কচুরিপানা

কাজী নজরুল ইসলাম

কচুরিপানা
[গান]

ধ্বংস করো এই কচুরিপানা!
(এরা) লতা নয়, পরদেশি অসুরছানা॥             (ধুয়া)
      ইহাদের সবংশে করো করো নাশ,
      এদের দগ্ধ করে করো ছাই পাঁশ,
(এরা) জীবনের দুশমন, গলার ফাঁস,
(এরা) দৈত্যের দাঁত, রাক্ষসের ডানা।–
         ধ্বংস করো এই কচুরিপানা॥        (ধুয়া)
(এরা) ম্যালেরিয়া আনে, আনে অভাব নরক,
(এরা) অমঙ্গলের দূত, ভীষণ মড়ক!
(এরা) একে একে গ্রাস করে নদী ও নালা।
(যত) বিল ঝিল মাঠ ঘাট ডোবা ও খানা।
         ধ্বংস করো এই কচুরিপানা॥         (ধুয়া)
(এরা) বাংলার অভিশাপ, বিষ, এরা পাপ,
(এসো) সমূলে কচুরিপানা করে ফেলি সাফ!
(এরা) শ্যামল বাংলা দেশ করিল শ্মশান,
(এরা) শয়তানি দূত দুর্ভিক্ষ-আনা।
         ধ্বংস করো এই কচুরিপানা॥        (ধুয়া)
(কাল) সাপের ফণা এর পাতায় পাতায়,
(এরা) রক্তবীজের ঝাড়, মরিতে না চায়,
(ভাই) এরা না মরিলে মোরা মরিব সবাই
(এরে) নির্মূল করে ফেলো, শুনো না মানা।
         ধ্বংস করো এই কচুরিপানা॥        (ধুয়া)
সকল অধ্যায়
১.
রবির জন্মতিথি
২.
বড়োদিন
৩.
নবযুগ
৪.
শোধ করো ঋণ
৫.
মোহররম
৬.
আর কত দিন?
৭.
বিশ্বাস ও আশা
৮.
ডুবিবে না আশাতরি
৯.
কোথা সে পূর্ণযোগী
১০.
হুল ও ফুল
১১.
সুখবিলাসিনী পারাবত তুমি
১২.
জাগো সৈনিক-আত্মা
১৩.
কেন আপনারে হানি হেলা?
১৪.
নবাগত উৎপাত
১৫.
নারী
১৬.
নিত্য প্রবল হও
১৭.
আগ্নেয়গিরি বাংলার যৌবন
১৮.
চির-বিদ্রোহী
১৯.
ভয় করিয়ো না, হে মানবাত্মা
২০.
সকল পথের বন্ধু
২১.
তোমারে ভিক্ষা দাও
২২.
ছন্দিতা
২৩.
পুরববঙ্গ
২৪.
আরতি
২৫.
পার্থসারথি
২৬.
আত্মগত
২৭.
কাবেরী-তীরে
২৮.
অমৃতের সন্তান
২৯.
শাখ-ই-নবাত
৩০.
কবির মুক্তি
৩১.
টাকাওয়ালা
৩২.
কচুরিপানা
৩৩.
বকরীদ
৩৪.
আল্লার রাহে ভিক্ষা দাও
৩৫.
একি আল্লার কৃপা নয়?
৩৬.
মহাত্মা মোহ্‌সিন
৩৭.
এক আল্লাহ্‌ ‘জিন্দাবাদ’
৩৮.
গোঁড়ামি ধর্ম নয়
৩৯.
জোর জমিয়াছে খেলা
৪০.
বোমার ভয়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%