পাঠ অভিজ্ঞতা কাস্টমাইজ করুনথিম, ফন্ট, লাইন উচ্চতা প্রয়োজনমত পরিবর্তন করুন।
দেখান
মুরগি পাখির ‘পরে
রবীন্দ্রনাথ ঠাকুর
মুরগি পাখির ‘পরে অন্তরে টান তার, জীবে তার দয়া আছে এই তো প্রমাণ তার। বিড়াল চাতুরী ক’রে পাছে পাখি নেয় ধরে এই ভয়ে সেই দিকে সদা আছে কান তার– শেয়ালের খলতায় ব্যথা পায় প্রাণ তার।