সামবেদ ০১।০৬

পরিতোষ ঠাকুর

সামবেদ
পুর্বার্চিকঃ ছন্দ আর্চিকঃ

প্রথম অধ্যায়ঃ
আগ্নেয় কাণ্ডঃ অগ্নিস্তুতি

ষষ্ঠ খণ্ড : মন্ত্র সংখ্যা ৮ ॥
দেবতা অগ্নি, ২ ব্রহ্মণস্পতি; ৩ যূপকাষ্ঠ।। ছন্দ বৃহতী।। ঋষিঃ ১।৭ বসিষ্ঠ মৈত্রাবরুণি, ২।৩।৫ ঘৌর কন্ব, ৪ সৌভরি কান্ব, ৬ উৎকীল কাত্য, ৮ গাথি বিশ্বামিত্র।।

মন্ত্রঃ- (৫৫) দেবো বো দ্রবিণোদাঃ পূর্ণাং বিবষ্টবাসিচম্। উদ্বা সিঞ্চধ্বমুপ বা পৃণধ্বমাদিদ্বো দেব ওহতে।।১।।
অর্থঃ- (৫৫) দ্রবিণোদা দেব (=অগ্নিদেব) তোমাদের পূর্ণ ভক্তি কামনা করেন। তাঁকে প্রীত কর, ভক্তিরসে সিক্ত কর, তিনি তোমাদের ভার বহন করবেন।

মন্ত্রঃ- (৫৬) প্রৈতু ব্রহ্মণস্পতিঃ প্র দেব্যেতু সূনৃতা। অচ্ছা বীরং নর্যং পঙ্ ক্তিরাধসং দেবা যজ্ঞং নয়ন্তু নঃ।।২।।
অর্থঃ- (৫৬) বেদপালক ব্রহ্মণপতি অগ্নিদেব আসুন, প্রিয়সত্য বাগ্ দেবী আসুন; বীর্যপ্রদ নরহিতকর সর্বার্থক ধনযুক্ত যজ্ঞকে দেবগণ আমাদের কাছে আনুন।

মন্ত্রঃ- (৫৭) ঊর্ধ্ব ঊ ষু উতয়ে তিষ্ঠো দেবো ন সবিতা। ঊর্ধ্বো বাজস্য সনিতা যদঞ্জিভির্বাঘদ্ভির্বি হুয়ামহে।।৩।।
অর্থঃ- (৫৭) সবিতাদেব যেন ঊর্ধ্বে থেকে আমাদের রক্ষা করেন তেমনি তুমি উন্নত থেকে আমাদের রক্ষক হও, অন্নবলদাতা হও, অন্নবলদাতা হও; তোমাকে বিদ্বান ঋতিক্ দের সহায়তায় আহবান জানাচ্ছি।

মন্ত্রঃ- (৫৮) প্র যো রায়ে নিনীষতি মর্তো যস্তে বসো দাশৎ। স বীরং ধত্তে অগ্নঃ উক্ থশংসিনং ত্মনা সহস্রপোষিণম্।।৪।।
অর্থঃ- (৫৮) হে আশ্রয়দাতা, যে মানুষ ধনের ইচ্ছা করে, যে তোমার উদ্দেশে দ্রব্য নিবেদন করে, হে অগ্নি, সে নিজে বীর ঈশ্বরপূজারী ও বহুজনের পালক হয়।

মন্ত্রঃ- (৫৯) প্র বো যহ্বং পুরুণাং বিশাং দেবয়তীনাম্। অগ্নিং সূক্তেভির্বচোভির্বৃণীমহে যং সমিদন্য ইন্ধতে।।৫।।
অর্থঃ- (৫৯) তোমাদের জন্য বহু মানুষের বহু দেবকাম মানুষের আরাধ্য মহান্ অগ্নিকে স্তবগাথায় আরাধনা করি, যাঁকে অন্যেরাও স্তব করে থাকেন।

মন্ত্রঃ- (৬০) অয়মগ্নিঃ সুবীর্যস্যেশে হি সৌভগস্য। রায় ঈশে স্বপত্যস্য গোমত ঈশে বৃত্রহথানাম্।।৬।।
অর্থঃ- (৬০) এই অগ্নিদেব সুবীর্যের ঈশ্বর; ইনিই সৌভাগ্যের ঈশ্বর; ইনিই ঈশ্বর ধনের, সুসন্তানের, গোধনের; ইনিই ঈশ্বর পাপনাশকারীদের।

