স্বামী সারদানন্দ
প্রথমখণ্ড–পঞ্চমঅধ্যায়:মহাপুরুষেরজন্মকথা
চন্দ্রাদেবীরআশঙ্কাওস্বামীরকথায়আশ্বাসপ্রাপ্তি
শরৎ, হেমন্ত ও শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত হইল। শীত ও গ্রীষ্মের সুখসম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবরজঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীবজগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে। শাস্ত্রে আছে, ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নিহিত থাকিয়া তাহাদিগকে সরস করিয়া রাখিয়াছে – ঐ দিব্যোজ্জ্বল আনন্দকণার কিঞ্চিদধিক মাত্রা পাইয়াই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনয়ন করিয়া থাকে?
৺রঘুবীরের ভোগ রাঁধিতে রাঁধিতে আসন্নপ্রসবা শ্রীমতী চন্দ্রা প্রাণে আজ দিব্য উল্লাস অনুভব করিতেছিলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন জ্ঞান করিতে লাগিলেন। সহসা তাঁহার মনে হইল, শরীরের যেরূপ অবস্থা তাহাতে কখন কি হয়; এখনই যদি প্রসবকাল উপস্থিত হয় তাহা হইলে গৃহে এমন দ্বিতীয় ব্যক্তি নাই যে, অদ্যকার ঠাকুরসেবা চালাইয়া লইবে। তাহা হইলে উপায়? ভীতা হইয়া তিনি ঐকথা স্বামীকে নিবেদন করিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাতে তাঁহাকে আশ্বাস প্রদানপূর্বক বলিলেন, “ভয় নাই, তোমার গর্ভে যিনি শুভাগমন করিয়াছেন, তিনি ৺রঘুবীরের পূজাসেবায় বিঘ্নোৎপাদন করিয়া কখনই সংসারে প্রবেশ করিবেন না – ইহা আমার ধ্রুব বিশ্বাস; অতএব নিশ্চিন্তা হও, অদ্যকার মত ঠাকুরসেবা তুমি নিশ্চয় চালাইতে পারিবে; কল্য হইতে আমি উহার জন্য ভিন্ন বন্দোবস্ত করিয়া রাখিয়াছি এবং ধনীকেও বলা হইয়াছে যাহাতে সে অদ্য হইতে রাত্রে এখানেই শয়ন করিয়া থাকে।” শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ কথায় দেহে নবীন বলসঞ্চার অনুভব করিলেন এবং হৃষ্টচিত্তে পুনরায় গৃহকর্মে ব্যাপৃতা হইলেন। ঘটনাও ঐরূপ হইল – ৺রঘুবীরের মধ্যাহ্ন-ভোগ এবং সান্ধ্যশীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সম্পাদিত হইয়া গেল। রাত্রে আহারাদি সমাপন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও রামকুমার শয়নকক্ষে প্রবেশ করিলেন এবং ধনী আসিয়া চন্দ্রাদেবীর সহিত এক কক্ষে শয়ন করিয়া রহিল। ৺রঘুবীরের ঘর ভিন্ন বাটীতে বসবাসের জন্য দুইখানি চালাঘর ও একখানি রন্ধনশালা মাত্র ছিল, এবং অপর একখানি ক্ষুদ্র চালাঘরে একপার্শ্বে ধান্য কুটিবার জন্য একটি ঢেঁকি এবং উহা সিদ্ধ করিবার জন্য একটি উনান বিদ্যমান ছিল। স্থানাভাবে শেষোক্ত চালাখানিই শ্রীমতী চন্দ্রার সূতিকাগৃহরূপে নির্দিষ্ট রহিল।
