ঝোড়ো গান

কাজী নজরুল ইসলাম

[কীর্তন]
(আমি)     চাইনে হতে ভ্যাবাগঙ্গারাম
ও দাদা শ্যাম!
তাই        গান গাই আর যাই নেচে যাই
ঝম্‌ঝমা্‌ঝম্ অবিশ্রাম ॥
আমি          সাইক্লোন আর তুফান
আমি          দামোদরের বান
খোশখেয়ালে উড়াই ঢাকা, ডুবাই বর্ধমান।
আর   শিবঠাকুরকে কাঠি করে বাজাই ব্রহ্মা-বিষ্ণু-ড্রাম॥
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%