নিখুঁত স্ট্র্যাটেজী

হেলাল হাফিজ

পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে
মনে পড়ে একদিন জীবনের সবুজ সকালে
নদীর উলটো জলে সাঁতার দিয়েছিলাম।

পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে
একদিন যৌবনের শৈশবেই
যৌবনকে বাজি ধরে
জীবনের অসাধারণ স্কেচ এঁকেছিলাম।

শরীরের শিরা ও ধমনী থেকে লোহিত কণিকা দিয়ে আঁকা
মারাত্মক উজ্জ্বল রঙের সেই স্কেচে
এখনো আমার দেখো কী নিখুঁত নিটোল স্ট্র্যাটেজী।

অথচ পালটে গেলো কতো কিছু,–রাজনীতি,
সিংহাসন, সড়কের নাম, কবিতার কারুকাজ,
কিশোরী হেলেন।

কেবল মানুষ কিছু এখনো মিছিলে, যেন পথে-পায়ে
নিবিড় বন্ধনে তারা ফুরাবে জীবন।

তবে কি মানুষ আজ আমার মতন
নদীর উলটো জলে দিয়েছে সাঁতার,
তবে কি তাদের সব লোহিত কণিকা
এঁকেছে আমার মতো স্কেচ,
তবে কি মানুষ চোখে মেখেছে স্বপন
পতন দিয়েই আজ ফেরাবে পতন।

৪.১.৭৪

সকল অধ্যায়
১.
নিষিদ্ধ সম্পাদকীয়
২.
প্রস্থান
৩.
অস্ত্র সমর্পণ
৪.
ফেরিওয়ালা
৫.
তুমি ডাক দিলে
৬.
বেদনা বোনের মত
৭.
ক্যাকটাস
৮.
ঘরোয়া রাজনীতি
৯.
ইচ্ছে ছিলো
১০.
যাতায়াত
১১.
যুগল জীবনী
১২.
নেত্রকোনা
১৩.
অমিমাংসিত সন্ধি
১৪.
অন্যরকম সংসার
১৫.
প্রতিমা
১৬.
উৎসর্গ
১৭.
নিরাশ্রয় পাচঁটি আঙুল
১৮.
দুঃসময়ে আমার যৌবন
১৯.
অগ্ন্যুৎসব
২০.
নিখুঁত স্ট্র্যাটেজী
২১.
অশ্লীল সভ্যতা
২২.
কবিতার কসম খেলাম
২৩.
উপসংহার
২৪.
পৃথক পাহাড়
২৫.
কোমল কংক্রিট
২৬.
সম্প্রদান
২৭.
মানবানল
২৮.
আমার সকল আয়োজন
২৯.
হিরণবালা
৩০.
দুঃখের আরেক নাম
৩১.
প্রত্যাবর্তন
৩২.
তীর্থ
৩৩.
অনির্ণীত নারী
৩৪.
পরানের পাখি
৩৫.
বাম হাত তোমাকে দিলাম
৩৬.
শামুক
৩৭.
আমার কী এসে যাবে
৩৮.
ইদানিং জীবন যাপন
৩৯.
অহংকার
৪০.
নাম ভূমিকায়
৪১.
একটি পতাকা পেলে
৪২.
যার যেখানে জায়গা
৪৩.
কবি ও কবিতা
৪৪.
যেভাবে সে এলো
৪৫.
রাডার
৪৬.
লাবণ্যের লতা
৪৭.
তোমাকেই চাই
৪৮.
ভূমিহীন কৃষকের গান
৪৯.
কবুতর
৫০.
হিজলতলীর সুখ
৫১.
রাখাল
৫২.
ব্যবধান
৫৩.
কে
৫৪.
হৃদয়ের ঋণ
৫৫.
ডাকাত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%