অষ্টমাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : বিশিষ্ট প্রত্যক্ষের হেতু

অষ্টমাধ্যায়ে—দ্বিতীয়াহ্নিকম্‌

অয়মেষ ত্বয়া কৃতং ভোজয়ৈনমিতি বুদ্ধ্যপেক্ষম্।। ১।।

অনুবাদ

‘এ এইতো’, ‘তোমার কৃত’ ‘ইহাকে ভোজন করাও’ এই সব (জ্ঞান) জ্ঞানসাপেক্ষ।। ১।।

ব্যাখ্যা

বিশেষ জ্ঞান না থাকিলে বিশিষ্ট বুদ্ধি হয় না; যে কখনও লাল রং জানে না, এখানি লাল কাপড় এমন জ্ঞানও তাহার হয় না। লাল কাপড়—এই জ্ঞান বিশিষ্টবুদ্ধি; লাল বিশেষণ। মনে কর ঘট— এই জ্ঞান—ইহা বিশিষ্টবুদ্ধি, এই জ্ঞানে ঘটত্ব বিশেষণ; পূর্ব্বে এই ঘটত্ব জ্ঞান আবশ্যক। অতএব ‘ঘট’ এই প্রত্যক্ষের জন্য ঘটত্ব জ্ঞান আবশ্যক। এই কারণে ইন্দ্রিয়সন্নিকর্ষের পর অতীন্দ্রিয় নির্বিকল্পক জ্ঞান স্বীকার করিতে হয়, তাহা ঘটত্ব জ্ঞান স্বরূপ হইয়া থাকে। তৎপরে যে ‘ঘট’ প্রত্যক্ষ হয়, তাহার নাম সবিকল্পক। বিশিষ্টের বিশিষ্ট বুদ্ধি হইলে অর্থাৎ জ্ঞানের বিশেষণাংশে বিশেষণ থাকিলে তাহাকে বিশিষ্টবৈশিষ্ট্যাবগাহী জ্ঞান বলে। যথা, রক্তদণ্ডবান্ পুরুষ এই জ্ঞান, ইহাতে রক্তদণ্ড বিশেষণ; এই বিশেষণ দণ্ডাংশে রক্তত্ব ও দণ্ডত্ব বিশেষণ হয়। এই জন্য ইহা বিশিষ্ট-বৈশিষ্ট্যাবগাহী জ্ঞান নামে অভিহিত। এই জ্ঞানের প্রতি বিশিষ্টজ্ঞান—অর্থাৎ রক্তদণ্ড জ্ঞান কারণ। ‘এ এই তো’ ইত্যাদি জ্ঞান বিশিষ্টজ্ঞান, ‘তোমার কৃত’ ইত্যাদি জ্ঞান বিশিষ্টবৈশিষ্ট্যাবগাহী জ্ঞান।।১।।

উপস্কারঃ

প্রাত্যক্ষিকস্য সবিকল্পকস্য নির্ব্বিকল্পকস্য চ জ্ঞানস্য নিষ্পত্তিবিধিমভিধায়েদানীং বিশিষ্টবৈশিষ্ট্যপ্রত্যক্ষমভিধাতুমেকদেশমাহ।

সন্নিকৃষ্টে বস্তুনি তাবদয়মিতি বুদ্ধিরুৎপদ্যতে বিপ্রকৃষ্টে চ বস্তুন্যেষ ইতি, ক্রিয়ায়াং স্বতন্ত্রোঽয়মিতি বুদ্ধিমপেক্ষ্য ত্বয়েতি কর্তৃত্বোপরক্তা বুদ্ধিঃ, করণব্যাপারবিষয়ত্ববুদ্ধিমপেক্ষ্য কৃতমিতি কৰ্ম্মবুদ্ধিঃ, অয়ং ভুজিক্রিয়ায়াং কৰ্ত্তা প্রযোজকশ্চায়মিতি বুদ্ধিমপেক্ষ্য ভোজয়েতি, নিয়োজ্যনিয়োক্তৃব্যাপারস্য বিষয়োহয়মিতি বুদ্ধ্যপেক্ষমেনমিতি এবমন্যদপি বুদ্ধ্যপেক্ষমূহ- নীয়ম্।। ১।।

.

