মাস্টারবাবু

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়ালছানাটি। আমি ওকে মারি নে মা, বেত, মিছিমিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি ‘শোন্‌ শোন্‌'। দিনরাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারি হেলা। আমি বলি ‘চ ছ জ ঝ ঞ', ও কেবল বলে ‘মিয়োঁ মিয়োঁ'। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা, কত— চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে— মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি ‘চ ছ জ ঝ ঞ', দুষ্টুমি করে বলে ‘মিয়োঁ'। আমি ওরে বলি বার বার, ‘পড়ার সময় তুমি পোড়ো— তার পরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা কোরো। ' ভালোমানুষের মতো থাকে, আড়ে আড়ে চায় মুখপানে, এম্‌নি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি ‘চ ছ জ ঝ ঞ', ও কেবল বলে ‘মিয়োঁ মিয়োঁ'।
সকল অধ্যায়
১.
জন্মকথা
২.
খেলা
৩.
খোকা
৪.
ঘুমচোরা
৫.
অপযশ
৬.
বিচার
৭.
চাতুরী
৮.
নির্লিপ্ত
৯.
কেন মধুর
১০.
খোকার রাজ্য
১১.
ভিতরে ও বাহিরে
১২.
প্রশ্ন
১৩.
সমব্যথী
১৪.
বিচিত্র সাধ
১৫.
মাস্টারবাবু
১৬.
বিজ্ঞ
১৭.
ব্যাকুল
১৮.
ছোটোবড়ো
১৯.
সমালোচক
২০.
বীরপুরুষ
২১.
রাজার বাড়ি
২২.
মাঝি
২৩.
নৌকাযাত্রা
২৪.
ছুটির দিনে
২৫.
বনবাস
২৬.
জ্যোতিষ-শাস্ত্র
২৭.
বৈজ্ঞানিক
২৮.
মাতৃবৎসল
২৯.
লুকোচুরি
৩০.
দুঃখহারী
৩১.
বিদায়
৩২.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
৩৩.
সাত ভাই চম্পা
৩৪.
নবীন অতিথি
৩৫.
অস্তসখী
৩৬.
হাসিরাশি
৩৭.
পরিচয়
৩৮.
বিচ্ছেদ
৩৯.
উপহার
৪০.
পাখির পালক
৪১.
পূজার সাজ
৪২.
মা-লক্ষ্মী
৪৩.
কাগজের নৌকা
৪৪.
শীত
৪৫.
শীতের বিদায়
৪৬.
ফুলের ইতিহাস
৪৭.
আকুল আহ্বান
৪৮.
পুরোনো বট
৪৯.
আশীর্বাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%