গদাধরেরজন্ম
রাত্রি-অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে, এমন সময়ে চন্দ্রাদেবীর প্রসবপীড়া উপস্থিত হইল। ধনীর সাহায্যে তিনি পূর্বোক্ত ঢেঁকিশালে গিয়া শয়ন করিলেন এবং অবিলম্বে এক পুত্রসন্তান প্রসব করিলেন। শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তখন তৎকালোপযোগী ব্যবস্থা করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল, ইতিপূর্বে তাহাকে যেখানে রক্ষা করিয়াছিল, সেই স্থান হইতে সে কোথায় অন্তর্হিত হইয়াছে! ভয়ত্রস্তা হইয়া ধনী প্রদীপ উজ্জ্বল করিল এবং অনুসন্ধান করিতে করিতে দেখিতে পাইল, রক্তক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হড়কাইয়া ধান্য সিদ্ধ করিবার চুল্লীর ভিতর প্রবেশপূর্বক সে বিভূতিভূষিতাঙ্গ হইয়া পড়িয়া রহিয়াছে, অথচ কোন শব্দ করে নাই। ধনী তখন তাহাকে যত্নে উঠাইয়া লইল এবং পরিষ্কৃত করিয়া দীপালোকে ধরিয়া দেখিল, অদ্ভুত, প্রিয়দর্শন বালক যেন ছয় মাসের ছেলের মত বড়। প্রতিবেশী লাহাবাবুদের বাটী হইতে তখন প্রসন্নপ্রমুখ চন্দ্রাদেবীর দুই-চারিজন বয়স্যা সংবাদ পাইয়া তথায় উপস্থিত হইয়াছে – ধনী তাহাদিগের নিকটে এ সংবাদ ঘোষণা করিল এবং পূতগম্ভীর ব্রাহ্মমুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ শঙ্খারাবে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমনবার্তা সংসারে প্রচার করিল।
অনন্তর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম নবাগত বালকের জন্মলগ্ন নিরূপণ করিতে যাইয়া দেখিলেন, জাতক বিশেষ শুভক্ষণে সংসারে প্রবেশ করিয়াছে। দেখিলেন –
গদাধরেরশুভজন্ম–মুহূর্তসম্বন্ধেজ্যোতিষশাস্ত্রেরকথা
