পাঠ অভিজ্ঞতা কাস্টমাইজ করুনথিম, ফন্ট, লাইন উচ্চতা প্রয়োজনমত পরিবর্তন করুন।
দেখান
কাঁচড়াপাড়াতে এক ছিল রাজপুত্তুর
রবীন্দ্রনাথ ঠাকুর
কাঁচড়াপাড়াতে এক ছিল রাজপুত্তুর, রাজকন্যারে লিখে পায় না সে উত্তর। টিকিটের দাম দিয়ে রাজ্য বিকাবে কি এ, রেগেমেগে শেষকালে বলে ওঠে–দুত্তোর! ডাকবাবুটিকে দিল মুখে ডালকুত্তোর।