সীরাতে ইবনে হিশামের বক্ষ্যমাণ সংক্ষিপত রূপ
৫.
০০৮. মুহাম্মদ (সা) থেকে আদম (আ) পর্যন্ত উর্ধতন বংশ পরম্পরা
৬.
০০৯. ইসমাঈর (আ) এর অধস্তন পুরুষদের বংশ পরম্পরা
৭.
০১০. রাবিয়া ইবনে নসরের স্বপ্ন
৮.
০১১. আবু কারব হাসসান ইবনে তুব্বান আস’আদ কর্তৃক ইয়ামতান রাজ্য অধিকার এবং ইয়াসরিব আক্রমণ
৯.
০১২. হাবশীদের দখলে ইয়ামান
১০.
০১৩. আরিয়াত ও আবরাহা দ্বন্দ্ব
১১.
০১৪. আসহাবুল ফীলের ঘটনা
১২.
০১৫. নিযার ইবনে মা’আদের বংশধর
১৩.
০১৬. আবদুল মুত্তালিব বিন হাশিমের সন্তান-সন্ততি
১৪.
০১৭. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা
১৫.
০১৮. যমযাম কূপ খনন ও সে বিষয়ে সৃষ্ট মতবিরোধ
১৬.
০১৯. আবদুল মুত্তালিব কর্তৃক তার পুত্রকে কুরবানীর মানত
১৭.
০২০. মহানবীর (সা) আমিনার গর্ভে থাকাকালের ঘটনাবলী
১৮.
০২১. রাসূলুল্লাহর (সা) জন্ম
১৯.
০২২. হালীমার কথা
২০.
০২৩. বক্ষ বিদারণের ঘটনা
২১.
০২৪. দাদার অভিভাবকত্বে
২২.
০২৫. চাচা আবু তালিবের অভিভাবকত্বে
২৩.
০২৬. পাদ্রী বাহীরার ঘটনা
২৪.
০২৭. ফিজারের যুদ্ধ
২৫.
০২৮. খাদীজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে
২৬.
০২৯. ওয়ারাকা বিন নাওফেলের ভাষ্য
২৭.
০৩০. পবিত্র কাবার পুনর্নির্মাণ
২৮.
০৩১. আরব গণক, ইহুদী পুরেহিত ও খৃস্টান ধর্মযাজকদের ভবিষ্যদ্বাণী
২৯.
০৩২. রাসূলুল্লাহর (সা) দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য
৩০.
০৩৩. ইনজীলে রাসূল্লাহর বিবরণ
৩১.
০৩৪. নবুওয়াত লাভ
৩২.
০৩৫. কুরআন নাযিলের সূচনা
৩৩.
০৩৬. খাদীজা বিনতে খুয়াইলিদের ইসলাম গ্রহণ
৩৪.
০৩৭. ওহীর বিরতি
৩৫.
০৩৮. প্রথম ইসলাম গ্রহণকারী
৩৬.
০৩৯. প্রকাশ্য দাওয়াত
৩৭.
০৪০. কুরআন সম্পর্কে ওয়ালীদ ইবনে মুগীরার মন্তব্য
৩৮.
০৪১. রাসূলুল্লাহর (সা) ওপও উৎপীড়নের বিবরণ
৩৯.
০৪২. হামযার ইসলাম গ্রহণ
৪০.
০৪৩. রাসূল্লাহর (সা) আন্দেলন প্রতিরোধে উতবার ফন্দি
৪১.
০৪৪. কুরাইশ নেতাদের সাথে রাসূলুল্লাহর (সা) কথোপকথন
৪২.
০৪৫. আবু জাহলের আচরণ
৪৩.
০৪৬. নাদার ইবনে হারেনের বিবরণ
৪৪.
০৪৭. দুর্বল মুসলমানদের ওপর মুশরিকদের অত্যাচার
৪৫.
০৪৮. আবিসিনিয়ায় মুসলমানদের প্রথম হিজরাত
৪৬.
০৪৯. মুহাজিরদের ফিরিয়ে আনার জন্য আবিসিনিয়ায় কুরাইশদের দূত প্রেরণ
৪৭.
০৫০. উমার ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ
৪৮.
০৫১. চুক্তিনামার বিবরণ
৪৯.
০৫২. রাসূলুল্লাহর (সা) ওপর কুরাইশদের নির্যাতন
৫০.
০৫৩. আবিসিনিয়া থেকে মক্কার লোকদের ইসলাম গ্রহণের খবর শুনে মুহাজিরদের প্রত্যাবর্তন
৫১.
০৫৪. চুক্তি বাতির হওয়ার কাহিনী
৫২.
০৫৫. ইরাশ গোত্রের এক ব্যক্তির আবু জাহলের নিকট উট বিক্রির ঘটনা
৫৩.
০৫৬. ইসরা বা রাত্রীকালীন সফর
৫৪.
০৫৭. মিরাজের ঘটনা
৫৫.
