অশোক ব্রত মাহাত্ম্য

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস

।। অশোক ব্রতস্য মাহাত্ম্য।।

আশ্বযুচ্ছক পক্ষস্য প্রথমেহহ্নি দিনাদয়ে। অশোকং পূজয়েদ বৃক্ষং প্ররুঢ়শুভ পল্লবম্।।১।। বিরুটেঃ সপ্তধান্যৈশ্চ গুণকৈর্মোদকৈঃ শুভৈঃ। ফলৈঃ কালোদ্‌ভবৈদিব্যৈন্নালিকরৈঃ সদাভিসৈঃ।।২।। পুষ্পধূপাদিনা তদ্বৎপূজয়েৎদ্দিনেনেখ। অশোকং পান্ডবং শ্রেষ্ঠং শোকং নাপ্নোতি কুত্রচিৎ।।৩ পিতৃভ্রাতৃপতিশ্চশ্রুশ্বশুরাণাং তথৈব চ। অশোক শোকশমনো ভব সর্বত্র ন কুলেঃ।।৪।। ইত্যুচ্চার্য ততো দদ্যাদর্ঘ্যং শ্রদ্ধাসমন্বিতম্। পাতকাভিরলংকৃত্য প্রচ্ছাদ্য শুভবাসসা।।৫।। দময়ন্তী যথা স্বাহা যথা বেদ্ববতী সতী। তথাশোকব্রতাদস্মাজ্জায়তে পতিবল্লভা।।৬।।

।।অশোক ব্রত মাহাত্ম্য।।

এই অধ্যায়ে অশোক ব্রত মাহাত্ম্যের বর্ণনা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথমদিন সূর্যোদয়ের সময় শুভপল্লব সমন্বিত অশোক বৃক্ষের পূজন করা উচিৎ। বিরুঢ়কৃত সাতপ্রকার ধ্যান করে নুণ ও মোদক দ্বারা, ফল, দিব্য নারিকেল, দাড়িম্ব সহিত পুষ্প, ধূপ, দীপ, গন্ধ, অক্ষত ইত্যাদি উপাচারের দ্বারা পূজন করতে হয়। হে অনঘ, হে পান্ডব শ্রেষ্ঠ, অশোক বৃক্ষপূজনকারী কদাপি শোক লাভ করেন না।।১-৩।।

বনে ব্রজন্ত্যা সদ্ধর্মঃ সীতয়া সংপ্রদর্শিতঃ। দৃষ্ট্বাবৃশোকং বনে প্রার্থ পল্লবালং কৃতাম্বরম্।।৭।। কৃত্বা সমীপে ভর্তারং দেবরং চ তিলাক্ষতৈঃ। দীপালংকৃতনৈবেদ্যধূপসূত্রফলাৰ্চনৈঃ।।৮।। অর্চয়িত্বা হ্যর্থিতোহসৌ রক্তাশোকো যুধিষ্ঠির। মৈথিল্যা প্রাঞ্জলির্ভূত্বা শৃণ্বতো রাঘবস্য চ।।৯।। চিরং জীবতু মেবৃদ্ধঃ শ্বশুরঃ কোশলেশ্বরঃ। ভর্তা মে দেবরাশ্চৈব জীবন্তু ভরতাদয়ঃ। কৌশল্যামপি জীবন্তীং পশ্যেয়মিতি মৈথিলী।।১০।। য্যাচে তং মহাভাগা দ্রুমং সত্যোপমাচনম্। প্রদক্ষিণমুপাবৃত্য ততস্তে প্ৰযয়ু পুনঃ।।১১।। এবমন্যাপি যা নারী পূজয়েস্তুবিতং ন্যাম্। তিলতন্ডুলসম্মিশ্রৈয়বগ্ৰোধূম সসপৈঃ।।১২।। ক্ষমাপ্য কদয়ে মূলং পাদপং রক্তাপল্লবম্ মন্ত্রেণানেন কৌন্তেয় প্রণম্য সত্রী পতিব্রতা।।১৩।।

