২২.রায়-নন্দিনী – উপসংহার

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

উপসংহার

প্রায় একমাস পরে বসন্তকালের মধুর সময় ফাল্‌গুনের শেষে গাজী ঈসা খাঁ খিজিরপুর রাজধানীতে মাতা, বণিতা, বন্ধুবর্গ এবং সৈন্যাদি-সহ উপস্থিত হইলেন। নাগরিকগণ বিপুল আড়ম্বরে নব-দম্পতিকে অভ্যর্থনা করিল। কয়েক দিন পর্যন্ত রাজধানী এবং অনেক পল্লী ও মফঃস্বলের রাজ-করাচিতে আলোকসজ্জা এবং পুস্প-পতাকার বাহার খেলিল! দীনদুঃখীগণ প্রচুর দান পাইল। গুণী ও জ্ঞানী ব্যক্তিগণ স্বচ্ছন্দে সংসার-যাত্রা নির্বাহের জন্য ‘লাভোরাজ’ এবং ‘মদদে মাশ’ প্রাপ্ত হইলেন।

কয়েক দিবস পরে ঈসা খাঁ নিজে উদ্যাগী হইয়া রাজ-ব্যয়ে প্রতাপ-কন্যা অরুণাবতীকে মাহতাব খাঁর পরিণয়-পাশে আবদ্ধ করিলেন। এই বিবাহ প্রতাপ নিমন্ত্রিত হইয়াও ঘৃণা ও লজ্জায় উপস্থিত হইলেন না। কিন্তু শ্রীপুরাধিপতি কেদার রায় ও চাঁদ রায় দুই ভ্রাতা আসিয়া ঈসা খাঁর সহিত গভীর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন।

জহিরুল হক প্রচুর জায়গীর লাভ করতঃ সপরিবারে খিজিরপুরে আসিয়া নিরুদ্বেগে ধর্ম ও জ্ঞান-চর্চা করিতে লাগিলেন। তাঁহার চেষ্টায় বহুতর উচ্চশ্রেণীর ব্রাহ্মণ-পরিবার ক্রমশঃ ইসলাম ধর্মে দীক্ষিত হন।

অধ্যায় ২২ / ২২
সকল অধ্যায়
১.
০১.রায়-নন্দিনী – প্রথম পরিচ্ছেদঃ মন্দিরে
২.
০২.রায়-নন্দিনী – দ্বিতীয় পরিচ্ছেদঃ লুণ্ঠন
৩.
০৩.রায়-নন্দিনী – তৃতীয় পরিচ্ছেদঃ মাতুলালয়ে
৪.
০৪.রায়-নন্দিনী – চতুর্থ পরিচ্ছেদঃ পত্র
৫.
০৫.রায়-নন্দিনী – পঞ্চম পরিচ্ছেদঃ খিজিরপুর প্রাসাদে
৬.
০৬.রায়-নন্দিনী – ষষ্ঠ পরিচ্ছেদঃ পরামর্শ
৭.
০৭.রায়-নন্দিনী – সপ্তম পরিচ্ছেঃ মনোহরপুরে
৮.
০৮.রায়-নন্দিনী – অষ্টম পরিচ্ছেদঃ হেমদার ষড়যন্ত্র
৯.
০৯.রায়-নন্দিনী – নবম পরিচ্ছেদঃ কাননাবাসে
১০.
১০.রায়-নন্দিনী – দশম পরিচ্ছেদঃ মহর্‌রম উৎসব
১১.
১১.রায়-নন্দিনী – একদশ পরিচ্ছেদঃ যুদ্ধ
১২.
১২.রায়-নন্দিনী – দ্বাদশ পরিচ্ছেদঃ গুরু-শিষ্য
১৩.
১৩.রায়-নন্দিনী – ত্রয়োদশ পরিচ্ছেদঃ উপযুক্ত প্রতিফল
১৪.
১৪.রায়-নন্দিনী – চতুর্দশ পরিচ্ছেদঃ তালিকোট যুদ্ধের সূচনা
১৫.
১৫.রায়-নন্দিনী – পঞ্চদশ অধ্যায়ঃ নিরাশা
১৬.
১৬.রায়-নন্দিনী – ষোড়শ পরিচ্ছেদঃ শাহ্‌ মহীউদ্দীন কাশ্মীরী
১৭.
১৭.রায়-নন্দিনী – সপ্তদশ পরিচ্ছেদঃ তালিকোটের যুদ্ধ
১৮.
১৮.রায়-নন্দিনী – অষ্টাদশ পরিচ্ছেদঃ কুলগুর যশোদানন্দের ইসলামে দীক্ষা
১৯.
১৯.রায়-নন্দিনী – ঊনবিংশ পরিচ্ছেদঃ উৎকণ্ঠা
২০.
২০.রায়-নন্দিনী – বিংশ পরিচ্ছেদঃ আত্মদান
২১.
২১.রায়-নন্দিনী – একবিংশ পরিচ্ছেদঃ মিলন
২২.
২২.রায়-নন্দিনী – উপসংহার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%