দৃষ্টেষু ভাবাদদৃষ্টেস্বভাবাৎ।। ২।।

অনুবাদ

যেহেতু (ঐ জ্ঞান) দৃষ্ট বিষয়ে হয় এবং অদৃষ্ট বিষয়ে হয় না।।২।।

ব্যাখ্যা

‘এ এই তো’ ইত্যাদি জ্ঞান, বিশেষণ–এ–ইদত্ত্ব প্রভৃতি দৃষ্ট হইলে অর্থাৎ জ্ঞাত হইলে হইয়া থাকে, জ্ঞাত না হইলে হয় না।।২।।

উপস্কারঃ

অন্বয়ব্যতিরেকপরিচ্ছেদ্যমেবৈতদিত্যাহ।

যদাহয়মিতিবুদ্ধেঃ সন্নিকৃষ্টো বিষয়ঃ, এষ ইতিবুদ্ধেবিপ্রকৃষ্টোঽপি বুদ্ধ্যারূঢ়ো বিষয়ঃ, ত্বয়েতিবুদ্ধেঃ সন্নিকৃষ্টঃ কৰ্ত্তা বিষয়ঃ, কৃতমিতিবুদ্ধেঃ কৰ্ম্ম বিষয়ঃ, ভোজয়েতিবুদ্ধেনিয়োজ্য- নিয়োক্তারৌ বিষয়ৌ, এনমিতিবুদ্ধেস্তদুভয়ব্যাপারো বিষয়ঃ, সন্নিকৃষ্টো ভবতি তদৈতাদৃশী বুদ্ধিরুৎপদ্যতে। অদৃষ্টেষু তু বিষয়েষু নৈতা বুদ্ধয়ঃ প্রাদুর্ভবক্তীত্যম্বয়ব্যতিরেকগম্যমেবৈত- দিত্যর্থঃ।।২।।

.

অর্থ ইতি দ্রব্যগুণকৰ্ম্মসু।।৩।।

অনুবাদ

দ্রব্য, গুণ এবং কর্ম্ম (এই তিনের) অর্থ সংজ্ঞা।।৩।।

ব্যাখ্যা

দ্বিতীয় সূত্র পর্য্যন্ত জ্ঞান-প্রকরণ, তৎপরে জ্ঞানমূলক প্রয়োগের কথা এই সূত্রে কথিত হইতেছে। অর্থ পদ প্রয়োগ করিলে দ্রব্য, গুণ এবং কৰ্ম্ম তিন পদার্থই পাওয়া যাইবে।।৩।।

উপস্কারঃ

ইদানীং প্রকরণারন্তরমারভতে।

এতেষাং দ্রব্যগুণকৰ্ম্মণামর্থ্যমানত্বং তেন তেন বিধিনোক্তং তেন তেষু ত্রিষু বৈশেষিকাণামর্থ ইতি পরিভাষা, অর্থপদেন ত্রয়াণামুপস্থিতেঃ, তদুক্তং প্রশস্তদেবাচার্য্যৈঃ “ত্রয়াণামর্থশব্দাভিধেয়ত্বঞ্চ” ইতি।।৩।।

.

দ্রব্যেষু পঞ্চাত্মকত্বং প্রতিষিদ্ধম্।। ৪।।

অনুবাদ

দ্রব্যে পঞ্চভূতাত্মকত্ব নিষিদ্ধ (হইয়াছে)।।৪।।

ব্যাখ্যা

পঞ্চভূত শরীরের সমবায়িকারণ নহে। যদি সমবায়িকারণ হইত, তাহা হইলে বিরুদ্ধগুণসম্পন্ন অবয়বনিচয়ে নির্ম্মিত ঘট—রূপাদিশূন্য হইত—সেই যুক্তি অনুসারে কোন দ্রব্যেই পাঞ্চভৌতিকত্ব নাই। তবে একটী ভূত সমবায়িকারণ এবং অপর ভূত নিমিত্তকারণ; ইহা বল তো, তাহাতে সকল স্থলে আপত্তি নাই। কেবল মূলদ্রব্য তাহা হইতে পারে না।। ৪।

উপস্কারঃ

প্রকরণান্তরমবতারয়তি।

দ্রব্যেধিতি দ্রব্যপদার্থনিরূপণপ্রকরণমুপলক্ষয়তি প্রত্যক্ষাপ্রত্যক্ষাণামিত্যাদিসূত্রেণ শরীরাদীনাং পঞ্চাত্মকত্বং পঞ্চভূতাত্মকত্বং প্রতিষিদ্ধং নিরাকৃতম্। যথা শরীরস্য ন নানা- প্রকৃতিকত্বং তথা বক্ষ্যমাণানাং ঘ্রাণাদীনামিন্দ্রিয়াণামপি, তেন তেষাং প্রতিনিয়তগুণগ্রাহকত্বং সিধ্যতীতি ভাবঃ।।৪।।

.