ঐদিন সন ১২৪২ সালের অথবা ১৭৫৭ শকাব্দের ৬ই ফাল্গুন, ইংরাজী ১৮৩৬ খ্রীষ্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ, বুধবার। রাত্রি একত্রিশ দণ্ড অতীত হইয়া অর্ধদণ্ডমাত্র অবশিষ্ট থাকিতে বালক জন্মগ্রহণ করিয়াছে। শুভা দ্বিতীয়া তিথি ঐ সময়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রের সহিত সংযুক্তা হইয়া সংসারে সিদ্ধিযোগ আনয়ন করিয়াছিল। বালকের জন্মলগ্নে রবি, চন্দ্র ও বুধ একত্র মিলিত রহিয়াছে এবং শুক্র, মঙ্গল ও শনি তুঙ্গস্থান অধিকারপূর্বক তাহার অসাধারণ জীবনের পরিচায়ক হইয়া রহিয়াছে। আবার মহামুনি পরাশরের মত অবলম্বনপূর্বক দেখিলে রাহু ও কেতু গ্রহদ্বয়কে তাঁহার জন্মকালে তুঙ্গস্থ দেখিতে পাওয়া যায়। তদুপরি, বৃহস্পতি তুঙ্গাভিলাষিরূপে বর্তমান থাকিয়া বালকের অদৃষ্টের উপর বিশেষ শুভ প্রভাব বিস্তার করিয়া রহিয়াছে।
গদাধরেররাশ্যাশ্রিতনাম
অতঃপর বিশিষ্ট জ্যোতির্বিদ্গণ নবজাত বালকের জন্মক্ষণ পরীক্ষাপূর্বক তাঁহাকে বলিলেন, জাতক যেরূপ উচ্চলগ্নে জন্মগ্রহণ করিয়াছে, তৎসম্বন্ধে জ্যোতিষশাস্ত্র নিঃসন্দেহে নির্দেশ করে যে, ঐরূপ ব্যক্তি ধর্মবিৎ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকিবেন। বহুশিষ্যপরিবৃত হইয়া ঐ ব্যক্তি দেবমন্দিরে বাস করিবেন; এবং নবীন ধর্মসম্প্রদায় প্রবর্তিত করিয়া নারায়ণাংশসম্ভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধিলাভপূর্বক সর্বত্র সকল লোকের পূজ্য হইবেন।1 শ্রীযুক্ত ক্ষুদিরামের মন উহাতে বিস্ময়পূর্ণ হইল। তিনি কৃতজ্ঞহৃদয়ে ভাবিতে লাগিলেন, ৺গয়াধামে তিনি যে দেবস্বপ্ন সন্দর্শন করিয়াছিলেন, তাহা সত্য সত্যই পূর্ণ হইল। অনন্তর জাতকর্ম সমাপনপূর্বক বালকের রাশ্যাশ্রিত নাম শ্রীযুক্ত শম্ভুচন্দ্র স্থির করিলেন এবং ৺গয়াধামে অবস্থানকালে নিজ বিচিত্র স্বপ্নের কথা স্মরণ করিয়া তাঁহাকে সর্বজনসমক্ষে শ্রীযুক্ত গদাধর নামে অভিহিত করিতে মনস্থ করিলেন।
1.ধর্মস্থানাধিপেতুঙ্গেধর্মস্থেতুঙ্গখেচরে।
গুরুণাদৃষ্টিসংযোগেলগ্নেশেধর্মসংস্থিতে।।
কেন্দ্রস্থানগতেসৌম্যেগুরৌচৈবতুকোণভে।
স্থিরলগ্নেযদাজন্মসম্প্রদায়প্রভুঃহিসঃ।।
ধর্মবিন্মাননীয়স্তুপুণ্যকর্মরতঃসদা।
দেবমন্দিরবাসীচবহুশিষ্যসমন্বিতঃ।।
মহাপুরুষসংজ্ঞোঽয়ংনারায়ণাংশসম্ভবঃ।
সর্বত্রজনপূজ্যশ্চভবিষ্যতিনসংশয়ঃ।।
ইতিভৃগুসংহিতায়াংসম্প্রদায়প্রভুযোগঃতৎফলঞ্চ।
শ্রীযুক্তনারায়ণচন্দ্রজ্যোতির্ভূষণ–কৃতঠাকুরেরজন্মকোষ্ঠীহইতেউক্তবচনউদ্ধৃতহইল।
গদাধরেরজন্মকুণ্ডলী
