অভিজ্ঞ – রবার্ট টি, কুরোসাকা

রণেন ঘোষ

মেটিরিয়ালাইজার যন্ত্র তৈরি সম্পূর্ণ হল।

নেড কুইন স্বস্তির নিঃশ্বাস ফেলে কয়েক পা পেছনে সরে এসে দাঁড়াল। ময়লা মাখা দু’হাত তোয়ালেতে বেশ ভালো করে মুছল। যন্ত্রটার আপাদমস্তক বেশ ভালো করে পর্যবেক্ষণ করল কয়েকবার। নিজের হাতে করা বিশ্বাসই হয় না! বিশাল বোর্ডে সারবন্দী। ডায়াল নানান আকারের আলোর সারি– সাদা কালো একরাশ সুইচ। এই প্রজেক্টের পেছনে কত বছরই না কেটে গেছে। সেই সঙ্গে কত যে অর্থ গেছে, কে তার সঠিক হিসাব রাখে। অবশেষে যন্ত্র সম্পূর্ণ হল।

মাথার ওপরে বিচিত্র দর্শন লোহার শিরস্ত্ৰণ চাপিয়ে পরপর কয়েকটা প্লাগ কন্ট্রোল প্যানেল গুঁজে দিল নেড। তীক্ষ্ণদৃষ্টিতে একে একে সব মিটার ডায়াল পর্যবেক্ষণ করে মেন সুইচটা অন করে দিয়ে বলল, দশ ডলার বিল।

চাপা গুঞ্জনে ভরে উঠল ঘর। পরক্ষণেই রিসিভারে একখণ্ড কাগজ আত্মপ্রকাশ করল। হাতে তুলে নিয়ে, সে এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল ভালো করে। যথার্থই আসল।

–মার্টিনী–চাপাস্বরে বলল নেড।

পরক্ষণেই ঘূর্ণনজনিত শব্দ। রিসিভারে তরল পদার্থের আবর্তন দেখা দিল। মনে মনে গালি দিল নেড। না, শেখার অনেক বাকি আছে।

–এক বোতল শ্চিলিজঙ্গমার্টিনি।

পরিচিত ঘূর্ণনের শব্দের সঙ্গে সঙ্গে চিরপরিচিত বাদামি রঙের বোতল আবির্ভূত হল। বোতলের তরল পদার্থ চেখে দেখল নেড। বিদ্রুপের হাসিতে সারা মুখ জ্বলজ্বল করে উঠল।

আপন মনে শিস দিয়ে উঠল সে। আরও পরীক্ষার প্রয়োজন আছে। নেড এবার রিসিভারের আয়তন বৃদ্ধি করল। বৃহত্তর এক রোমাঞ্চকর এক্সপেরিমেন্টের জন্যে প্রস্তুত হল সে।

অর্থের প্রাচুর্য মানুষকে বিপথে নিয়ে যায়। নেডের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। ভদ্র, মার্জিত, শিক্ষিত, চিরাচরিত ভদ্রলোকের খোলস ভেদ করে আদিম লাম্পট্যের শিকার হল নেড, যা আমরা অল্পবিস্তর সকলেই হয়ে থাকি।

মেটিরিয়ালাইজারের সুইচটা অন করল নেড। গভীর শ্বাস নিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল কয়েক মুহূর্তের জন্যে। পরক্ষণেই বলে উঠল, মেয়ে চাই– মেয়ে!

এবার বেশ উচ্চগ্রামে ঘূর্ণনের শব্দ উঠল… চললও বেশ কিছুক্ষণ… অবশেষে তা ধীরে ধীরে স্তিমিত হয়ে এল। রিসিভারের ওপরে মেয়ে আবির্ভূত হল। জন্মদিনের পোশাক পরা সম্পূর্ণ নিরাবরণ। কারণ পোশাক সম্বন্ধে কোনও কিছুই। বলেনি নেড। মেয়েটির হাতে ঝুমঝুমি– মাথায় পিগটেল। বয়স মাত্র আট বছর।

–হেল… চিৎকার করে উঠল নেড কুইন। হু

ইর-র-র…

…আগুনে দগ্ধ হওয়া একরাশ ধ্বংসস্তূপ থেকে দুটো নরকঙ্কাল উদ্ধার করল দমকলবাহিনী। পুড়ে ঝামা হয়ে গেছে।

সকল অধ্যায়
১.
রাখে হরি মারে কে – আইজাক আসিমভ
২.
ভবিষ্যৎ – ডব্লিউ হিল্টন ইয়ং
৩.
মানুষ এক ভিন্ন জীব – এলান ব্লচ
৪.
গণিতজ্ঞ – আর্থার ফেল্ডম্যান
৫.
ব্যাবসা – ম্যাক রেনল্ড
৬.
চিড়িয়াখানা – এডোয়ার্ড ডি. হচ
৭.
ডক্টর – হেনরি সেলসার
৮.
অভিজ্ঞ – রবার্ট টি, কুরোসাকা
৯.
আবিষ্কার – জর্জ আর আর. মার্টিন
১০.
দেশপ্রেমিক – অ্যামব্রোস বিয়ার্স
১১.
বাছাই – হেনরি সেলসার
১২.
বিষের পেয়ালা – লি. কিলাও
১৩.
শিকারিরা – ওয়াল্ট সেন্ডন
১৪.
ক্রিকেট বল – অ্যাভ্রো ম্যানহাটান
১৫.
অ্যাপয়েন্টমেন্ট – এরিক ফ্র্যাঙ্ক রাসল
১৬.
রমণী – রবার্ট শেকলে
১৭.
পুনরুজ্জীবন – ডান্নি প্লাচটা
১৮.
অস্ত্র – ফ্রেডরিক ব্রাউন
১৯.
বিজ্ঞানী – জিরাল্ড অ্যাটকিন্স
২০.
ব্যবসায়ী – হেনরি সেলসার
২১.
জেদি – স্টিফেন গোল্ডিন
২২.
ওঁ – মার্টিন গার্ডনার
২৩.
কে ভালো – রে রাসেল
২৪.
চুলকানি দিয়ে শুরু – রবার্ট শেকলে
২৫.
নিয়ম – বেন বোভা
২৬.
প্রাগৈতিহাসিক এক ভোরের গল্প – জন, পি. ম্যাকনাইট
২৭.
কিউব রহস্য – নেলসন বন্ড
২৮.
অমনোনীত – কে. ডব্লিউ. ম্যাকান
২৯.
এমন যদি হত – র‍্যালফ মিলনে ফারলে
৩০.
হারানো সেই দিনের কথা – আইজাক আসিমভ
৩১.
উত্তর – ফ্রেডরিক ব্রাউন
৩২.
মানুষ ক্রীতদাস হবে – সিদ্ধার্থ নারলেকার
৩৩.
প্রহরী – লরেন্স এস. জ্যানিফার
৩৪.
একটি মর্মান্তিক মৃত্যু – সমরজিৎ কর
৩৫.
আমি কে – অমিতানন্দ দাস
৩৬.
এস্প – এইচ. জি. ওয়েলস
৩৭.
নেপথ্যে – আর্থার সি. ক্লার্ক
৩৮.
কিন্ডারগার্টেন – জেমস-ই-গান
৩৯.
অমৃত – আর্থার সি. ক্লার্ক
৪০.
পলাতক তুফান – জগদীশচন্দ্র বসু
৪১.
টেলিপ্যাথদের জন্য সায়েন্স ফিকশন – ই. মাইকেল ব্লেক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%