পাষাণ-হৃদয়ে কেন সঁপিনু হৃদয়

রবীন্দ্রনাথ ঠাকুর

পাষাণ-হৃদয়ে কেন সঁপিনু হৃদয়?
মর্মভেদী যন্ত্রণায়, ফিরেও যে নাহি চায়
বুক ফেটে গেলেও যে কথা নাহি কয়
প্রাণ দিয়ে সাধিলেও, পায়ে ধরে কাঁদিলেও
এক তিল এক বিন্দু দয়া নাহি হয়
হেরিলে গো অশ্রুরাশি, বরষে ঘৃণার হাসি,
বিরক্তির তিরস্কার তীব্র বিষময়।
এত যদি ছিল মনে, তবে বলো কী কারণে
একদিন তুলেছিল স্বর্গের আলয়
একদিন স্নেহভরে, মাথা রাখি কোল -‘পরে
কেন নিয়েছিল হরে পরাণ-হৃদয়
ভগ্নবুকে কেন আর, বজ্র হানে বার বার
মনখানা নিয়ে যেন করে ছেলেখেলা —
গিয়াছে যা ভেঙেচুরে, আর কেন তার পরে
মিছামিছি বিঁধে আহা বাণ বিষময়!

সকল অধ্যায়
১.
অভিলাষ
২.
হোক্‌ ভারতের জয়!
৩.
হিন্দুমেলায় উপহার
৪.
প্রকৃতির খেদ – প্রথম পাঠ
৫.
প্রকৃতির খেদ – দ্বিতীয় পাঠ
৬.
জ্বল্‌ জ্বল্‌ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ
৭.
প্রলাপ ১
৮.
প্রলাপ ২
৯.
প্রলাপ ৩
১০.
ভারতী
১১.
দিল্লি দরবার
১২.
হিমালয়
১৩.
আগমনী
১৪.
আকুল আহ্বান
১৫.
অবসাদ
১৬.
মেঘ্‌লা শ্রাবণের বাদ্‌লা রাতি
১৭.
হা বিধাতা — ছেলেবেলা হতেই এমন
১৮.
শারদা
১৯.
এসো আজি সখা
২০.
পার কি বলিতে কেহ
২১.
ছেলেবেলাকার আহা, ঘুমঘোরে দেখেছিনু
২২.
আমার এ মনোজ্বালা
২৩.
উপহার-গীতি
২৪.
পাষাণ-হৃদয়ে কেন সঁপিনু হৃদয়
২৫.
ভেবেছি কাহারো সাথে
২৬.
হা রে বিধি কী দারুণ অদৃষ্ট আমার
২৭.
ও কথা বোলো না সখি
২৮.
কী হবে বলো গো সখি
২৯.
এ হতভাগারে ভালো কে বাসিতে চায়
৩০.
জানি সখা অভাগীরে ভালো তুমি বাস না

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%