৩৩. প্রিয়বাবু

রবীন্দ্রনাথ ঠাকুর

এই সন্ধ্যাসংগীত রচনার দ্বারাই আমি এমন একজন বন্ধু পাইয়াছিলাম যাঁহার উৎসাহ অনুকূল অলোকের মতো আমার কাব্যরচনার বিকাশচেষ্টায় প্রাণসঞ্চারকরিয়া দিয়াছিল। তিনি শ্রীযুক্ত প্রিয়নাথ সেন। তৎপূর্বে ভগ্নহৃদয় পড়িয়া তিনি আমার আশা ত্যাগ করিয়াছিলেন, সন্ধ্যাসংগীতে তাঁহার মন জিতিয়া লইলাম। তাঁহার সঙ্গে যাঁহাদের পরিচয় আছে তাঁহারা জানেন, সাহিত্যের সাত সমুদ্রের নাবিক তিনি। দেশী ও বিদেশী প্রায় সকল ভাষার সকল সাহিত্যের বড়োরাস্তায় ও গলিতে তাঁহার সদাসর্বদা আনাগোনা। তাঁহার কাছে বসিলে ভাবরাজ্যের অনেক দূর দিগন্তের দৃশ্য একেবারে দেখিতে পাওয়া যায়। সেটা আমার পক্ষে ভারি কাজে লাগিয়াছিল। সাহিত্য সম্বন্ধে পুরা সাহসের সঙ্গে তিনি আলোচনা করিতে পারিতেন– তাঁহার ভালোলাগা মন্দলাগা কেবলমাত্র ব্যক্তিগত রুচির কথা নহে। একদিকে বিশ্বসাহিত্যের রসভান্ডারে প্রবেশ ও অন্য দিকে নিজের শক্তির প্রতি নির্ভর ও বিশ্বাস– এই দুই বিষয়েই তাঁহার বন্ধুত্ব আমার যৌবনের আরম্ভকালেই যে কত উপকার করিয়াছে তাহা বলিয়া শেষ করা যায় না। তখনকার দিনে যত কবিতাই লিখিয়াছি সমস্তই তাঁহাকে শুনাইয়াছি এবং তাঁহার আনন্দের দ্বারাই আমার কবিতাগুলির অভিষেক হইয়াছে। এই সুযোগটি যদি না পাইতাম তবে সেই প্রথম বয়সের চাষ-আবাদে বর্ষা নামিত না এবং তাহার পরে কাব্যের ফসলে ফলন কতটা হইত তাহা বলা শক্ত।

সকল অধ্যায়
১.
০১. জীবন স্মৃতি
২.
০২. শিক্ষারম্ভ
৩.
০৩. ঘর ও বাহির
৪.
০৪. ভৃত্যরাজক তন্ত্র
৫.
০৫. নর্মাল স্কুল
৬.
০৬. কবিতা রচনারম্ভ
৭.
০৭. নানা বিদ্যার আয়োজন
৮.
০৮. বাহিরে যাত্রা
৯.
০৯. কাব্যরচনাচর্চা
১০.
১০. শ্রীকণ্ঠবাবু
১১.
১১. বাংলাশিক্ষার অবসান
১২.
১২. পিতৃদেব
১৩.
১৩. হিমালয়যাত্রা
১৪.
১৪. প্রত্যাবর্তন
১৫.
১৫. ঘরের পড়া
১৬.
১৬. বাড়ির আবহাওয়া
১৭.
১৭. অক্ষয়চন্দ্র চৌধুরী
১৮.
১৮. গীতচর্চা
১৯.
১৯. সাহিত্যের সঙ্গী
২০.
২০. রচনাপ্রকাশ
২১.
২১. ভানুসিংহের কবিতা
২২.
২২. স্বাদেশিকতা
২৩.
২৩. ভারতী
২৪.
২৪. আমেদাবাদ
২৫.
২৫. বিলাত
২৬.
২৬. লোকেন পালিত
২৭.
২৭. ভগ্নহৃদয়
২৮.
২৮. বিলাতি সংগীত
২৯.
২৯. বাল্মীকিপ্রতিভা
৩০.
৩০. সন্ধ্যাসংগীত
৩১.
৩১. গান সম্বন্ধে প্রবন্ধ
৩২.
৩২. গঙ্গাতীর
৩৩.
৩৩. প্রিয়বাবু
৩৪.
৩৪. প্রভাতসংগীত
৩৫.
৩৫. রাজেন্দ্রলাল মিত্র
৩৬.
৩৬. কারোয়ার
৩৭.
৩৭. প্রকৃতির প্রতিশোধ
৩৮.
৩৮. ছবি ও গান
৩৯.
৩৯. বালক
৪০.
৪০. বঙ্কিমবাবু
৪১.
৪১. জাহাজের খোল
৪২.
৪২. মৃত্যুশোক
৪৩.
৪৩. বর্ষা ও শরৎ
৪৪.
৪৪. শ্রীযুক্ত আশুতোষ চৌধুরী
৪৫.
৪৫. কড়ি ও কোমল

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%