শিবাশিস মুখোপাধ্যায়
'চতুরশীতি সিদ্ধ প্রবৃত্তি'-তে পাওয়া চর্যাপদের কবি কাহ্নুপাদের অলৌকিক জীবন কাহিনিটিকে সেই সময়ের বাস্তবে স্থাপন করার একটা চেষ্টা করা হয়েছে এই কাল্পনিক রচনায়। বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক পরিচিত প্রায় সব কটি বইয়েরই সাহায্য নিতে হয়েছে এই কাজে। তবুও যে কটি বই সারাক্ষণই উল্টেপাল্টে দেখে এগিয়ে নিতে হয়েছে প্রতিমুহূর্তের লেখার কাজ— তেমন কয়েকটি বইয়ের নামের তালিকা দেওয়া রইল আগ্রহী পাঠকের জন্য।
এ লেখায় ব্যবহৃত একালের বাংলায় চর্যার সবকটি অনুবাদ কবি সুভাষ মুখোপাধ্যায়ের করা। তাঁর কবিতাসংগ্রহের চতুর্থ খণ্ড থেকে নেওয়া।
১. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা—সম্পাদক হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা।
২. বাংলা সাহিত্যের ইতিহাস (প্রথম খণ্ড)— প্রধান সম্পাদক : আনিসুজ্জামান, বাংলা একাডেমি, ঢাকা।
৩. বাঙালীর ইতিহাস (আদিপর্ব)— নীহাররঞ্জন রায়, দে'জ পাবলিশিং, কলকাতা।
৪. বৌদ্ধধর্ম ও চর্যাগীতি—শশিভূষণ দাশগুপ্ত, ওরিয়েন্ট বুক কোম্পানি, কলকাতা।
৫. বাঙ্গলা সাহিত্যের ইতিহাস (প্রথম খণ্ড)—সুকুমার সেন, আনন্দ পাবলিশার্স, কলকাতা।
৬. চুরাশি সিদ্ধর কাহিনী—অলকা চট্টোপাধ্যায়, অনুষ্টুপ, কলকাতা।
৭. বঙ্গভূমিকা—সুকুমার সেন, পঃ বঃ বাংলা আকাদেমি, কলকাতা।
৮. কবিতা সংগ্রহ (চতুর্থ খণ্ড)—সুভাষ মুখোপাধ্যায়, দে'জ পাবলিশিং, কলকাতা।
৯. বৌদ্ধদের দেবদেবী—বিনয়তোষ ভট্টাচার্য, চিরায়ত প্রকাশন, কলকাতা।
১০. বুদ্ধ ও বৌদ্ধ—সংকলন : বারিদবরণ ঘোষ, করুণা প্রকাশনী, কলকাতা।
১১. স্বরূপের সন্ধানে—আনিসুজ্জামান, দে'জ পাবলিশিং, কলকাতা।
১২. চর্যাগীতি পরিক্রমা—নির্মল দাশ, দে'জ পাবলিশিং, কলকাতা।
১৩. চর্যাপদের সমকালীন সামাজিক অন্তর্গঠন জাতিবৈর ও শ্রেণীদ্বন্দ্ব—প্রথমা রায়মণ্ডল, জ্ঞান বিচিত্রা প্রকাশনী, আগরতলা।
১৪. বাংলার লোকবাদ্য— আবদুল ওয়াহাব, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, কলকাতা।
———
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইনএই বইয়ে প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু রয়েছে।
পড়া চালিয়ে যেতে নিশ্চিত করুন যে আপনার বয়স ১৮ বছর বা তার বেশি।