পাঠকের বোধসৌকর্যার্থে আমরা শ্রীরামকৃষ্ণদেবের বিচিত্র জন্মকুণ্ডলীর1 সহিত তাঁহার কোষ্ঠীর কিয়দংশ নিম্নে প্রদান করিতেছি। জ্যোতিষশাস্ত্রাভিজ্ঞ পাঠক তদ্দৃষ্টে বুঝিতে পারিবেন, উহা ভগবান শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীশঙ্কর ও শ্রীকৃষ্ণচৈতন্যাদি অবতারপ্রথিত পুরুষসকলের অপেক্ষা কোন অংশে হীন নহে।
1.ঠাকুরেরজন্মকালসম্বন্ধেকয়েকটিকথাআমরাএখানেপাঠককেবলাআবশ্যকবিবেচনাকরিতেছি।দক্ষিণেশ্বরেশ্রীরামকৃষ্ণদেবেরনিকটযাতায়াতকরিবারকালেআমরাঅনেকেতাঁহাকেবলিতেশুনিয়াছিলাম, ‘তাঁহারযথার্থজন্মপত্রিকাহারাইয়াগিয়াছেএবংউহারস্থলেবহুকালপরেযেজন্মপত্রিকাকরানহইয়াছে,তাহাভ্রমপ্রমাদপূর্ণ।‘তাঁহারনিকটেআমরাএকথাওবহুবারশুনিয়াছিযে,তাঁহারজন্ম‘ফাল্গুনমাসেরশুক্লপক্ষেদ্বিতীয়াতিথিতেহইয়াছিল,ঐদিনবুধবারছিল।‘তাঁহারকুম্ভরাশিএবংতাঁহার‘জন্মলগ্নেরবি,চন্দ্রওবুধছিল।‘ ‘লীলাপ্রসঙ্গ‘লিখিবারকালেতাঁহারজীবনেরঘটনাবলীরযথাযথসাল–তারিখ–নির্ণয়েঅগ্রসরহইয়াআমরাশেষোক্তজন্মপত্রিকাখানিআনাইয়াদেখি,উহাতেতাঁহারজন্মকালসম্বন্ধেএইরূপলেখাআছে– ‘শক১৭৫৬।১০।৯।৫৯।১২ফাল্গুনস্যদশমদিবসেবুধবাসরেগৌরপক্ষেদ্বিতীয়ায়াংতিথৌপূর্বভাদ্রনক্ষত্রে‘তাঁহারজন্মহইয়াছিল।ঐসালেরপঞ্জিকাআনাইয়াদেখাগেল,উক্তকোষ্ঠীতেউল্লিখিতসালেরঐদিবসেকৃষ্ণপক্ষনবমীতিথিএবংশুক্রবারহয়।সুতরাংউক্তজন্মপত্রিকাখানিকেঠাকুরকেনভ্রমপূর্ণবলিতেন,তাহাবুঝিতেপারিয়াউহাপরিত্যাগপূর্বকপুরাতনপঞ্জিকাসকলেঅনুসন্ধানকরিতেলাগিলাম,কোন্শকেরফাল্গুনমাসেরশুক্লাদ্বিতীয়ায়বুধবারএবংরবি,চন্দ্রওবুধকুম্ভরাশিতেএকত্রমিলিতহইয়াছে।অনুসন্ধানেরফলেঐরূপদুইটিদিনপাওয়াগেল,একটি১৭৫৪শকেএবংদ্বিতীয়টি১৭৫৭শকে।তন্মধ্যেপ্রথমটিকেআমরাত্যাগকরিলাম।কারণ১৭৫৪শকঠাকুরেরজন্মকালবলিয়ানির্ণয়করিলে,তাঁহারমুখেতাঁহারবয়সসম্বন্ধেযাহাশুনিয়াছি,তদপেক্ষা৩বৎসর২মাসবাড়াইয়াতাঁহারআয়ুগণনাকরিতেহয়।পক্ষান্তরে,১৭৫৭শককেতাঁহারজন্মকালবলিয়ানির্ণয়করিলেতাঁহারজীবৎকালেদক্ষিণেশ্বরেভক্তগণতাঁহারযেজন্মোৎসবকরিতেন,তৎকালেতিনিনিজবয়সসম্বন্ধেযেরূপনির্ণয়করিতেন,তাহাবৃদ্ধিকরিয়াতাঁহারপরমায়ুগণনাকরিতেহয়না।সুদ্ধতাহাইনহে,আমরাবিশ্বস্তসূত্রেশুনিয়াছি,ঠাকুরেরবিবাহকালেতাঁহারবয়স২৪বৎসরএবংশ্রীশ্রীমাতাঠাকুরানীরবয়স৫বৎসরমাত্রছিল–ঐবিষয়েওকোনব্যতিক্রমকরিতেহয়না।তদ্ভিন্ন,ঠাকুরদেহরক্ষাকরিলেসমবেতভক্তগণকাশীপুর–শ্মশানেরমৃত্যু–নির্ণায়ক(রেজেস্টারী)পুস্তকেতাঁহারবয়স৫১বৎসরলিখাইয়াদিয়াছিলেন–তাহারওকোনরূপপরিবর্তনেরআবশ্যকহয়নাই।ঐসকলকারণেআমরা১৭৫৭শককেইঠাকুরেরজন্মকালবলিয়াঅবধারিতকরিলাম।
