ভুল হল বুঝি এই ধরণীতলে

সুকান্ত ভট্টাচার্য

ভুল হল বুঝি এই ধরণীতলে,
তাই প্ৰাণে চিরকাল আগুন জ্বলে
তাই আগুন জ্বলে।
দিনের শেষে
এক প্লাবন এসে
জানি ঘিরিবে আমার মন কৌতূহলে,
নব কৌতূহলে।
আমার জীবনে ভুল ছিল না বুঝি,
তাই বারে বারে সে আমারে গিয়াছে খুঁজি।
দিনের শেষে
আজ বাউল বেশে
ঘূচাব মনের ভুল নয়ন জলে,
মোর নয়ন জলে।।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%