লোকেশ্বর বসু
বন্দ্যঘটি, বাড়র (বাড়ব); বটব্যাল, বড়াল (বোড়া); কুশারী (কুশো); মাসচটক (মাসদহ); কুসুমকুলী (কুসম ও কুলী); ঘোষাল, ঘোষলী (ঘোষল); সেয়ক (সেউর); বসুয়ারী (বসুয়া); করাল (কৌড়ি); দীর্ঘাঙ্গী (দীঘড়া); গড়গড়ি (গড়গড়ে); কুলভী (কুলভ); পারিহাল (পারিহা); কেশরকুনী (কেশরকোণা); মুখটি, মুকুটি (মুকুটি); ডিংসাই (ডিংসা); সাহারিক (সাহুড়া); রায়ী (রায়গ্রাম); পর্কটি, পাকড়াশি (পাকুর); পালধী (পালতী); চাটুতি, চট্ট (চাটতি); সিমলাই (সিমলে); অম্বুলী (আমূল); ভূরীগ্রামী (ভুরসুট); পলসায়ী (পলশা-পলসোনা?); মূল- গ্রামী (মূলগ্রাম); গুড় (গুড়া); হড় (হড়); পুষলী, পুষিলাল (পোষলা); তৈলবাটী (তিলাড়া); পোড়ারী (পোড়াবাড়ি); পীতমুণ্ডী (পীতমূড়া); গাঙ্গুরি, গাঙ্গুলী (গাগুর); কুন্দ (কুন্দ, কুদো); সিদ্ধল (সিধলা); নন্দী (নন্দীগ্রাম); বালী (বালীগ্রাম); সিয়ারী (সিয়ারা); পারী (পালী- গ্রাম); নায়ী, নায়ারী (নায়); দায়ী (দায়া); কাঞ্জিলাল (কাঞ্জি); পিপলাই (পিপ্পল); শিম্বলাল (শিমুলি); কাঞ্জারি (কাঞ্জিকুড়া); বাপুলী (বাপুলা); পূতিতুণ্ড, পূতিতুণ্ডি (পাতুণ্ড? পুতুণ্ডা?); চোটখণ্ডী (চোৎখণ্ড); মহিন্তা (মহতা); পূর্বগ্রামী (পূর্বগ্রাম)। আকাশ, কোঁয়ারী, ভট্টশালী, পুংসিক, ষাটক বা সাণ্ডেশ্বরী, ঘন্টা বা ঘাটাল, দীঘল বা দীঘারী প্রভৃতির মূল গ্রামনাম পাওয়া যায় না। উপরে উল্লিখিত গাঞি- পদবী ও গ্রামনামের কিছু কিছু তারতম্যও দেখা যায়। ভট্টশালী ভুরসুট থেকে এসে থাকতে পারে। এই গ্রামের নামগুলি মূলতঃ অস্ট্রিক বা দেশজ শব্দ ছিল, পরে সংস্কৃত শব্দে শুদ্ধিকরণ করা হয়, অথবা এগুলি সংস্কৃতেরই অপভ্রংশ কিনা তা নিঃসন্দেহে বলা যায় না। বন্ধনীচিহ্নের মধ্যে গ্রামের নামগলি দেওয়া হয়েছে।
বেড়ি—বোড়ো? পিপ্পল—পিপলে?
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন