কতো টাকা জমলে বাঙলাকে ঘৃণা করতে ইচ্ছে হয়?

হুমায়ুন আজাদ

কতো টাকা জমলে বাঙলাকে ঘৃণা করতে ইচ্ছে হয়?

বাঙলাদেশের ধনীশ্রেণীর মনস্তত্ত্বের দুটি কালো এলাকার নাম বাঙলা ও বাঙলাদেশ। বাঙলা ও বাঙলাদেশ তাঁদের কাছে শ্রদ্ধেয় নয় : তাঁরা প্রকাশ্যে গোপনে ঘৃণাই করেন বাঙলা ও বাঙলাদেশকে। গরিবদের পক্ষে অমন কালো আবেগ বুকের মধ্যে জন্মানো অসম্ভব; কেননা তাঁরা পৃথিবীর সীমা, বর্ণাঢ্যতা সম্পর্কে জ্ঞান রাখেন খুবই কম। ধনীরা জানেন সব, তাঁদের কামনাবাসনাও ব্যাপকবিস্তৃত। খাদ্য-বাসস্থান তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয়; ওসব আছে তাঁদের অঢেল। তাঁদের কামনাবাসনার বস্তু তা, যা নেই বাঙলাদেশে : ঠিক সাবান শ্যাম্পুটি পাওয়া না গেলে ঘৃণায় কালো হয়ে যায় তাঁদের হৃৎপিণ্ড। এ-শ্রেণীটি বাঙলা ভাষাকে ঘৃণা করেন : বাঙলা তাঁদের সবারির সাথে তাল মেলাতে পারে না ব’লে। বাঙলা ভাষাকে ভালোবাসা বা ঘৃণা করাও মূলত আর্থসূত্র দ্বারা নিয়ন্ত্রিত : ধনের প্রাচুর্য ও বাঙলা ভাষাকে ভালোবাসা বিপ্রতীপভাবে সম্পর্কিত। প্রশ্ন : কতো টাকা জমলে বাঙলা ভাষাকে অবহেলা আর ঘৃণা করতে ইচ্ছে হয়, এবং কতো কোটিতে ওই সাধ বাস্তবায়িত হয়? শ্রমিক-চাষীর পক্ষে এমন আবেগ পোষণ করা অসম্ভব। ভিখিরির পক্ষে সম্ভব নয়। পাঁচ শো টাকা বেতনের কর্মচারীর, বিদ্যালয়শিক্ষকের পক্ষে বাঙলাকে অবহেলা-ঘৃণা করা সম্ভব? সম্ভবত নয়। মাসে হাজার টাকা এলে সম্ভব? কারোকারো পক্ষে সম্ভব, যদি তাঁর থাকে অর্থউচ্ছল শ্রেণীতে আরোহণের অভিলাষ। কিন্তু টাকা যতোই জমতে থাকে অবহেলা-ঘৃণাও জমতে থাকে; কালো টাকা বৃদ্ধির সাথেসাথে বাড়িগাড়ি-মর্যাদা-ক্ষমতা যেদিন সম্পূর্ণ আয়ত্তে আসে, সেদিন বাঙলাকে ঘৃণা-অবহেলার প্রক্রিয়াটিও সম্পূর্ণ হয়। এ-শ্রেণীটি তাঁর সমস্ত অনৈতিকতা-দুর্নীতির মধ্যেও কখনো বিস্মৃত হন না যে ইংরেজি শিখতে হবে, কেননা ইংরেজিই জোগায় আর্থ ও অন্যান্য শক্তি।

সকল অধ্যায়
১.
অবতরণিকা
২.
শত্রুমিত্র শনাক্তকরণ
৩.
শত্রুমিত্রতার ইতিকথা
৪.
পাকিস্তানি শত্রুতা ও কয়েকজন কুখ্যাত শত্রু
৫.
ঔপনিবেশিক ঘোর
৬.
কানা নিতাই ও খোঁড়া অদ্বৈতের উত্তরাধিকারীরা
৭.
বাঙলা প্রচলনের সমস্যাটি ভাষাতাত্ত্বিক নয়
৮.
ইংরেজি ও বাঙলা : শ্ৰেণীদ্বন্দ্ব ও শ্রেণী-উত্তরণ
৯.
ইংরেজি : পশ্চিমের জানালা- কার জন্যে খোলা থাকা দরকার?
১০.
কতো টাকা জমলে বাঙলাকে ঘৃণা করতে ইচ্ছে হয়?
১১.
ইংরেজি : চক্রান্ত ও শোষণের ভাষা
১২.
বাঙলা : তোষণ ও প্রতারণার ভাষা
১৩.
ফেব্রুয়ারি : উৎসব ও স্নিগ্ধ ছলনার মাস
১৪.
বাঙলা প্রচলনের বর্তমান অবস্থা
১৫.
সরকার ও বাঙলা
১৬.
রাজনীতিক ও বাঙলা
১৭.
আমলা ও বাঙলা
১৮.
বিচারালয় ও বাঙলা
১৯.
বাঙলা একাডেমি ও বাঙলা
২০.
বিশ্ববিদ্যালয় ও বাঙলা
২১.
খেলোয়াড় ও বাঙলা
২২.
নামকরণ ও বাঙলা
২৩.
পণ্য ও বাঙলা
২৪.
জ্ঞান ও বাঙলা ও ইংরেজি
২৫.
ভাষা-পরিকল্পনার সর্বজনীন বৈশিষ্ট্য
২৬.
উপসংহার
২৭.
পরিশিষ্ট : এক – ভাষা-আন্দোলন : নূরুল আমীনের দৃষ্টিতে
২৮.
পরিশিষ্ট : দুই – ভাষা-আন্দোলন ১৯৮২
২৯.
গ্রন্থপঞ্জি – ভাষা-বিতর্ক ও ভাষা-আন্দোলন বিষয়ক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%