বসন্তসেনা

প্রমথ চৌধুরী

তুমি নও রত্নাবলী, কিম্বা মালবিকা,
রাজোদ্যানে বৃন্তচ্যুত শুভ্ৰ শেফালিকা।
অনাঘ্ৰাত পুষ্প নও, আশ্রমবালিকা,—
বিলাসের পণ্য ছিলে, ফুলের মালিকা॥

রঙ্গালয় নয় তব পুষ্পের বাটিকা,
অভিনয় কর নাই প্রণয়-নাটিকা।
তব আলো ঘিরে ছিল পাপ-কুজ্ঝটিকা,—
ধরণী জেনেছ তুমি মৃৎ-শকটিকা!

নিষ্কণ্টক ফুলশরে হওনি ব্যথিতা।
বরেছিলে শরশয্যা, ধরায় পতিতা॥

কলঙ্কিত দেহে তব সাবিত্রীর মন
সারানিশি জেগেছিল, করিয়ে প্রতীক্ষা
বিশ্বজয়ী প্রণয়ের, প্রাণ যার পণ।—
তারি বলে সহ তুমি অগ্নির পরীক্ষা!

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%