দ্বিজেন্দ্রলাল রায়

রবীন্দ্রনাথ ঠাকুর

দ্বিজেন্দ্রলাল যখন বাংলার পাঠকসাধারণের নিকট পরিচিত ছিলেন না তখন হইতেই তাঁহার কবিত্বে আমি গভীর আনন্দ পাইয়াছি এবং তাঁহার প্রতিভার মহিমা স্বীকার করিতে কুণ্ঠিত হই নাই। দ্বিজেন্দ্রলালের সঙ্গে আমার যে সম্বন্ধ সত্য, অর্থাৎ আমি যে তাঁর গুণপক্ষপাতী, এইটেই আসল কথা এবং এইটেই মনে রাখিবার যোগ্য। আমার দুর্ভাগ্যক্রমে এখনকার অনেক পাঠক দ্বিজেন্দ্রলালকে আমার প্রতিপক্ষশ্রেণীতে ভুক্ত করিয়া কলহের অবতারণা করিয়াছেন। অথচ আমি স্পর্ধা করিয়া বলিতে পারি এ কলহ আমার নহে এবং আমার হইতেই পারে না। পশ্চিম দেশের আঁধি হঠাৎ একটা উড়ো হাওয়ার কাঁধে চড়িয়া শয়ন বসন আসনের উপর এক পুরু ধুলা রাখিয়া চলিয়া যায়। আমাদের জীবনে অনেক সময়ে সেই ভুল-বোঝার আঁধি কোথা হইতে আসিয়া পড়ে তাহা বলিতেই পারি না। কিন্তু উপস্থিতমতো সেটা যত উৎপাতই হোক্‌ সেটা নিত্য নহে এবং বাঙালি পাঠকদের কাছে আমার নিবেদন এই যে, তাঁহারা এই ধুলা জমাইয়া রাখিবার চেষ্টা যেন না করেন, করিলেও কৃতকার্য হইতে পারিবেন না। কল্যাণীয় শ্রীমান দেবকুমার তাঁহার বন্ধুর জীবনীর ভূমিকায় আমাকে কয়েক ছত্র লিখিয়া দিতে অনুরোধ করিয়াছেন। এই উপলক্ষে আমি কেবলমাত্র এই কথাটি জানাইতে চাই যে, সাময়িক পত্রে যে-সকল সাময়িক আবর্জনা জমা হয় তাহা সাহিত্যের চিরসাময়িক উৎসব-সভার সামগ্রী নহে। দ্বিজেন্দ্রলালের সম্বন্ধে আমার যে পরিচয় স্মরণ করিয়া রাখিবার যোগ্য তাহা এই যে আমি অন্তরের সহিত তাঁহার প্রতিভাকে শ্রদ্ধা করিয়াছি এবং আমার লেখায় বা আচরণে কখনো তাঁহার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করি নাই।– আর যাহা-কিছু অঘটন ঘটিয়াছে তাহা মায়া মাত্র, তাহার সম্পূর্ণ কারণ নির্ণয় করিতে আমি তো পারিই না, আর কেহ পারেন বলিয়া আমি বিশ্বাস করি না।

১৩২৪
সকল অধ্যায়
১.
সাম্রাজ্যেশ্বরী
২.
আচার্য জগদীশের জয়বার্তা
৩.
জগদীশচন্দ্র বসু
৪.
জগদীশচন্দ্র
৫.
সতীশচন্দ্র রায়
৬.
মোহিতচন্দ্র সেন
৭.
রমেশচন্দ্র দত্ত
৮.
সুহৃত্তম শ্রীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৯.
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১০.
দ্বিজেন্দ্রলাল রায়
১১.
শান্তিনিকেতনের মুলু
১২.
ছাত্র মুলু
১৩.
শিবনাথ শাস্ত্রী
১৪.
বিদ্যাসাগর
১৫.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – ০২
১৭.
সুকুমার রায়
১৮.
সুকুমার রায় – ০২
১৯.
উইলিয়াম পিয়ার্সন
২০.
পরলোকগত পিয়র্সন
২১.
মনোমোহন ঘোষ
২২.
সরোজনলিনী দত্ত
২৩.
জগদিন্দ্র-বিয়োগে
২৪.
লর্ড সিংহ
২৫.
উমা দেবী
২৬.
অরবিন্দ ঘোষ
২৭.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৮.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (সংবর্ধনা উপলক্ষে পত্র : ৩)
২৯.
মণীন্দ্রচন্দ্র নন্দী
৩০.
হরপ্রসাদ শাস্ত্রী
৩১.
হরপ্রসাদ শাস্ত্রী – ০২
৩২.
প্রফুল্লচন্দ্র রায়
৩৩.
আশুতোষ মুখোপাধ্যায়
৩৪.
শ্যামকান্ত সর্দেশাই
৩৫.
প্রিয়নাথ সেন
৩৬.
জগদানন্দ রায়
৩৭.
উদয়শঙ্কর
৩৮.
স্বামী শিবানন্দ
৩৯.
নন্দলাল বসু
৪০.
খান আবদুল গফ্‌ফর খান
৪১.
দিনেন্দ্রনাথ
৪২.
দিনেন্দ্রনাথ ঠাকুর
৪৩.
কমলা নেহরু
৪৪.
বীরেশ্বর
৪৫.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪৬.
মৌলানা জিয়াউদ্দিন
৪৭.
লক্ষ্মীনাথ বেজবরুয়া
৪৮.
কামাল আতাতুর্ক
৪৯.
কেশবচন্দ্র সেন
৫০.
বীরবিক্রমকিশোর মাণিক্য
৫১.
ঈ. বী. হ্যাভেল
৫২.
দীনবন্ধু অ্যাণ্ডরুজ
৫৩.
রাধাকিশোর মাণিক্য
৫৪.
প্রমথ চৌধুরী
৫৫.
অবনীন্দ্রনাথ ঠাকুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%