ঐরূপকরিয়াইআমরাক্ষান্তহইনাই;কিন্তুকলিকাতা,বহুবাজার,২নম্বররাসবিহারীঠাকুরলেন–নিবাসীশ্রীযুক্তশশিভূষণভট্টাচার্যেরনষ্টকোষ্ঠী–উদ্ধারেরঅসাধারণক্ষমতারকথাজানিতেপারিয়াতাঁহারনিকটেশ্রীশ্রীমাতাঠাকুরানীরজন্মকুণ্ডলীপ্রেরণকরিএবংতদ্দৃষ্টেগণনাকরিয়াঠাকুরেরজন্মকুণ্ডলীনির্ণয়করিয়াদিতেঅনুরোধকরি।তিনিওঐবিষয়গণনাপূর্বক১৭৫৭শককেইঠাকুরেরজন্মকালবলিয়াস্থিরকরেন।
ঐরূপে১৭৫৭শকেবাসন১২৪২সালেইঠাকুরেরজন্মহইয়াছিল,একথায়দৃঢ়নিশ্চয়হইয়াআমরাশ্রদ্ধাস্পদপণ্ডিতশ্রীযুক্তনারায়ণচন্দ্রজ্যোতির্ভূষণমহাশয়কেতদনুসারেঠাকুরেরজন্মকোষ্ঠীগণনাকরিয়াদিতেঅনুরোধকরিএবংতিনিবহুপরিশ্রমস্বীকারকরিয়াউহাসম্পন্নকরিয়াআমাদিগকেকৃতজ্ঞতাপাশেআবদ্ধকরেন।
ঠাকুরেরব্রাহ্মমুহূর্তেজন্মেরকথাআমরাকেবলমাত্রকোষ্ঠীগণনায়স্থিরকরিনাই;কিন্তুঠাকুরেরপরিবারবর্গেরমুখেশ্রুতনিম্নলিখিতঘটনাহইতেওনির্ণয়করিয়াছি।তাঁহারাবলেন,ঠাকুরজন্মগ্রহণকরিবারঅব্যবহিতপরেহড়কাইয়াসূতিকাগৃহেঅবস্থিতধান্যসিদ্ধকরিবারচুল্লীরভিতরপড়িয়াভস্মাচ্ছাদিতহইয়াছিলেন।সদ্যোজাতশিশুরযেঐরূপঅবস্থাহইয়াছে,তাহাঅন্ধকারেবুঝিতেপারাযায়নাই।পরেআলোকআনিয়াঅনুসন্ধানকরিয়াতাঁহাকেউক্তচুল্লীরভিতরহইতেবাহিরকরাহইয়াছিল।
সেযাহাহউক,১৭৫৭শকেরফাল্গুনমাসেরদ্বিতীয়ায়ঠাকুরেরজন্মযেরূপঅদ্ভুতলগ্নেহইয়াছিল,তাহাশ্রীযুক্তনারায়ণচন্দ্রজ্যোতির্ভূষণ–কৃততাঁহারকোষ্ঠীদেখিয়াসম্যক্উপলব্ধিহয়।সঙ্গেসঙ্গেঠাকুরেরঅলৌকিকজীবন–ঘটনাসমূহকোষ্ঠীরসহিতমিলাইয়াদেখিয়াইহাওস্পষ্টবুঝিতেপারাযায়যেভারতেরজ্যোতিষশাস্ত্রযথার্থইসত্যেরউপরপ্রতিষ্ঠিত।
পরিশেষেইহাওবক্তব্যযে,ঠাকুরেরভ্রমপূর্ণপুরাতনকোষ্ঠী,শ্রীযুক্তনারায়ণচন্দ্রজ্যোতির্ভূষণ–কৃততাঁহারবিশুদ্ধকোষ্ঠীএবংশ্রীযুক্তশশিভূষণভট্টাচার্যশ্রীশ্রীমাতাঠাকুরানীরজন্মকুণ্ডলীদর্শনেগণনাপূর্বকঠাকুরেরযেজন্মকুণ্ডলীপ্রস্তুতকরিয়াদেন,সেসমস্তবেলুড়মঠেসযত্নেরক্ষিতআছে।
গদাধরেরজন্মপত্রিকারকিয়দংশ
“শুভমস্তু। শক-নরপতেরতীতাব্দাদয়ঃ ১৭৫৭।১০।৫।৫৯।২৮।২৯ সন ১২৪২ সাল, ৬ই ফাল্গুন, বুধবার, রাত্রি অবসানে (অর্ধদণ্ড রাত্রি থাকিতে) কুম্ভলগ্নে প্রথম নবাংশে জন্ম। কুম্ভরাশি, পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদে জন্ম। রাত্রিজাত দণ্ডাদিঃ ৩১।০।১৪, সূর্যোদয়াদিষ্ট দণ্ডাদিঃ ৫৯।২৮।২৯, অক্ষাংশ ২২।৩৪, পলভা ৫।১।৫।১০।