০৫৮. আবু তালিব ও খাদীজার ইন্তিকাল
৫৬.
০৫৯. সাহায্য লাভের আশায় বনু সাকীফ গোত্রের শরণাপন্ন হওয়া
৫৭.
০৬০. নাসীবীনের জ্বীনদের ঘটনা
৫৮.
০৬১. ইসলামের দাওয়াত পৌঁছতে রাসূলুল্লাহ (সা) সব গোত্রের কাছে হাজির হলেন
৫৯.
০৬২. মদীনায় ইসলাম বিস্তারের সূচনা
৬০.
০৬৩. মদীনায় প্রথম বাইয়াত
৬১.
০৬৪. আকাবার দ্বিতীয় বাইয়াত
৬২.
০৬৫. আকাবার শেষ বাইয়াত ও তার শর্তাবলী
৬৩.
০৬৬. সশস্ত্র যুদ্ধের নির্দেশ লাভ
৬৪.
০৬৭. মুসলমানদের মদীনায় হিজরাত করার অনুমতি লাভ
৬৫.
০৬৮. মদীনায় হিজরাতকারী মুসলমানদের বিবরণ
৬৬.
০৬৯. রাসূলুল্লাহর (সা) হিজরাত
৬৭.
০৭০. কুবায় উপস্থিতি
৬৮.
০৭১. মদীনায় উপস্থিতি
৬৯.
০৭২. মদীনাতে ভাষণ দান ও চুক্তি সম্পাদন
৭০.
০৭৩. আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন
৭১.
০৭৪. আযানের সূচনা
৭২.
০৭৫. কতিপয় সাহাবীর রোগাক্রান্ত হওয়ার বিবরণ
৭৩.
০৭৬. হিজরাতের তারিখ
৭৪.
০৭৭. প্রথম যুদ্ধাভিযান
৭৫.
০৭৮. উবাইদা ইবনে হারিসের নেতৃত্বে অভিযান । রাসূলুল্লাহ (সা) নিজে এই যুদ্ধের ঝান্ডা বেঁধেছিলেন
৭৬.
০৭৯. সমুদ্র উপকূলেন দিকে হামযার নেতৃত্বে অভিযান
৭৭.
০৮০. বুয়াত অভিযান
৭৮.
০৮১. উশাইরা অভিযান
৭৯.
০৮২. সা’দ ইবনে আবী ওয়াক্কাসের সেতৃত্বে সামরিক অভিযান
৮০.
০৮৩. সাফওয়ান অভিযান : প্রথম বদর অভিযান
৮১.
০৮৪. আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে সামরিক অভিযান
৮২.
০৮৫. কিবলা পরিবর্তন
৮৩.
০৮৬. বদরের যুদ্ধ
৮৪.
০৮৭. বনু সুলাইম অভিযান
৮৫.
০৮৮. সাওয়ীক অভিযান
৮৬.
০৮৯. যূ-আমার অভিযান
৮৭.
০৯০. বাহরানের ফুরু অভিযান
৮৮.
০৯১. বনু কাইনুকার যুদ্ধ
৮৯.
০৯২. যায়িদ ইবনে হারিসার কারাদা অভিযান
৯০.
০৯৩. উহুদ যুদ্ধ
৯১.
০৯৪. হিজরী তৃতীয় সন : রাজী সফর
৯২.
০৯৫. বীরে মাউনার ঘটনা (৪র্থ হিজরী)
৯৩.
০৯৬. বনু নাবীরের বহিষ্কার (চতুর্থ হিজরী)
৯৪.
০৯৭. যাতুর রিকা অভিযান (৪র্থ হিজরী)
৯৫.
০৯৮. দ্বিতীয় বদর অভিযান (৪র্থ হিজরী সন)
৯৬.
০৯৯. দুমাতুল জান্দাল অভিযান (৫ম হিজরী: রবিউল আউয়াল)
৯৭.
১০০. খন্দক যুদ্ধ (৫ম হিজরী, শাওয়াল)
৯৮.
১০১. বনু কুরাইযা অভিযান (৫ম হিজরী)
৯৯.
১০২. যী কারাদ অভিযান
১০০.
১০৩. বনু মুসতালিক অভিযান
১০১.
১০৪. ৬ষ্ঠ হিজরী সনে বনু মুসতালিক অভিযানকালে অপবাদের ঘটনা
১০২.
১০৫. হুদাইবিয়ার ঘটনা
১০৩.
১০৬. বাইয়াতু রিদওয়ান
১০৪.
১০৭. শান্তিচুক্তি বা হুদাইবিয়ার সন্ধি
১০৫.
১০৮. খাইবার বিজয়: ৭ম হিজরীর মুহাররাম মাস
১০৬.
১০৯. জাফর ইবনে আবু তালিবের আবিসিনিয়া থেকে প্রত্যাবর্তন
১০৭.
১১০. উমরাতুল কাযাঃ ৭ম হিজরী সনঃ জিলকাদ মাস
১০৮.
