সিংহ ও গাধা ও অন্যান্য

হুমায়ুন আজাদ

সিংহ ও গাধা ও অন্যান্য

১.
মানুষ সিংহের প্রশংসা করে,
তবে গাধাকেই আসলে পছন্দ করে।
আমার প্রতিভাকে প্রশংসা করলেও
ওই পুঁজিপতি গাধাটাকেই
আসলে পছন্দ করো তুমি।
.
২.
তোমাকে নিয়ে এতোগুলো কবিতা লিখেছি।
তার গোটাচারি শিল্পোত্তীর্ণ
আর অন্তত একটি কালোত্তীর্ণ।
এতেই সবাই বুঝবে তোমাকে আমি পাই নি কখনো।
.
৩.
প্রাক্তন দ্রোহীরা যখন অর্ঘ্য পায়
তাদের কবরে যখন স্মৃতিস্তম্ভ মাথা তোলে
নতুন বিদ্রোহীরা কারাগারে ঢোকে
আর ফাঁসিকাঠে ঝোলে।
.
৪.
মেয়ে, তোমার সুন্দর মনের থেকে
অনেক আকর্ষণীয়
তোমার সুন্দর শরীর।
.
৫.
যখন তোমার রিকশা উড়ে আসে
সামনের দিক থেকে প্রজাপতির মতো
তখন পেছন দিক থেকে দানবের মতো ছুটে আসে
একটা লকলকে জিভের ট্রাক
প্রজাপতি আর দানবের মধ্যে আমি পিষ্ট চিরকাল।
সকল অধ্যায়
১.
তোমার দিকে আসছি
২.
গরীবদের সৌন্দর্য
৩.
আমাকে ছেড়ে যাওয়ার পর
৪.
ভিখারি
৫.
শ্রেষ্ঠ শিল্প
৬.
পুত্রকন্যাদের প্রতি, মনে মনে
৭.
ডানা
৮.
সাহস
৯.
মুক্তিবাহিনীর জন্যে
১০.
যা কিছু আমি ভালোবাসি
১১.
সিংহ ও গাধা ও অন্যান্য
১২.
তুমি, বাতাস ও রক্তপ্রবাহ
১৩.
একবারে সম্পূর্ণ দেখবো
১৪.
এপিটাফ
১৫.
কবি ও জনতাস্তাবকতা
১৬.
বিশ্বাস
১৭.
যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো
১৮.
ও ঘুমোয়, আমি জেগে থাকি
১৯.
সৌন্দর্যের সৌন্দর্য
২০.
আর্টগ্যালারি থেকে প্রস্থান
২১.
গরু ও গাধা
২২.
বিজ্ঞাপন : বাঙলাদেশ ১৯৮৬
২৩.
এসো, হে অশুভ
২৪.
নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ
২৫.
আমার চোখের সামনে
২৬.
আমাদের ভালোবাসা
২৭.
সামরিক আইন ভাঙার পাঁচ রকম পদ্ধতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%