পদৰী-সংবাদ

লোকেশ্বর বসু

* অধিকারী পাওয়া যাবে ব্রাহ্মণ, বৈষ্ণব, মাহিষ্য, সঙ্গোপ, কর্মকার, মালাকার প্রভৃতি বর্ণহিন্দুর মধ্যে। মালী সবিতৃ নমঃশূদ্র প্রভৃতির মধ্যেও।

* মালাকার জাতি বর্ণহিন্দু, তপশীলভুক্ত নয়। মালাকার পদবী পাওয়া যাবে মালাকার জাতি ছাড়াও নমঃশূদ্র মালী রাজবংশীদের মধ্যে।

* আঢ্য কায়স্থ ও সবর্ণবণিক পদবী। আবার নমঃশূদ্রের মধ্যেও আছে।

* উকিল ব্রাহ্মণ, কায়স্থ, মাহিষ্য, সঙ্গোপ।

* ওঝা শুধুই ব্রাহ্মণ নয়। বৈদ্য, মাহিষ্য, কর্মকার, কৈবর্ত্ত, নমঃশূদ্রও।

* কর বাইশটি জাতির পদবী।

* কবিরাজ পদবী আছে ব্রাহ্মণ বৈদ্য কর্মকার কৈবর্ত্ত মাহিষ্য সঙ্গোপ শাঁখারি ডোম নমঃশূদ্র প্রভৃতির মধ্যেও।

* কুণ্ডু কায়স্থ বৈদ্য ছাড়াও আরো সাতাশটি জাতির পদবী।

* গঙ্গোপাধ্যায় পাওয়া যাবে যোগীদের মধ্যে।

* সেন, সোম, দত্ত, দে, কর, গুহ কায়স্থ, উগ্ৰক্ষত্রিয়।

* গোস্বামী ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, বৈষ্ণব, মাহিষ্য, সঙ্গোপ, মালী, যোগী, বৈশ্যকপালী, পৌন্ড্র, নমঃশূদ্র।

* ঘটক ব্রাহ্মণ, কায়স্থ, সন্দোপ, যোগী, নমঃশূদ্র।

* ঠাকুর ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, কর্মকার, যাদব, পাটনী, যোগী, নমঃশূদ্র।

* তরফদার কায়স্থ, কৈবর্ত্ত, মাহিষ্য, সঙ্গোপ, নমঃশূদ্র।

* তাঁতী পদবী তন্তুবায়দেরই নয়, পৌন্ড্র ও যোগী জাতির।

* বিশ্বাস কায়স্থ ছাড়াও তিরিশটি জাতির পদবী।

* ভাদুড়ি কৈবর্ত্ত এবং যোগীদের মধ্যেও আছে।

* মাজি ও মাঝি কায়স্থ এবং অন্যান্য বত্রিশটি জাতির মধ্যে আছে।

* পুরকায়স্থ জাতিতে ব্রাহ্মণ বা কায়স্থ বা বৈদ্য হতে পারেন, আবার সঙ্গোপ, মাহিষ্য, সাহুবণিক, যোগী, মালী, নমঃশূদ্রও।

* বাকচি ব্রাহ্মণ, কৈবৰ্ত্ত, যোগী, নমঃশূদ্রে।

* সান্যাল কর্মকার, ব্রাহ্মণ, যোগী, সবিতৃ।

* সেন চব্বিশটি জাতির পদবী।

* সোম আটটি জাতির মধ্যে পাওয়া যাবে।

* সিংহ তিরিশটি জাতির পদবী।

উপরের তথ্যাদির অনেকগুলি খগেন্দ্রনাথ ভৌমিকের ‘পদবীর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস’ (১৩৮৯) থেকে গৃহীত।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%