অশোক বৃক্ষ অর্চনের সময় প্রার্থনা করবে–হে অশোক, আপনি আমার কুলের শোক নাশক হোন। অতঃপর পূর্ণশ্রদ্ধা দ্বারা তাকে অর্ঘ প্রদান করবে। পতাকা, বস্ত্র দ্বারা তাকে সুসজ্জিত করবে। রাজা নলের স্ত্রী দময়ন্তী, স্বাহা, সতী বেদবতী ছিলেন তেমন অশোক ব্রত পালন করে পত্নী পতিবল্লভা হন। বনগমনকারী সীতা এর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অশোক বৃক্ষ দর্শন করে তার সমীপে দেবর ও স্বামীকে রেখে তিল, অক্ষত, দীপ, অলংকার, নৈবেদ্য, ধূপ, সূত্র এবং ফলের দ্বারা অর্চন করে জানকী প্রার্থনা করেছিলেন, হে অশোক, কোশল দেশের অধীশ্বর আমার বৃদ্ধ শ্বশুর মহারাজ দশরথ চিরকাল যেন জীবিত থাকেন। আমার স্বামী ও দেবর সকলেই যেন অধিককাল পর্যন্ত জীবিত থাকেন। তিনি শ্বশ্রুমাতা কৌশল্যার দীর্ঘজীবন চেয়েছিলেন। তারপর সেই বৃক্ষ প্রদক্ষিণ করে তারা সকলে চলে গেলেন।।৪-১০।।

মহাবৃক্ষ মহাশাখ মকরধ্বজমন্দির। প্রার্থয়ে ত্বাং মহাভাগ বনোপবন ভূষণ।।১৪।। এবমাভাষ্য তং বৃক্ষং দত্ত্বা বিপ্রায় দক্ষিণম্। সখীভিঃ সহিতা সাব্ধী ততঃ স্বভবনং ব্ৰজৈৎ।।১৫।। সা শোকনাশনমশোকতরুং তরুন্যঃ। সংপূজয়ন্তি কুসুমাক্ষত ধূপদীপৈঃ। তাঃ প্রাপ্য সৌখ্যমতুলং ভুবি ভর্তুজাতং। গৌরীপদং প্রমুদিতাঃ পুনবাপুবস্তি।।১৬।।

এই বিধানে অন্য কোনো নারী অশোকবৃক্ষপূজন করলে তিল, তন্ডুল, যব অথবা সর্ষপ দ্বারা করবে। তারপর ক্ষমা প্রার্থনা করে সেই রক্ত পল্লব বৃক্ষের মূল বন্দনা করতে হয়। তারপর হে মহাবৃক্ষ, হে মহান্ শাখাযুক্ত, মকরধ্বজ মন্দির, হে মহাভাগ্যবান্ আপনি বনের ও উপবনের ভূষণ। এইরূপ প্রার্থনা করে বিপ্রকে দক্ষিণা দিতে হয়।। ১১-১৫।।

যে সকল তরুণীগণ শোকনাশ করতে চান তারা অশোক কুসুম ও অক্ষত তথা ধূপ, দীপ দ্বারা পূজন করবে। তার ফলে তারা এই ভূতলে স্বামী সুখপ্রাপ্ত হয়ে মৃত্যুর পর গৌরীপদ লাভ করেন।।১৬।।