ভূয়স্ত্বাদ গন্ধবত্ত্বাচ্চ পৃথিবী গন্ধজ্ঞানে প্রকৃতিঃ।।৫।।

অনুবাদ

গন্ধজ্ঞান অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয়ের সমবায়িকারণ পৃথিবী, যেহেতু পার্থিবাংশের বাহুল্য এবং গন্ধ (ঘ্রাণেন্দ্রিয়ে) আছে।। ৫।।

ব্যাখ্যা

ঘ্রাণেন্দ্রিয় পৃথিবী হইতে উদ্ভূত। কেননা গন্ধাদি ঐ ইন্দ্রিয়েই আছে। ইহার মর্ম্ম এই যে, ঘ্রাণেন্দ্রিয় গন্ধপ্রত্যক্ষেরই হেতু। যে দ্রব্য পরকীয় রূপাদি প্রত্যক্ষের হেতু না হইয়া গন্ধপ্রত্যক্ষের হেতু হয়, তাহা পার্থিব বস্তু; যথা,—কুঙ্কুম গন্ধব্যঞ্জক ঘৃত, সুতরাং ঘ্রাণেন্দ্রিয় পার্থিব।। ৫।।

উপস্কারঃ

যদর্থমিদমারব্ধং তদাহ।

গন্ধো জ্ঞায়তেহনেনেতি গন্ধজ্ঞান ঘ্রাণং তত্র পৃথিবী পৃথিবীমাত্ৰ প্ৰকৃতিঃ উপাদানকারণম্, কুত এতদিত্যত আহ গন্ধবত্ত্বাৎ। ন হি গন্ধবৎ নির্গন্ধেনারভ্যতে ইত্যুক্তম্। গন্ধবত্ত্বঞ্চ বহিরিন্দ্রিয়াণাং গ্রাহ্যজাতীয়গুণবত্ত্বনিয়মাৎ সিদ্ধম্, তহি পার্থিবত্বাবিশেষেঽপি শরীরাবয়বান্তরাণাং ন গন্ধব্যঞ্জকত্বং কিন্তু ঘ্রাণস্যৈবেতি কুতো নিয়ম ইত্যত আহ ভূয়স্ত্বাদিতি ইতরদ্রব্যানভিভূতৈঃ পার্থিবাবয়বৈরারব্ধত্বমেব ভূয়স্ত্বং পারিভাষিকঞ্চৈতভূয়স্ত্বং সমান- তন্ত্রেঽপি।। ৫।।

.

তথাপস্তেজোবায়ুশ্চ রসরূপস্পর্শাবিশেষাৎ।।৬।।

অনুবাদ

জল, তেজ এবং বায়ু (রসনাপ্রকৃতি ইন্দ্রিয়ের সমবায়ি-কারণ)। কেননা রস, রূপ ও স্পর্শ (ঐ সকল ইন্দ্রিয়ে) তুল্য রূপে আছে। অর্থাৎ অপর জলে যেমন রস আছে, রসনাতেও সেইরূপ আছে ইত্যাদি।। ৬।।

ব্যাখ্যা

জল রসনার, তেজ চক্ষুর এবং বায়ু ত্বকের সমবায়িকারণ। অন্য অন্য দ্রব্য যথাসম্ভব নিমিত্তকারণমাত্র। ‘অপর জলে যেমন রস আছে, রসনাতেও সেইরূপ রস আছে, ইত্যাদি’—এ কথার অর্থ এই যে, রসনাও রসপ্রত্যক্ষেরই হেতু। যে দ্রব্য পরকীয় রূপাদিপ্রত্যক্ষের হেতু না হইয়া রসপ্রত্যক্ষের হেতু হয়, তাহা জলীয় দ্রব্য; শত্রুরসের অভিব্যঞ্জক বা অনুভবহেতু জল ইহার দৃষ্টান্ত। যে দ্রব্য পরকীয় স্পর্শাদিব্যঞ্জক না হইয়া পরকীয় রূপব্যঞ্জক হয়, তাহা তৈজস; অতএব চক্ষুঃ তৈজস। যে দ্রব্য রূপাদিব্যঞ্জক না হইয়া স্পর্শেরই ব্যঞ্জক হয়, তাহা বায়বীয় দ্রব্য এইরূপ অনুমান করিতে হয়।। ৬।।

অষ্টম অধ্যায় দ্বিতীয় আহ্নিক সমাপ্ত।

উপস্কারঃ

ইন্দ্রিয়ান্তরেঽপ্যেতদতিদিশতি।

রসনচক্ষুত্বগিন্দ্রিয়াণাং প্রকৃতিরিতি শেষঃ, তেন যথাসংখ্যং রসনাদীনামবাদয়ঃ প্রকৃতয়ঃ, তত্ত্বৎপ্রতিনিয়তার্থগ্রাহকত্বাৎ, অত্রাপি নিয়মে ভূয়স্ত্বমেব তন্ত্রম্, রসাদিমত্ত্বে চ রসনাদীনাং গ্রাহ্যজাতীয়বিশেষগুণবত্ত্বনিয়ম এব প্রমাণমিত্যুক্তম্, এবঞ্চ বিশিষ্টাদৃষ্টোপগৃহীতকৰ্ণশঙ্কুল্য- বচ্ছিন্নো নভোদেশ এব শ্রোত্রম্।।৬।।

ইতি শ্রীশাঙ্করে বৈশেষিকসূত্রোপস্কারেঽষ্টমাধ্যায়স্য দ্বিতীয়মাহ্নিকম্।

সমাপ্তশ্চায়মষ্টমোহধ্যায়ঃ।

সকল অধ্যায়
১.
প্রথমাধ্যায়—প্রথমাহ্নিক : ধর্ম্মব্যাখ্যা
২.
প্রথমাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : কার্য্যকারণভাব বিচার
৩.
দ্বিতীয়াধ্যায়—প্রথমাহ্নিক : পৃথিবীর লক্ষণ
৪.
দ্বিতীয়াধ্যায়—দ্বিতীয়াহ্নিক : গন্ধাদির স্বাভাবিকত্ব
৫.
তৃতীয়াধ্যায়—প্রথমাহ্নিক : আত্মার অনুমান
৬.
তৃতীয়াধ্যায়—দ্বিতীয়াহ্নিক : মনোনিরূপণ
৭.
চতুর্থাধ্যায়—প্রথমাহ্নিক : পরমাণুর মূল কারণত্ব স্থাপন
৮.
চতুর্থাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : অনিত্যদ্রব্যবিভাগ ও শরীরাদি কথন
৯.
পঞ্চমাধ্যায়—প্রথমাহ্নিক : কর্ম্মবিচার
১০.
পঞ্চমাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : ভূমিকম্প প্রভৃতির হেতু
১১.
ষষ্ঠাধ্যায়—প্রথমাহ্নিক : বেদপ্রামাণ্যবিচারে বেদের ঈশ্বরকৃতত্ব সংস্থাপন
১২.
ষষ্ঠাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : বৈধকৰ্ম্মফল
১৩.
সপ্তমাধ্যায়—প্রথমাহ্নিক : নিত্য ও অনিত্য রূপাদি কথন
১৪.
সপ্তমাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : সংখ্যা প্রভৃতির বিচার
১৫.
অষ্টমাধ্যায়—প্রথমাহ্নিক : জ্ঞান প্রকরণ আরম্ভ
১৬.
অষ্টমাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : বিশিষ্ট প্রত্যক্ষের হেতু
১৭.
নবমাধ্যায়—প্রথমাহ্নিক : অভাব প্রত্যক্ষ প্রকরণ
১৮.
নবমাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : অনুমান
১৯.
দশমাধ্যায়—প্রথমাহ্নিক : সুখদুঃখের ভেদ
২০.
দশমাধ্যায়—দ্বিতীয়াহ্নিক : কারণত্রয় সম্বন্ধে বিশেষ উপদেশ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%