ঘাটে

রবীন্দ্রনাথ ঠাকুর

বাউলের সুর আমার নাই - বা হল পারে যাওয়া । যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া । নেই যদি - বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি , আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী বাওয়া । হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে , আমার সারা দিনের এই কি রে কাজ ও পার - পানে কেঁদে চাওয়া । কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা , আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি - দাওয়া ।
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%