সুমনা, সুমনা

অনীশ দেব

আমার বউ সুমনাকে আমি ভীষণ ভালোবাসি। বিয়ের পর আজ এগারোবছর কেটে গেছে, কিন্তু তবুও আমার ভালোবাসা এতটুকুও ফিকে হয়নি। ওর শরীরের প্রতিটি অলিগলি আমার নখদর্পণে, আমিও ওর কাছে খুব চেনা। তবে মাঝে-মাঝে ও রেগে যেত আমার ওপরে। রেগে গিয়ে যা-নয়-তাই বলত। আমি কিন্তু মুখ বুজে সব সহ্য করতাম। করবই তো! আমি যে ওকে ভালোবাসি। ওর উচ্ছৃংখল জীবন চলেছিল এক টানা একবছর। সবসময় বাড়ির বাইরে-বাইরে। আর আমার ওপরে এক অদ্ভুত আক্রোশ।

অবশেষে একদিন ওর মধ্যে পরিবর্তন এল। একেবারে পালটে গেল ও। দিনরাত বাড়িতেই থাকে। ঘর ছেড়ে একবারের জন্যেও বেরোয় না। আমিও বাড়িতে থাকি। কিন্তু আমাকে কোনওরকম কথা শোনায় না। ঠিক আগের স্বভাবের বিপরীত। তাই আমি ওকে আরও বেশি করে ভালোবাসতে থাকি। ওর এই হঠাৎ-পরিবর্তনে আমি তেমন অবাক হইনি। কারণ, এ-পরিবর্তনে আমার গভীর ভালোবাসার যথেষ্ট ভূমিকা আছে।

পরিবর্তনের পরে দীর্ঘ আটবছর কেটে গেছে। আমরা এখনও কাছাকাছি। সারাদিনের মান-অভিমান রাতে বিছানায় ভুলিয়ে দিই। ওকে বুকে জড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি। ও বাধা দেয় না, বিরক্ত হয় না—আগে যেমন হত। মাঝে-মাঝে।

ওর শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আমার হাড়ে-হাড়ে চেনা। একবার—বিয়ের আগে—পড়ে গিয়ে ওর বাঁ-হাতটা ভেঙে গিয়েছিল। সেই ভাঙা জায়গাটা নিখুঁতভাবে আর জোড়া লাগেনি। এখনও স্পষ্ট দেখা যায়, সেই অদ্ভুতভাবে জুড়ে থাকা কনুইটা।

আমাদের কোনও আত্মীয়স্বজন নেই। আমরা দুজনেই পরস্পরের আত্মীয়। সুখ-দুঃখ সব একসঙ্গে মিলেমিশে ভাগাভাগি করে নিই। আমাদের বাড়িতে কেউ আসে না। এলে চিৎকার-চেচামেচিতে অশান্তি হয়। অশান্তি আমার ভালো লাগে না। আমি ওর একরাশ কালো চুলে মুখ ডুবিয়ে শান্তি খুঁজি। ওর পরিচর্যাও করি। ওকেই জিগ্যেস করে দেখতে পারেন। ওর ঘন কালো চুলে আমি তেল মাখিয়ে দিই, আঁচড়ে দিই পরিপাটি করে। মুখে, গায়ে, তেল মালিশ করে ওর শরীর চকচকে করে তুলি প্রতিদিন। এমন ভালো বাধ্য বউ আপনি আর কোথায় পাবেন!

ওর স্বভাবের পরিবর্তন ওর ভালোর জন্যেই আমি করেছি। নইলে সেদিন, আটবছর আগে, ওকে আমি খুন করেছিলাম কার ভালোর জন্যে? আর এই আটবছর ধরে যে এত সেবা, যত্ন-আত্তি, সে কার ভালোর জন্যে? এই যে রোজ ওর চোখের কোটর, নাকের গর্ত, শিরদাঁড়া, পাঁজর তেল মেখে ব্রাশ দিয়ে পালিশ করি, এ কার ভালোর জন্যে? হলফ করে বলতে পারি, মেডিকেল ছাত্রদের কাছেও এত সুন্দর, চকচকে, ধপধপে সাদা কঙ্কাল আপনি পাবেন না...কিছুতেই না...।

সকল অধ্যায়
১.
একটা ঘুঁটি কম ছিল
২.
একতিলের জন্য
৩.
আরশিনগরের অসভ্য লোকটা
৪.
সন্ধের পর, একা
৫.
ছলাবউ কলাবউ
৬.
অস্থির কলঙ্করেখা
৭.
গোলাপের জন্য গোলাপ
৮.
আমার স্ত্রীর আততায়ী
৯.
রাতের ট্রেনে দেখা হয়েছিল
১০.
জঙ্গলে, চাঁদের আলোয়
১১.
সতেরো শব্দের ম্যাজিক
১২.
অসুর
১৩.
আসুন, এদিকেই নরকের দরজা
১৪.
অনিন্দ্যসুন্দরের অপমৃত্যু
১৫.
রক্তের দাগ ছিল
১৬.
সাবধান! সাপ আছে
১৭.
অর্ধেক পুরুষ
১৮.
অপারেশান দাঁড়কাক
১৯.
তৃতীয়, রাকেশ
২০.
সুমনা, সুমনা
২১.
আস্তিনের তাস
২২.
হঠাৎ বজ্রপাত
২৩.
অপারেশান ভারচুরিয়্যালিটি
২৪.
দৈবের বশে
২৫.
নিঃসঙ্গ শঙ্খচূড়
২৬.
অশ্লীল-বিলাস
২৭.
অবচেতন
২৮.
বিড়াল
২৯.
সমস্যা গুরুতর
৩০.
যে জন জানে
৩১.
মনে করি, খুনির নাম এক্স
৩২.
মরা মানুষের হাত
৩৩.
শেষ লেখা
৩৪.
এখানে একটা লাশ আছে
৩৫.
মুদ্রাদোষ বড় দোষ
৩৬.
নিখুঁত খুনের অ্যানাটমি
৩৭.
যদি খুন বলেন
৩৮.
ছকের বাইরে
৩৯.
তূণের তির ফিরে আসে
৪০.
নষ্ট চাঁদ, কষ্ট চাঁদ
৪১.
দধীচি সংবাদ
৪২.
শকুনির ছক
৪৩.
না ভেবে খুন কোরো না...
৪৪.
উনিশ বিষ
৪৫.
দৃশ্য-শেষ
৪৬.
হত্যাকাণ্ড
৪৭.
টাইম-কিলার
৪৮.
তোমার আসা চাই
৪৯.
আমার বাঁ-হাতের পাঁচ আঙুল
৫০.
অন্ধকার রঙের কুকুর
৫১.
চেইন রিয়্যাকশন
৫২.
নীল রঙের মশারি
৫৩.
চ্যানেল এক্স
৫৪.
অনির্বাণ ছাই
৫৫.
আলো জ্বেলো না, কেউ শব্দ কোরো না...
৫৬.
কুয়াশা, অন্ধকার এবং...
৫৭.
না যেন করি ভয়
৫৮.
আঁধারপ্রিয়া
৫৯.
অপরূপ অন্ধকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%