লোকেশ্বর বসু
বাকচি, লাহিড়ী, চম্পটি, কালিন্দি, শহরি, নন্দনাবাসী, বিশি, মৎস্যাসি, তোড়ক, বেলড়ী, বিশ্বগ্রামী, বেতগ্রামী, খড়খড়ি, তাড়য়াল, ভাদড়, লাউড়ী, আতর্থী, ঝম্পটি, রাই, রত্নাবলী, ওশ্ৰুধী, গোচণ্ড, কাচড়ী, সিংবহাল, সরিয়াল, ক্ষত্রগ্রামী, শূল, দধিয়াল, পুতী, নন্দগ্রামী, পিপলী, খর্জুরী, গোশালাক্ষী, গোগ্রামী, নিঘটী, বললাৎকটা, কুঞ্জ, ভোগ্ৰামী, মৈত্র, ভাদুড়ী, করঞ্জ, বলষষ্টিক, মধুগ্রামী, রানীহরি, মৌহালী, বীজকুঞ্জ, সহগ্রামী, বিষোৎকট, পারীস্বাম, মঠগ্রামী, মধ্যগ্রামী, গঙ্গাগ্রামী, আথর্বী, বেলগ্রাম, সূচী, শিঙ, দিয়ার, পিপড়ী, দধি, শৃঙ্গী, মেদড়ী, উখরী, ধকড়ী, বাড়, আলস্য, শতক, নৈগ্রামী, কল্যাণী, টটরী, পুন্ড্র- বর্ধনী, কলাপী, পশুবটী, নিখটি, সমুদ্রক, শীতলী, সান্যাল, ভীম, ভট্টশালী, কামকালী, কুড়মুড়ি, ভাড়িয়াল, যমরুখী, শীতলী, ভালড়ী, দেবলী, বাৎস্যগ্রামী, নিদ্রালী, কুর্কটী, পৌণ্ড্রবর্ধন, বেড়েগ্রামী, শ্রোকবটী, অক্ষগ্রামী, ঘোষগ্রামী, কালীগ্রামী, কালীপুর, তন্ত্রকেলী, নাগাশূর, শিব-তটা, বৈশালী।
লক্ষ্য করলেই দেখা যাবে কিছু কিছু, নাম রাঢ়ী গাঞিপদবী থেকে অভিন্ন ছিল না। বহু গ্রামনাম উভয়ক্ষেত্রে একই। গ্রামগুলিকে সর্ব- ক্ষেত্রে কেবলমাত্র বরেন্দ্রভূমিতে অনুসন্ধান করা হয়তো যুক্তিযুক্ত হবে না।
চম্পটি কি চম্পাহিটি। শিহরি কি বর্তমানের সিউরী? ভাদড় এবং ভাতার চিন্ত্যনীয়। ভাদ্র থেকে ভাদড় হয়ে ভাতার গ্রামনাম হয়ে থাকতে পারে। অবশ্য যুদ্ধে বিপর্যস্ত রাজার ঐ স্থানে ভাত-আহার জনপ্রবাদ থেকেও ভাতার গ্রামনাম এসে থাকতে পারে। তুলনীয়: রাজা- ভাতখাওয়া। গোগ্রাম কি বর্তমানের গোগাঁ? বেলড়ী-বেলমুড়ি? পিপলী কি পিপলে? শিঙ-সিঙ্গী? বেড়েগ্রামী-বেলগাঁ?
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন