সৌন্দর্যের সৌন্দর্য

হুমায়ুন আজাদ

সৌন্দর্যের সৌন্দর্য

সৌন্দর্য, যেভাবেই তাকায়, সেভাবেই সুন্দর।

সৌন্দর্য, যখন সরাসরি তাকায়, তখন সুন্দর।
সৌন্দর্য, যখন চোখ নত করে থাকে, তখনো সুন্দর।
সৌন্দর্যের গ্রীবায় যখন তিল থাকে সৌন্দর্য তখন সুন্দর।
সৌন্দর্যের গ্রীবায় যখন তিল থাকে না সৌন্দর্য তখনো সুন্দর।

সৌন্দর্যের গালে যখন টোল পড়ে সৌন্দর্য তখন সুন্দর।
সৌন্দর্যের গালে যখন টোল পড়ে না সৌন্দর্য তখনো সুন্দর।
সৌন্দর্যের চুল যখন মেঘের মতো ওড়ে সৌন্দর্য তখন সুন্দর।
সৌন্দর্যের চুল যখন কালো গোলাপের মতো খোঁপা বাঁধা থাকে
সৌন্দর্য তখনো সুন্দর।

সৌন্দর্য, যেভাবেই থাকে, সেভাবেই সুন্দর।

সৌন্দর্য যখন কাতান প’রে আগুনের মতো জ্বলে
সৌন্দর্য তখন সুন্দর।
সৌন্দর্য যখন নগ্ন ধবধবে বরফের মতো গলে
সৌন্দর্য তখনো সুন্দর।

স্নানাগারে সৌন্দর্য সুন্দর।
সরোবরে সৌন্দর্য সুন্দর।
সৌন্দর্যের জংঘা সুন্দর।
সৌন্দর্যের বক্ষ সুন্দর।

সৌন্দর্য যখন ধান ভানে সৌন্দর্য তখন সুন্দর।
সৌন্দর্য যখন গান গায় সৌন্দর্য তখনো সুন্দর।
সৌন্দর্য যখন শিল্প সৌন্দর্য তখন সুন্দর।
সৌন্দর্য যখন অশিল্প সৌন্দর্য তখনো সুন্দর।

সৌন্দর্য যখন চুমো খায় সৌন্দর্য তখন সুন্দর।
সৌন্দর্য যখন শোকে ভেঙে পড়ে সৌন্দর্য তখনো সুন্দর।
সৌন্দর্য যখন প্রেমিকের আলিঙ্গনে কেঁপে ওঠে
সৌন্দর্য তখন সুন্দর।

সৌন্দর্য যখন অথর্ব বৃদ্ধের দেহতলে পিষ্ট হয়
সৌন্দর্য তখনো সুন্দর।

সৌন্দর্য যখন ট্রাকের চাকার নিচে থেলে প’ড়ে থাকে
সৌন্দর্য তখন সুন্দর।

বেয়নেটের খোঁচায় খোঁচায় যখন সৌন্দর্যের হৃৎপিণ্ড থেকে রক্ত ঝরে
সৌন্দর্য তখনো সুন্দর।

সৌন্দর্য, যেভাবেই থাকে, সেভাবেই সুন্দর।
সৌন্দর্য, যেভাবেই তাকায়, সেভাবেই সুন্দর।
সকল অধ্যায়
১.
তোমার দিকে আসছি
২.
গরীবদের সৌন্দর্য
৩.
আমাকে ছেড়ে যাওয়ার পর
৪.
ভিখারি
৫.
শ্রেষ্ঠ শিল্প
৬.
পুত্রকন্যাদের প্রতি, মনে মনে
৭.
ডানা
৮.
সাহস
৯.
মুক্তিবাহিনীর জন্যে
১০.
যা কিছু আমি ভালোবাসি
১১.
সিংহ ও গাধা ও অন্যান্য
১২.
তুমি, বাতাস ও রক্তপ্রবাহ
১৩.
একবারে সম্পূর্ণ দেখবো
১৪.
এপিটাফ
১৫.
কবি ও জনতাস্তাবকতা
১৬.
বিশ্বাস
১৭.
যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো
১৮.
ও ঘুমোয়, আমি জেগে থাকি
১৯.
সৌন্দর্যের সৌন্দর্য
২০.
আর্টগ্যালারি থেকে প্রস্থান
২১.
গরু ও গাধা
২২.
বিজ্ঞাপন : বাঙলাদেশ ১৯৮৬
২৩.
এসো, হে অশুভ
২৪.
নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ
২৫.
আমার চোখের সামনে
২৬.
আমাদের ভালোবাসা
২৭.
সামরিক আইন ভাঙার পাঁচ রকম পদ্ধতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%