২১. ব্রাহ্মণ (ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থা)

নীহাররঞ্জন রায়

ব্রাহ্মণ (ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থা)

ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থার চূড়ায় থাকিবেন স্বয়ং ব্রাহ্মণেরা ইহা ত খুবই স্বাভাবিক। নানা গোত্র, প্রবর ও বিভিন্ন বৈদিক শাখানুষ্ঠায়ী ব্রাহ্মণের যে পঞ্চম-ষষ্ঠ-সপ্তম শতকেই উত্তর ভারত হইতে বাংলাদেশে আসিয়া বসবাস আরম্ভ করিয়াছিলেন, তাহা তো আমরা আগেই দেখিয়াছি। “মধ্যদেশ-বিনির্গত” ব্রাহ্মণদের সংখ্যা অষ্টম শতক হইতে ক্রমশঃ বাড়িয়াই যাইতে আরম্ভ করিল; ক্রোড়ঞ্চি-ক্রোড়ঞ্জ (= কোলাঞ্চ), তর্কারি (যুক্তপ্রদেশের শ্রাবস্তী অন্তর্গত), মৎস্যাবাস কুন্তীর, চন্দবার (এটোয়া জেলার বতর্মান চান্দোয়ার), হস্তিপদ, মুক্তাবাস্তু এমন কি সুদূর লাট (গুজরাত) দেশ হইতে ব্রাহ্মণ পরিবারদের বাংলাদেশে আসিয়া বসবাসের দৃষ্টান্ত এ যুগের লিপিগুলিতে সমানেই পাওয়া যাইতেছে।(১) ইহার এদেশে আসিয়া পূর্বাগত ব্রাহ্মণদের এবং তাহাদের অগণিত বংশধরদের সঙ্গে মিলিয়া মিশিয়া গিয়াছিলেন, এইরূপ অনুমানই স্বাভাবিক।

————–
(১) Ep. Ind. XIII 292 p.; Insc of Bengal, 24, 67, 157, pp: গৌড়লেখমালা, ২৬-২৭, ৯৭ পৃ; Ep. Ind. XXII, 15P P; XV, 293 p, ভারতবর্ষ মাসিক পত্রিকা, ১৩৪৪, ১ম খণ্ড, ২৬৪ পৃ।

সকল অধ্যায়
১.
০২. উপাদান-বিচার
২.
০৩. আর্যীকরণের সূচনা : বর্ণবিন্যাসের প্রথম পর্ব
৩.
০৪.০ গুপ্ত পর্বের বর্ণ বিন্যাস
৪.
০৪.১ ব্রাহ্মণদের পদবী ও গাঞি পরিচয়
৫.
০৫. কায়স্থ-করণ
৬.
০৬. ক্ষত্রিয় ও বৈশ্য
৭.
০৭. পাল যুগ
৮.
০৮. কৈবর্ত
৯.
০৯. বর্ণসমাজের নিম্নস্তর
১০.
১০. ব্রাহ্মণ
১১.
১১. পালরাষ্ট্রের সামাজিক আদর্শ
১২.
১২. চন্দ্র ও কম্বোজ রাজ্যের সামাজিক আদর্শ
১৩.
১৩. বৌদ্ধ ও ব্রাহ্মণ্য আদর্শ
১৪.
১৪. সমাজের গতি ও প্রকৃতি
১৫.
১৫. সেন-বর্মণ যুগ
১৬.
১৬. ব্রাহ্মণ-তান্ত্রিক স্মৃতিশাসনের সূচনা
১৭.
১৭. স্মৃতি ও ব্যবহার শাসনের বিস্তার
১৮.
১৮. ব্রাহ্মণ-তান্ত্রিক সেনরাষ্ট্র
১৯.
১৯. বৌদ্ধধর্ম ও সংঘের প্রতি ব্রাহ্মণ-তন্ত্রের ব্যবহার
২০.
২০. পরিণতি
২১.
২১. ব্রাহ্মণ (ব্রাহ্মণ্যতান্ত্রিক বর্ণব্যবস্থা)
২২.
২২. গাঞী বিভাগ
২৩.
২৩. ভৌগোলিক বিভাগ
২৪.
২৪. বৈদিক ব্রাহ্মণ
২৫.
২৫. ব্রাহ্মণেতর বর্ণবিভাগ
২৬.
২৬. বর্ণ ও শ্রেণী
২৭.
২৭. বর্ণ ও কোম
২৮.
২৮. ব্ৰাহ্মণদের সঙ্গে অন্যান্য বর্ণের সম্বন্ধ
২৯.
২৯. বর্ণ ও রাষ্ট্র

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%