সকল অধ্যায়
১.
কথা প্রস্তাবনা
২.
সৃষ্টি বর্ণন
৩.
সর্বসংস্কার বর্ণন
৪.
সাবিত্রী মাহাত্ম্য
৫.
স্ত্রী শুভাশুভ লক্ষণ
৬.
তৃতীয়া কল্প বিধি বর্ণন
৭.
চতুর্থী কল্প বর্ণন
৮.
পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
৯.
ধাতুগত বিষ লক্ষণ সমূহ
১০.
ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
১১.
ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
১২.
সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
১৩.
সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
১৪.
আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
১৫.
রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
১৬.
সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
১৭.
সূর্যের বিরাট রূপ বর্ণন
১৮.
আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
১৯.
সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
২০.
ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
২১.
বিবাহ বিধি বর্ণন
২২.
স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
২৩.
স্ত্রীধর্ম বর্ণন
২৪.
ধর্ম স্বরূপ বর্ণন
২৫.
ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
২৬.
পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
২৭.
পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
২৮.
বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
২৯.
হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
৩০.
যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
৩১.
স্রুবাদর্বী পাত্র নির্মাণ
৩২.
ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
৩৩.
গুরুজন মাহাত্ম্য বর্ণন
৩৪.
আহুতি হোম সংখ্যা বর্ণন
৩৫.
কুন্ড সংস্কার বর্ণন
৩৬.
বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
৩৭.
সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
৩৮.
ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
৩৯.
দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
৪০.
ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
৪১.
ম্লেচ্ছবংশ বর্ণন
৪২.
আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
৪৩.
কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
৪৪.
পদ্মাবতী কথা বর্ণন
৪৫.
মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
৪৬.
সত্যনারায়ণ কথা বর্ণন
৪৭.
সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
৪৮.
সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
৪৯.
শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
৫০.
সাধু বণিক কথা বর্ণন
৫১.
সাধু বণিক কারাগার মুক্তি
৫২.
পাণিনি মহর্ষি বৃত্তান্ত বর্ণন
৫৩.
তোতাদরীস্থ বোপদেব বৃত্তান্ত বর্ণন
৫৪.
পতঞ্জলি বৃত্তান্ত বর্ণন
৫৫.
জায়মান ঐতিহাসিক বৃত্তান্ত বর্ণন
৫৬.
ভরতখন্ডের অষ্টাদশ রাজ্যস্থান বর্ণন
৫৭.
শালিবাহন বংশীয় নৃপতি বৰ্ণন
৫৮.
ভোজরাজ বংশের অনেক ভূপাল রাজ্য বর্ণন
৫৯.
জয়চন্দ্র তথা পৃথ্বীরাজের উৎপত্তি
৬০.
সংযোগিনী স্বয়ম্বর বর্ণন
৬১.
ইন্দ্রের ঘোটকীদান
৬২.
কৃষ্ণাংশ চরিত্র বর্ণন
৬৩.
মহীরাজ পরাজয়াদি বৃত্তান্ত বর্ণন
৬৪.
কৃষ্ণাংশের কাছে রাজগণের আগমন
৬৫.
পৃথ্বীরাজ দ্বারা গুর্জর রাজ্য গ্রহণ
৬৬.
জয়ন্তাবতারবৃত্তান্ত বর্ণন
৬৭.
চন্ডিকা দেবী বাক্য বর্ণন
৬৮.
বলখানি বিবাহ বৃত্তান্তবর্ণন
৬৯.
ব্রাহ্মণদের বিবাহ বৃত্তান্ত
৭০.
হংসপদ্মিনী বর্ণন
৭১.
ইন্দুল পদ্মিনীর বিবাহ
৭২.
চন্দ্র ভট্টের ভাষা গ্ৰন্থ
৭৩.
মহাবতীর যুদ্ধ বর্ণন
৭৪.
কৃষ্ণাংশের – শোভা সংবাদ
৭৫.
সমস্ত নৃপের সংগ্রাম এবং নাশ
৭৬.
ব্যাস দ্বারা ভবিষ্য কথন
৭৭.
অজমের তোমর নরেশ কর্ম বর্ণন
৭৮.
শুক্ল বংশ চরিত্র
৭৯.
পরিহর ভূপ বংশ বর্ণন
৮০.
ভগবতারাদিবৃত্তান্ত
৮১.
দিল্লীর ম্লেচ্ছ রাজা
৮২.
চৈতন্য এবং শংকরাচার্য্য উৎপত্তি
৮৩.
রামানুজোৎপত্তিবর্ণন
৮৪.
কবীর – নরশ্রী – পীপা – নানক-বৃত্তান্ত
৮৫.
চৈতন্য বর্ণনে জগন্নাথ মাহাত্ম্য
৮৬.
আকবর বাদশাহ বৰ্ণন
৮৭.
কিল্কিলার শাসক বর্ণন
৮৮.
মঙ্গলাচরণ
৮৯.
ব্রহ্মান্ড উৎপত্তি এবং বর্ণন
৯০.
সাংসারিক জীবনের দোষ
৯১.
অনন্তচতুর্দশী ব্রত মাহাত্ম্য
৯২.
অধর্ম ও পাপের ভেদ
৯৩.
শুভাশুভ গতি ও যমযাতনা
৯৪.
শকট ব্রত মাহাত্ম্য
৯৫.
তিলক ব্রত মাহাত্ম্য
৯৬.
অশোক ব্রত মাহাত্ম্য
৯৭.
বৃহৎ তপো ব্রত মাহাত্ম্য
৯৮.
যমদ্বিতীয়া ব্রত মাহাত্ম্য
৯৯.
অশূন্যশয়ন ব্রত মাহাত্ম্য
১০০.
গোষ্পদ তৃতীয় ব্রত মাহাত্ম্য
১০১.
হরিতালী তৃতীয়া ব্ৰত মাহাত্ম্য
১০২.
ললিতা তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৩.
অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য
১০৪.
বিনায়ক চতুর্থী ব্রত মাহাত্ম্য ও বিধান
১০৫.
গ্রন্থ পরিচয় ও সমাপ্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%