১২. চৌধুরী সাহেবের বাড়ি

হুমায়ূন আহমেদ

দবির মিয়া চৌধুরী সাহেবের বাড়ি থেকে তার দোকানে চলে গেল। সেখানেও বেশিক্ষণ বসল না, গেল থানায়। ওসি সাহেব ডিউটিতে ছিলেন না। সেকেণ্ড অফিসার অত্যন্ত অমায়িক ভঙ্গিতে তাকে বসতে বললেন। চায়ের ফরমাস করলেন।

জ্বি-না, চা খাব না।

আরে ভাই খান। ওসি সাহেব আপনাকে ডাকবার জন্যে লোক পাঠিয়েছিলেন। এসে ভালোই করেছেন।

ডেডবডির ব্যাপারে খোঁজ নিতে আসলাম। ওসি সাহেব সকালে আসতে বলেছিলেন।

ডেডবডি তো রাতেই সুরতহালের জন্য পাঠান হয়েছে।

দবির মিয়া কিছু বলল না। সেকেণ্ড অফিসার বললেন, বুঝলেন ভাই, রাত্রে ঘুমাচ্ছিলাম। যখন বলল মনসুর কেমন-কেমন করে যেন শ্বাস নিচ্ছে, তখনই বুঝলাম অবস্থা খারাপ।

ডাক্তার ডাকিয়েছিলেন?

আরে, ডাক্তার ডাকব না? বলেন কি আপনি। পুলিশের চাকরি করি বলেই কি অমানুষ হয়ে গেলাম নাকি ওসি সাহেব নিজে গিয়ে দুধ গরম করে আনলেন।

ডাক্তার এসেছিল?

বললাম তো তাই এসেছিল। আর আপনি যা ভাবছেন, পিটিয়ে মেরে ফেলেছি। আমরা, সেটাও ঠিক না। মারধোর হয়, কিন্তু মানুষ মেরে ফেলবার মতো মারধোর কি করা যায় নাকি? থানা কম্পাউণ্ডের মধ্যে ফ্যামিলি নিয়ে থাকি। ছেলেপুলে আছে। এর মধ্যে এরকম একটা কাণ্ড কি করা যায়? আপনিই বলেন।

তাহলে লোকটা মরল কীভাবে?

ভয়ে। স্রেফ ভয়ে, আর কিছু না। এখন যদি পাবলিক হৈ-চৈ শুরু করে, তাহলেই মুশকিল। পুলিশ সম্পর্কে পাবলিকের ধারণা খারাপ। এই যে মুক্তিযুদ্ধে এতগুলো পুলিশ আমরা মারা গেলাম–কেউ মনে রাখছে সে-কথা, বলেন? মিলিটারি অফিসার যে কজন মারা গেছে পুলিশ অফিসার মারা গেছে তার চার গুণ। সেই সব কথা আর কারো মনে নেই। ঠিক বলেছি কিনা বলেন?

দবির মিয়া জবাব দিল না।

এই জন্যেই ওসি সাহেব আপনাকে খবর পাঠিয়েছেন, পাবলিক যাতে হৈ-চৈ শুরু না করে।

আমার এইখানে কী করার আছে? কী বলছেন এই সব

সেকেণ্ড অফিসার হাসিমুখে বললেন, আপনি বলবেন মনসুর মিয়া চুরির মধ্যে ছিল। তার জন্যেই চুরি হচ্ছিল এত দিন।

কী বলছেন এই সব? চোর-ডাকাতের জন্যে মানুষের কোনো সিমপ্যাথি নেই। চোর-ডাকাত শেষ হলেই পাবলিক খুশি।

আমি একটা নিরপরাধ মানুষকে চোর বাবা

নিরপরাধ, বুঝলেন কী করে? ব্যাটা শুধু চুরি না, ডাকাতির মধ্যেও ছিল। প্রমাণ আছে রে ভাই। বিনা প্রমাণে তো বলছি না। মারাত্মক শয়তান পোক, এত দিন টের পান নি।

দবির মিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। সেকেণ্ড অফিসার সাহেব বললেন, চা খান, ঠাণ্ডা হচ্ছে। চিনি ঠিক হয়েছে কিনা দেখেন তো। এরা চিনি দিয়ে একেবারে সরবত বানিয়ে রাখে। এককাপ চায়ে এক পোয়া চিনি দেয়। মনে করে মিষ্টি দিলেই চা ভালো হয়।

সকল অধ্যায়
১.
০১. সে ছাড়া পেল বসন্তকালে
২.
০২. দবির মিয়া নীলগঞ্জের বাজারে
৩.
০৩. রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ
৪.
০৪. দেশের উন্নতি হচ্ছে না
৫.
০৫. অঞ্জু খুব ভোরে ঘুম থেকে ওঠে
৬.
০৬. অমাবস্যার রাতে নীলগঞ্জ বাজারে
৭.
০৭. সন্ধ্যার আগেই বাঁয়া-তবলা নিয়ে
৮.
০৮. সাইফুল ইসলাম খানার পাশ দিয়ে
৯.
০৯. জহুরের বিছানা আজ বারান্দায়
১০.
১০. থানাওয়ালাদের বিরুদ্ধে কেইস
১১.
১১. জায়গাটা অন্ধকার
১২.
১২. চৌধুরী সাহেবের বাড়ি
১৩.
১৩. রাতে ভালো ঘুম হয় না
১৪.
১৪. হঠাৎ বৃষ্টি
১৫.
১৫. এশার নামাজের পর
১৬.
১৬. নবীনগর থেকে মনসুরের বাবা
১৭.
১৭. দবির মিয়া বিছানায় শোওয়ামাত্র
১৮.
১৮. সাইফুল ইসলাম ভোরবেলা গলা সাধে
১৯.
১৯. জহুরের শার্টের পকেটে
২০.
২০. খয়েরী রঙের একটা শাড়ি
২১.
২১. সাইফুল ইসলাম রাত এগারটার সময়
২২.
২২. নীলগঞ্জ স্টেশনের ওয়েটিং রুমে
২৩.
২৩. অঞ্জু স্কুলে গিয়েছে
২৪.
২৪. সন্ধ্যাবেলা মেয়ে দেখতে আসবার কথা
২৫.
২৫. খুঁটি পোঁতা হচ্ছে
২৬.
২৬. কাঁঠাল গাছের নিচে
২৭.
২৭. নাশতা নিয়ে এল অঞ্জু
২৮.
২৮. ট্রেন থেকে নেমে
২৯.
২৯. রাজকন্যার মতো দেখাচ্ছে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%