১১১. মুতার যুদ্ধঃ ৮ম হিজরী সনঃ জামাদিউল উলা
১০৯.
১১২. মক্কা বিজয়ঃ ৮ম হিজরী, রমাযান মাস
১১০.
১১৩. হুনাইনের যুদ্ধ: ৮ম হিজরী
১১১.
১১৪. তায়েফ যুদ্ধ: ৮ম হিজরী সন
১১২.
১১৫. হাওয়াযিনের জমিজমা, যুদ্ধবন্দী, তাদের কিছুসংখ্যক লোককে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য উপঢৌকন দান এবং কিচু লোককে পুরস্কার প্রদানের বিবরণ
১১৩.
১১৬. জি’রানা থেকে রাসূলুল্লাহর (সা) উমরা পালন
১১৪.
১১৭. তায়েফ ত্যাগের পর কা’ব ইবনে যুহাইরের ইসলাম গ্রহণ
১১৫.
১১৮. তাবুক যুদ্ধ
১১৬.
১১৯. দুমার শাসনকর্তা উকায়দের-এর নিকট রাসূলুল্লাহ (সা) কর্তৃক খালিদ ইবনে ওয়ালীদকে প্রেরণ
১১৭.
১২০. নবম হিজরীর রমযান মাসে বনু সাকীফ গোত্রের প্রতিনিধি দলের আগমন ও ইসলাম গ্রহণ
১১৮.
১২১. নবম হিজরী সালকে ‘প্রতিনিধিদল আগমনের বছর’ হিসেবে আখ্যায়িতকরণ। সূরা আন নাছর এই বছরই নাযিল হয়
১১৯.
১২২. বনু তামীমের প্রতিনিধিদলের আগমন ও সূরা হুজুরাত নাযিল
১২০.
১২৩. বনু আমেরের প্রতিনিধি আমের ইবনে তুফাইল ও আরবাদ ইবনে কায়েসের ঘটনা
১২১.
১২৪. জারুদের নেতৃত্বে বনু আবদুল কায়েসের প্রতিনিধিদলের আগমন
১২২.
১২৫. মুসাইলিমা কাযযাবসহ বনু হানীফা প্রতিনিধিদলের আগমন
১২৩.
১২৬. হাতিম তাঈ-এর আদীর ঘটনা
১২৪.
১২৭. ফারওয়া ইবনে মুসাইক মুরাদীর আগমন
১২৫.
১২৮. আমর ইবনে মা’দী ইয়াকরাবের নেতৃত্বে বনু যুবাইদের প্রতিনিধিদলের আগমন
১২৬.
১২৯. আশয়াস ইবনে কায়েসের নেতৃত্বে কিন্দার প্রতিনিধিদলের আগমন
১২৭.
১৩০. সুরাদ ইবনে আবদুল্লাহ আযদীর আগমন
১২৮.
১৩১. হিমইয়ার বংশীয় রাজাদের দূতের আগমন
১২৯.
১৩২. মুয়ায ইবনে জাবালকে ইয়ামানে পাঠানোর সময় রাসূলুল্লাহর (সা) উপদেশ
১৩০.
১৩৩. অভিযান পরিচালনাকালে খালিদ ইবনে ওয়ালীদের (রা) হাতে বনু হারিস গোত্রের ইসলাম গ্রহণ
১৩১.
১৩৪. মিথ্যা নবুওয়াতের দাবীদার মুসইলিমা ও আসওয়াদ আনসীর বিবরণ
১৩২.
১৩৫. রাসূলুল্লাহর (সা) নিযুক্ত কর্মচারী ও আমীরগণের যাকাত আদায়ের অভিযান
১৩৩.
১৩৬. রাসূলুল্লাহর (সা) নিকট মুসাইলিমার চিঠি এবং রাসূলুল্লাহর পক্ষ থেকে তার জবাব
১৩৪.
১৩৭. বিদায় হজ্জ
১৩৫.
১৩৮. উসামা ইবনে যায়িদকে ফিলিস্তীনে প্রেরণ
১৩৬.
১৩৯. রাজা বাদশাহদের কাছে রাসূলুল্লাহর (সা) দূত প্রেরণ
১৩৭.
১৪০. সর্বশেষ অভিযান
১৩৮.
১৪১. রাসূলুল্লাহর (সা) পীড়ার সূচনা
১৩৯.
১৪২. রাসূলুল্লাহর (সা) স্ত্রীগণ বা উম্মুহাতুল মুমিনীনের বিবরণ
১৪০.
১৪৩. রাসূলুল্লাহর (সা) রোগ সংক্রান্ত অবশিষ্ট বিবরণ
১৪১.
১৪৪. নামাযের জামায়াতে আবু বাক্রের (রা) ইমামতি
১৪২.
১৪৫. বনু সায়েদা গোত্রের চত্বরে
১৪৩.
১৪৬. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ও ইমার (রা)- এর বর্ণনা
১৪৪.
১৪৭. রাসূলুল্লাহর (সা) কাফন-দাফন

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%