বেতার-সঙ্গীত

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শহর হইতে দূরে গ্রামের মধ্যে আমার বাস। অতীতের নানাপ্রকার আমোদ ও আনন্দের প্রাত্যহিক আয়োজন গ্রামে আর নাই, পল্লী এখন নির্জীব নিরানন্দ। কর্মক্লান্ত দিনের কত সন্ধ্যায় এই নিঃসঙ্গ পল্লীভবনে বেতারের জন্য উৎসুক আগ্রহে অপেক্ষা করিয়াছি। শ্রাবণের ঘন মেঘে চারিদিক আচ্ছন্ন হইয়া আসে, কর্দমাক্ত জনহীন গ্রাম্যপথ নিতান্ত দুর্গম, নিবিড় অন্ধকার ভারের মত বুকের ’পরে চাপিয়া বসে, তখন বেতার-বাহিত গানের পালায় মনে হয় যেন দূরে থাকিয়াও আসরের ভাগ পাইতেছি।

আবার কোন দিন ক্ষান্তবর্ষণ আকাশে লঘু মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো দেখা দেয়, বর্ষার সুবিস্তীর্ণ নদী-জলে মলিন জ্যোৎস্না ছড়াইয়া পড়ে, আমি তখন প্রাঙ্গণের একান্তে নদীতটে আরাম-কেদারায় চোখ বুজিয়া বসি, তামাকের ধুঁয়ার সঙ্গে মিশিয়া বেতার বাঁশীর সুর যেন মায়াজাল রচনা করে। দু-একজন করিয়া প্রতিবেশী জুটিতে থাকে, ঘাটে বাঁধা নৌকায় দূরের যাত্রী, কৌতূহলী, দাঁড়ি-মাঝির দল নিঃশব্দে আসিয়া ঘিরিয়া বসে, আবার শেষ হইলে পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া যে যাহার আলয়ে চলিয়া যায়। এই আনন্দের অংশ আমি পাই।

সকল অধ্যায়
১.
সাহিত্যের মাত্রা
২.
অপ্রকাশিত খণ্ডরচনা
৩.
আত্মকথা
৪.
সমাজ-ধর্মের মূল্য
৫.
কানকাটা
৬.
ক্ষুদ্রের গৌরব
৭.
জলধর-সম্বর্ধনা
৮.
দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী
৯.
নারীর লেখা
১০.
নূতন প্রোগ্রাম
১১.
বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ
১২.
বর্তমান হিন্দু-মুসলমান সমস্যা
১৩.
বাংলা নাটক
১৪.
বাংলা বইয়ের দুঃখ
১৫.
বাল্য-স্মৃতি
১৬.
বেতার-সঙ্গীত
১৭.
ভাগ্য-বিড়ম্বিত লেখক-সম্প্রদায়
১৮.
মহাত্মাজী
১৯.
মহাত্মার পদত্যাগ
২০.
মুসলিম সাহিত্য-সমাজ
২১.
যুব-সঙ্ঘ
২২.
রবীন্দ্র-জয়ন্তী উপলক্ষে মানপত্র
২৩.
রস-সেবায়েৎ
২৪.
রসচক্র
২৫.
শুভেচ্ছা
২৬.
সত্য ও মিথ্যা
২৭.
সত্যাশ্রয়ী
২৮.
সধবার একাদশী
২৯.
সমাজ-ধর্মের মূল্য
৩০.
সাম্প্রদায়িক বাঁটোয়ারা (এক)
৩১.
সাম্প্রদায়িক বাঁটোয়ারা (দুই)
৩২.
সাহিত্য সম্মিলনের রূপ
৩৩.
সাহিত্যের আর একটা দিক
৩৪.
জাগরণ – ০১
৩৫.
জাগরণ – ০২
৩৬.
জাগরণ – ০৩
৩৭.
জাগরণ – ০৪
৩৮.
জাগরণ – ০৫
৩৯.
জাগরণ – ০৬
৪০.
জাগরণ – ০৭
৪১.
জাগরণ – ০৮
৪২.
জাগরণ – ০৯

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%