ও কে যায় চলে কথা না বলে দিও না যেতে

সুকান্ত ভট্টাচার্য

ও কে যায় চলে কথা না বলে দিও না যেতে
তাহারই তরে আসন ঘরে রেখেছি পেতে।
কেন সে সুধার পাত্র ফেলে
চলে যেতে চায় আজ অবহেলে
রামধনু রথে বিদায়ের পথে উঠিছে মেতে।

রঙে রঙে আজ গোধূলি গগন
নহেকো রঙিন, বিলাপে মগন।
আমি কেঁদে কই যেয়ে না কোথাও,
সে যে হেসে কয় মোরে যেতে দাও,
বাড়ায়ে বাহু বিরহ-রাহু চাহিছে পেতে।।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%