যাচনা

রবীন্দ্রনাথ ঠাকুর

কীর্তন

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
                আমার নামটি লিখিয়ো— তোমার
                   মনের মন্দিরে।
          আমার পরানে যে গান বাজিছে
                তাহারি তালটি শিখিয়ো— তোমার
                   চরণমঞ্জীরে।
 
          ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
                আমার মুখর পাখিটি— তোমার
                   প্রাসাদপ্রাঙ্গণে।
          মনে ক’রে, সখী, বাঁধিয়া রাখিয়ো
                আমার হাতের রাখীটি— তোমার
                   কনককঙ্কণে।
 
          আমার লতার একটি মুকুল
                ভুলিয়া তুলিয়া রাখিয়ো— তোমার
                   অলকবন্ধনে।
          আমার স্মরণশুভসিন্দূরে
                একটি বিন্দু আঁকিয়ো— তোমার
                   ললাটচন্দনে।
 
          আমার মনের মোহের মাধুরী
                মাখিয়া রাখিয়া দিয়ো গো— তোমার
                   অঙ্গসৌরভে।
          আমার আকুল জীবনমরণ
                টুটিয়া লুটিয়া নিয়ো গো— তোমার
                   অতুল গৌরবে।

সাহাজাদপুর। বোট
৮ আশ্বিন ১৩০৪

সকল অধ্যায়
১.
দুঃসময়
২.
বর্ষামঙ্গল
৩.
চৌরপঞ্চাশিকা
৪.
স্বপ্ন
৫.
মদনভস্মের পূর্বে
৬.
মদনভস্মের পর
৭.
মার্জনা
৮.
চৈত্ররজনী
৯.
স্পর্ধা
১০.
পিয়াসী
১১.
পসারিনী
১২.
ভ্রষ্ট লগ্ন
১৩.
প্রণয়প্রশ্ন
১৪.
আশা
১৫.
বঙ্গলক্ষ্মী
১৬.
শরত্‍‌
১৭.
মাতার আহ্বান
১৮.
ভিক্ষায়াং নৈব নৈব চ
১৯.
হতভাগ্যের গান
২০.
জুতা-আবিষ্কার
২১.
সে আমার জননী রে
২২.
জগদীশচন্দ্র বসু
২৩.
ভিখারি
২৪.
যাচনা
২৫.
বিদায়
২৬.
লীলা
২৭.
নববিরহ
২৮.
লজ্জিতা
২৯.
কাল্পনিক
৩০.
মানসপ্রতিমা
৩১.
সংকোচ
৩২.
প্রার্থী
৩৩.
সকরুণা
৩৪.
বিবাহমঙ্গল
৩৫.
ভারতলক্ষ্মী
৩৬.
প্রকাশ
৩৭.
উন্নতিলক্ষণ
৩৮.
অশেষ
৩৯.
বিদায়
৪০.
বর্ষশেষ
৪১.
ঝড়ের দিনে
৪২.
অসময়
৪৩.
বসন্ত
৪৪.
ভগ্ন মন্দির
৪৫.
বৈশাখ
৪৬.
রাত্রি
৪৭.
অনবচ্ছিন্ন আমি
৪৮.
জন্মদিনের গান
৪৯.
পূর্ণকাম
৫০.
পরিণাম
৫১.
কৃতঘ্ন শোক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%