ইন্দ্ৰলুপ্ত

সৈয়দ মুজতবা আলী

(আবু সাঈদ আইয়ুবকে)

ঘরের দাওয়ায়, তেঁতুলের ছাওয়ায়, মাঠের হাওয়ায়
খাওয়া-দাওয়ায়
শান্তি নেই, গরমেরও ক্লান্তি নেই।
সবুজ ঘাস হল হলদে, তারপর ফিকে।
দস্যি কাল-বোশেখী বাঁশের বনে ত্রিবিক্রমে বিক্রমে
তাদের কোমর ভেঙে নামল মাঠে।
লাথি মেরে বেঁটিয়ে নিয়ে গেল তার শুকনো শেকড়
বেরিয়ে পড়ল শুভ্ৰ, উন্ম, নগ্ন মৃত্তিকা।
মাঠের টাক–
আমার টাকের মতো।

কলনের ঘন বনে
নিদাঘের তপ্ত কাফে কোণে
তুমি বসে আনমনে
—আমার চুলের ঘুঙুর তোমার নাচাল নয়ন নীল
কালোকে নীলোতে নাৎসি হারাতে পেল কি গোপন মিল?–
রাইনের ওয়াইনের মৃদু গন্ধ,
একচোখা রেডিয়োটা করে কটমট
ভয়ে ভয়ে বললাম, ‘ফ্রল্যান, Gruless Gott!
বেতারের সুরাটা টাঙ্গো না ফক্স-স্ট্রট?’
চট করে চটে যাও পাছে!
তুমি রূপসিনী বন্দিনী
নরদেশী নন্দিনী।
তোমার প্রেম এল যে
শ্রাবণের বর্ষণের ধারা নিয়ে
চারদিকে টেনে দিয়ে
ঘনকৃষ্ণ সজল যামিনী যাননিকা।
সে বিরাট বিলুপ্তির বিস্মরণে
শুধু আমার চেতনার ছয় ঋতু
আর তোমার চেতনার চার ঋতুর বিজড়িত নিবিড় স্পৰ্শ–

লাল ঠোঁট দিয়া বঁধূয়া আমার
পড়িল মন্ত্র কাল
দেহলি রুধিয়া হিয়ারে বান্ধিল
পাতিয়া দেহের জাল।
মুখে মুখ দিয়া হিয়ায় হিয়ায়
পরশে পরশে রাখি
বাহু বাহুপাশে ঘন ঘন শ্বাসে
দেহে দেহ দিল ঢাকি।
হঠাৎ দামিনী ধমকালো
বিদ্যুৎ চমকালো
দেখি, নীল চোখ
কাতরে শুধাই একি
তোমার নয়নে দেখি,
তোমার দেশের নীলাভ আকাশ
মায়া রচিছে কি?
তোমার বক্ষতলে
আমার দেশের শ্বেতপদ্ম কি
ফুটিল লক্ষ দলে?
রাত পোহালি। বর্ষণ থেমেছে।
কিন্তু কোথায় শরতের শান্তি, হেমন্তের পূর্ণতা?
ঋতুচক্ৰ গেল উলটে–
যমুনার জলও একদিন উজান বয়েছিল।–
কোন ঝড় তোমাকে নিয়ে গেল ছিনিয়ে
কোন ঝড় আমাকে নিয়ে গেল ঝেঁটিয়ে?
বেরিয়ে এল মাঠের টাক,
আমার টাকা।
আমার জীবনে ইন্দু লুপ্ত
আমার কপালে ইন্দ্রলুপ্ত।।

সকল অধ্যায়
১.
গুরুদেব
২.
নন্দলালের দেওয়াল-ছবি
৩.
বড় দিন
৪.
গীতা-রহস্য
৫.
বন
৬.
নেভার রাধা
৭.
বর্বর জর্মন
৮.
ফরাসী-জর্মন
৯.
এ তো মেয়ে মেয়ে নয়…–
১০.
স্বয়ংবর চক্র
১১.
ইঙ্গ-ভারতীয় কথোপকথন
১২.
শিক্ষা-সংস্কার
১৩.
কোন গুণ নেই তার
১৪.
কালো মেয়ে
১৫.
ঋতালী
১৬.
রবীন্দ্র সঙ্গীত ও ইয়োরোপীয় সুরধারা
১৭.
শ্রমণ রিয়োকোয়ান
১৮.
প্ৰব্ৰজ্যা
১৯.
কিংবদন্তীচয়ন
২০.
ফুটবল
২১.
বেমক্কা
২২.
আমরা হাসি কেন?
২৩.
গাইড
২৪.
আচার্য তুচ্চি
২৫.
নিশীথদা
২৬.
পরিমল রায়
২৭.
মপাসাঁ
২৮.
রামমোহন রায়
২৯.
বিশ্বভারতী
৩০.
নাগা
৩১.
হিন্দু-মুসলমান-কোড বিল
৩২.
অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৩.
জিদ-ওয়াইল্‌ড্‌
৩৪.
এষাস্য পরমাগতি
৩৫.
দিস ইয়োরোপ
৩৬.
শমীম
৩৭.
দিনেন্দ্রনাথ
৩৮.
ভারতীয় নৃত্য
৩৯.
উপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়–নির্বাসিতের আত্মকথা
৪০.
জয়হে ভারতভাগ্যবিধাতা
৪১.
ইন্দ্ৰলুপ্ত
৪২.
নয়রাট
৪৩.
আজাদ হিন্দ ফৌজের সমর-সঙ্গীত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%