রাজবিচার

রবীন্দ্রনাথ ঠাকুর

বিপ্র কহে , রমণী মোর আছিল যেই ঘরে নিশীথে সেথা পশিল চোর ধর্মনাশ - তরে । বেঁধেছি তারে , এখন কহো চোরে কী দেব সাজা ।' ‘ মৃত্যু' শুধু কহিলা তারে রতনরাও রাজা । ছুটিয়া আসি কহিল দূত , ‘ চোর সে যুবরাজ — বিপ্র তাঁরে ধরেছে রাতে , কাটিল প্রাতে আজ । ব্রাহ্মণেরে এনেছি ধরে , কী তারে দিব সাজা ? ' ‘ মুক্তি দাও' কহিলা শুধু রতনরাও রাজা ।
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%