মন্ত্রঃ- (৬১) ত্বমগ্নে গৃহপতিস্তং হোতা নো অধ্বরে। ত্বং পোতা বিশ্ববার প্রচেতা যক্ষি যাসি চ বার্যম্।।৭।।
অর্থঃ- (৬১) তুমি হে অগ্নি, গৃহপতি; তুমি হোতা আমাদের যজ্ঞে। তুমি শুদ্ধিকারক, বিশ্ববরেণ্য মহামনা। তুমি যাগ কর আর বরণীয়কে প্রাপ্ত হও।

মন্ত্রঃ- (৬২) সখায়স্তা ববৃমহে দেবং মর্তাস উতয়ে। অপাং নপাতং সুভগং সুদংসসং সুপ্রভূর্তিমনেহসম্।।৮।।
অর্থঃ- (৬২) তুমি আমাদের পালন করবে বলে মর্ত্যবাসী তোমার সখা আমরা তোমায় বরণ করি। তুমি বারিরক্ষক, সুন্দর, বহুর মুক্তিদাতা, সর্বজয়ী, অপ্রতিহত কাল।

সকল অধ্যায়
১.
সামবেদ ০১।০১ (প্রথম অধ্যায় । প্রথম খণ্ড : আগ্নেয় কাণ্ডঃ অগ্নিস্তুতি)
২.
সামবেদ ০১।০২
৩.
সামবেদ ০১।০৩
৪.
সামবেদ ০১।০৪
৫.
সামবেদ ০১।০৫
৬.
সামবেদ ০১।০৬
৭.
সামবেদ ০১।০৭
৮.
সামবেদ ০১।০৮
৯.
সামবেদ ০১।০৯
১০.
সামবেদ ০১।১০
১১.
সামবেদ ০১।১১
১২.
সামবেদ ০১।১২
১৩.
সামবেদ ০২।০১ (দ্বিতীয় অধ্যায় । প্রথম খণ্ড : ঐন্দ্র কাণ্ডঃ ইন্দ্রস্তুতি)
১৪.
সামবেদ ০২।০২
১৫.
সামবেদ ০২।০৩
১৬.
সামবেদ ০২।০৪
১৭.
সামবেদ ০২।০৫
১৮.
সামবেদ ০২।০৬
১৯.
সামবেদ ০২।০৭
২০.
সামবেদ ০২।০৮
২১.
সামবেদ ০২।০৯
২২.
সামবেদ ০২।১০
২৩.
সামবেদ ০২।১১
২৪.
সামবেদ ০২।১২
২৫.
সামবেদ ০৩।০১ (তৃতীয় অধ্যায় । প্রথম খণ্ড : ঐন্দ্র কান্ডঃ ইন্দ্রস্তুতি)
২৬.
সামবেদ ০৩।০২
২৭.
সামবেদ ০৩।০৩
২৮.
সামবেদ ০৩।০৪
২৯.
সামবেদ ০৩।০৫
৩০.
সামবেদ ০৩।০৬
৩১.
সামবেদ ০৩।০৭
৩২.
সামবেদ ০৩।০৮
৩৩.
সামবেদ ০৩।০৯
৩৪.
সামবেদ ০৩।১০
৩৫.
সামবেদ ০৩।১১
৩৬.
সামবেদ ০৩।১২
৩৭.
সামবেদ ০৪।০১ (চতুর্থ অধ্যায় । প্রথম খণ্ড : ঐন্দ্র কান্ড : ইন্দ্রস্তুতি)
৩৮.
সামবেদ ০৪।০২
৩৯.
সামবেদ ০৪।০৩
৪০.
সামবেদ ০৪।০৪
৪১.
সামবেদ ০৪।০৫
৪২.
সামবেদ ০৪।০৬
৪৩.
সামবেদ ০৪।০৭
৪৪.
সামবেদ ০৪।০৮
৪৫.
সামবেদ ০৪।০৯
৪৬.
সামবেদ ০৪।১০
৪৭.
সামবেদ ০৪।১১
৪৮.
সামবেদ ০৪।১২

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%