ভিক্ষায়াং নৈব নৈব চ

রবীন্দ্রনাথ ঠাকুর

যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে,
        হে মোর স্বদেশ,
মোরা তারি কাছে ফিরি সম্মানের তরে
        পরি তারি বেশ!
বিদেশী জানে না তোরে, অনাদরে তাই
        করে অপমান—
মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই
        আপন সন্তান!
তোমার যা দৈন্য, মাতঃ, তাই ভূষা মোর
        কেন তাহা ভুলি!
পরধনে ধিক্ গর্ব— করি করজোড়,
        ভরি ভিক্ষাঝুলি!
পুণ্যহস্তে শাক‐অন্ন তুলে দাও পাতে
        তাই যেন রুচে।
মোটা বস্ত্র বুনে দাও যদি নিজ হাতে
        তাহে লজ্জা ঘুচে।
সেই সিংহাসন যদি অঞ্চলটি পাতো,
        কর স্নেহ দান।
যে তোমারে তুচ্ছ করে সে আমারে, মাতঃ,
        কী দিবে সম্মান!

১৩০৪
সকল অধ্যায়
১.
দুঃসময়
২.
বর্ষামঙ্গল
৩.
চৌরপঞ্চাশিকা
৪.
স্বপ্ন
৫.
মদনভস্মের পূর্বে
৬.
মদনভস্মের পর
৭.
মার্জনা
৮.
চৈত্ররজনী
৯.
স্পর্ধা
১০.
পিয়াসী
১১.
পসারিনী
১২.
ভ্রষ্ট লগ্ন
১৩.
প্রণয়প্রশ্ন
১৪.
আশা
১৫.
বঙ্গলক্ষ্মী
১৬.
শরত্‍‌
১৭.
মাতার আহ্বান
১৮.
ভিক্ষায়াং নৈব নৈব চ
১৯.
হতভাগ্যের গান
২০.
জুতা-আবিষ্কার
২১.
সে আমার জননী রে
২২.
জগদীশচন্দ্র বসু
২৩.
ভিখারি
২৪.
যাচনা
২৫.
বিদায়
২৬.
লীলা
২৭.
নববিরহ
২৮.
লজ্জিতা
২৯.
কাল্পনিক
৩০.
মানসপ্রতিমা
৩১.
সংকোচ
৩২.
প্রার্থী
৩৩.
সকরুণা
৩৪.
বিবাহমঙ্গল
৩৫.
ভারতলক্ষ্মী
৩৬.
প্রকাশ
৩৭.
উন্নতিলক্ষণ
৩৮.
অশেষ
৩৯.
বিদায়
৪০.
বর্ষশেষ
৪১.
ঝড়ের দিনে
৪২.
অসময়
৪৩.
বসন্ত
৪৪.
ভগ্ন মন্দির
৪৫.
বৈশাখ
৪৬.
রাত্রি
৪৭.
অনবচ্ছিন্ন আমি
৪৮.
জন্মদিনের গান
৪৯.
পূর্ণকাম
৫০.
পরিণাম
৫১.
কৃতঘ্ন শোক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%