চান্দ্রফাল্গুনস্য শুক্লপক্ষীয়-দ্বিতীয়া জন্মতিথিঃ।
পূর্বভাদ্রপদ-নক্ষত্র-মানং ৬০।১৫।০
তস্য ভোগ্যদণ্ডাদিঃ ৫২।১২।৩১
ভুক্ত-দণ্ডাদিঃ ৮।২।২৯
(শকাব্দা ১৭৫৭), এতচ্ছকীয় সৌর-ফাল্গুনস্য ষষ্ঠ-দিবসে, বুধবাসরে, শুক্লপক্ষীয়-দ্বিতীয়ায়াং তিথৌ, পূর্বভাদ্রপদ-নক্ষত্রস্য প্রথমচরণে সিদ্ধিযোগে, বালবকরণে এবং পঞ্চাঙ্গ-সংশুদ্ধৌ, রাত্রি চতুর্দশ-বিপলাধিকৈকত্রিংশদ্দণ্ড-সময়ে অয়নাংশোদ্ভব-শুভ-কুম্ভলগ্নে (লগ্নস্ফুট-রাশ্যাদি ১০।৩।১৯।৫৩।২০”’), শনৈশ্চরস্য ক্ষেত্রে, সূর্যস্য হোরায়াং সূর্যসুতস্য দ্রেক্কাণে, শুক্রস্য নবাংশে, বৃহস্পতের্দ্বাদশাংশে, কুজস্য ত্রিংশাংশে এবং ষড়্বর্গ পরিশোধিতে পূর্বভাদ্রপদনক্ষত্রাশ্রিতকুম্ভরাশিস্থিতে চন্দ্রে বুধস্য যামার্ধে, জীবস্য দণ্ডে, কোণস্থে গুরৌ কেন্দ্রস্থে বুধে চন্দ্রে চ লগ্নস্থে চন্দ্রে, ত্রিগ্রহযোগে, ধর্মকর্মাধিপয়োঃ শুক্রভৌময়োঃ তুঙ্গস্থিতয়োঃ, বর্গোত্তমস্থে লগ্নাধিপে শনৌ চ তুঙ্গে, পরাশরমতেন তু রাহুকেতোস্তুঙ্গস্থয়োঃ (যতঃ উক্তং, ‘রাহোস্তু বৃষভং কেতোর্বৃশ্চিকং তুঙ্গসঙ্গিতম্’ ইত্যাদিপ্রমাণাৎ) অতএব উচ্চস্থে গ্রহপঞ্চকে, অসাধারণ পুণ্যভাগ্যযোগে, শুক্লপক্ষে নিশিজন্মহেতোঃ বিংশোত্তরী দশাধিকারে জন্ম, এতেন বৃহস্পতের্দশায়াং, তথা দেশভেদেন দশাধিকারনিয়মাচ্চ অষ্টোত্তরীয়-রাহোর্দশায়াং, অশেষগুণালঙ্কৃত-স্বধর্মনিষ্ঠ-ক্ষুদিরাম চট্টোপাধ্যায়-মহোদয়স্য (সহধর্মিণী-দয়াবতী-চন্দ্রমণি-দেবী-মহোদয়ায়াঃ গর্ভে) শুভ তৃতীয়পুত্রঃ সমজনি। তস্য রাশ্যাশ্রিতং নাম শম্ভুরাম দেবশর্মা। প্রসিদ্ধনাম গদাধর চট্টোপাধ্যায়ঃ। সাধনাসিদ্ধিপ্রাপ্ত-জগদ্বিখ্যাতনাম শ্রীরামকৃষ্ণপরমহংসদেব-মহোদয়ঃ।”1
অনন্তর প্রিয়দর্শন পুত্রের মুখ দর্শন এবং তাহার অসাধারণ ভাগ্যের কথা শ্রবণ করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রমণি আপনাদিগকে কৃতার্থম্মন্য জ্ঞান করিলেন এবং যথাকালে তাহার নিষ্ক্রামণ ও নামকরণাদি সম্পন্ন করিয়া অশেষ যত্নের সহিত তাহার লালনপালনে মনোনিবেশ করিলেন।
1.শ্রীযুক্তনারায়ণচন্দ্রজ্যোতির্ভূষণ–কৃতঠাকুরেরজন্মকোষ্ঠীহইতেপূর্বোক্তাংশউদ্ধৃতহইল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন