পার্থসারথি

কাজী নজরুল ইসলাম

হে পার্থসারথি
বাজাও বাজাও পাঞ্চজন্য-শঙ্খ।
চিত্তের অবসাদ দূর করো, করো দূর
ভয়-ভীত জনে করো হে নিঃশঙ্ক॥
জড়তা ও দৈন্য হানো হানো
গীতার মন্ত্রে জীবন দানো
ভোলাও ভোলাও মৃত্যু-আতঙ্ক॥
মৃত্যু জীবনের শেষ নহে নহে,
শোনাও শোনাও, অনন্তকাল ধরি
অনন্ত জীবন-প্রবাহ বহে॥
দুরন্ত দুর্মদ যৌবন-চঞ্চল
ছাড়িয়া আসুক মা-র স্নেহ-অঞ্চল
বীর সন্তান দল
করুক সুশোভিত মাতৃ-অঙ্ক॥
সকল অধ্যায়
১.
রবির জন্মতিথি
২.
বড়োদিন
৩.
নবযুগ
৪.
শোধ করো ঋণ
৫.
মোহররম
৬.
আর কত দিন?
৭.
বিশ্বাস ও আশা
৮.
ডুবিবে না আশাতরি
৯.
কোথা সে পূর্ণযোগী
১০.
হুল ও ফুল
১১.
সুখবিলাসিনী পারাবত তুমি
১২.
জাগো সৈনিক-আত্মা
১৩.
কেন আপনারে হানি হেলা?
১৪.
নবাগত উৎপাত
১৫.
নারী
১৬.
নিত্য প্রবল হও
১৭.
আগ্নেয়গিরি বাংলার যৌবন
১৮.
চির-বিদ্রোহী
১৯.
ভয় করিয়ো না, হে মানবাত্মা
২০.
সকল পথের বন্ধু
২১.
তোমারে ভিক্ষা দাও
২২.
ছন্দিতা
২৩.
পুরববঙ্গ
২৪.
আরতি
২৫.
পার্থসারথি
২৬.
আত্মগত
২৭.
কাবেরী-তীরে
২৮.
অমৃতের সন্তান
২৯.
শাখ-ই-নবাত
৩০.
কবির মুক্তি
৩১.
টাকাওয়ালা
৩২.
কচুরিপানা
৩৩.
বকরীদ
৩৪.
আল্লার রাহে ভিক্ষা দাও
৩৫.
একি আল্লার কৃপা নয়?
৩৬.
মহাত্মা মোহ্‌সিন
৩৭.
এক আল্লাহ্‌ ‘জিন্দাবাদ’
৩৮.
গোঁড়ামি ধর্ম নয়
৩৯.
জোর জমিয়াছে খেলা
৪০.
বোমার ভয়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%