সমব্যথী

রবীন্দ্রনাথ ঠাকুর

যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর-ছানা— তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা? সত্যি করে বল্‌ আমায় করিস নে মা, ছল— বলতে আমায় ‘দূর দূর দূর। কোথা থেকে এল এই কুকুর'? যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাব না তোর হাতে, আমি খাব না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা, উড়ে আমায় রাখতে শিকল দিয়ে? সত্যি করে বল্‌ আমায় করিস নে মা, ছল— বলতে আমায় ‘হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি'? তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে।
সকল অধ্যায়
১.
জন্মকথা
২.
খেলা
৩.
খোকা
৪.
ঘুমচোরা
৫.
অপযশ
৬.
বিচার
৭.
চাতুরী
৮.
নির্লিপ্ত
৯.
কেন মধুর
১০.
খোকার রাজ্য
১১.
ভিতরে ও বাহিরে
১২.
প্রশ্ন
১৩.
সমব্যথী
১৪.
বিচিত্র সাধ
১৫.
মাস্টারবাবু
১৬.
বিজ্ঞ
১৭.
ব্যাকুল
১৮.
ছোটোবড়ো
১৯.
সমালোচক
২০.
বীরপুরুষ
২১.
রাজার বাড়ি
২২.
মাঝি
২৩.
নৌকাযাত্রা
২৪.
ছুটির দিনে
২৫.
বনবাস
২৬.
জ্যোতিষ-শাস্ত্র
২৭.
বৈজ্ঞানিক
২৮.
মাতৃবৎসল
২৯.
লুকোচুরি
৩০.
দুঃখহারী
৩১.
বিদায়
৩২.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
৩৩.
সাত ভাই চম্পা
৩৪.
নবীন অতিথি
৩৫.
অস্তসখী
৩৬.
হাসিরাশি
৩৭.
পরিচয়
৩৮.
বিচ্ছেদ
৩৯.
উপহার
৪০.
পাখির পালক
৪১.
পূজার সাজ
৪২.
মা-লক্ষ্মী
৪৩.
কাগজের নৌকা
৪৪.
শীত
৪৫.
শীতের বিদায়
৪৬.
ফুলের ইতিহাস
৪৭.
আকুল আহ্বান
৪৮.
পুরোনো বট
৪৯.
আশীর্বাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%