সোনার চাঁদ 

ভাস্কর চক্রবর্তী

পাশের মানুষটা থেকে তুমি নিঃশব্দে সরে পড়ো আর গলা ফাটাও : হিংস্রতা
থেকে আমাদের পৃথিবীটাকে মুক্ত করুন।

বেলা এগারোটায় তোমার সকাল শুরু হয় আর দুটো হাফ-চায়ের জন্যে
তুমি ছুটতে থাকো।

কী কী পারো আর কী কী তুমি পারো না আমি জানি।
আমি তোমার বাপ।

হাজার সমস্যার সমাধান করবো বলে আমি সাড়ে তিন টাকার মলম কিনে
এনেছি আর কিনে এনেছি কফি।

সেদিন তোমার এক বন্ধুকে তুমি রাস্তায় চেঁচিয়ে ডাকলে আর তোমার গলা
থেকে স্বর বেরোলো না কোনো !

তুমি নিজেকে প্রতিভাবান ভাবছো , ভাবছো যে , হিমালয়টা তুমি টপকে যাবে।
দলে থাকলে পিঁপড়েকেও হাতি মনে হয়। তুমি মরতে বসেছো বুড়ো।

মহামানুষেরা আছেন আর তারা পৃথিবীটা দেখাশোনা করছেন। তুমি একটু
শাক-সবজি চিবোও। আর চুপ করো।

সকল অধ্যায়
১.
শীতকাল কবে আসবে সুপর্ণা 
২.
২০০২ 
৩.
১৯৭৪ 
৪.
জিরাফের ভাষা ৪৮ 
৫.
জিরাফের ভাষা ২৩ 
৬.
চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 
৭.
কবিতা ১৩৪ 
৮.
স্মৃতি 
৯.
মুখ 
১০.
শুধুমাত্র তোমাকে-৩ 
১১.
তাপমাত্রা 
১২.
ভিখারি 
১৩.
মৃতসঞ্জীবনী 
১৪.
মানুষ 
১৫.
যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 
১৬.
আরেকটি প্রেমের কবিতা 
১৭.
দূরের টেবিল 
১৮.
প্রতিবহন 
১৯.
সোনার চাঁদ 
২০.
প্রার্থনা ১ 
২১.
আঁধার বিষয়ে 
২২.
উৎস
২৩.
জিজি 
২৪.
আমার কবিতা
২৫.
তবু কোনোদিন
২৬.
প্রেমিকেরা প্রেমিকারা
২৭.
নীল সাপের মতো
২৮.
শীত
২৯.
শিরোনামহীন
৩০.
আনন্দ
৩১.
প্রেম
৩২.
বাদামী রঙের কবিতা
৩৩.
ভূমিকাহীন
৩৪.
যদি ভালোবাসা থাকে
৩৫.
আঠাশে মে, আমার জীবনের
৩৬.
মুহূর্তমালা
৩৭.
বন্ধুত্ব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%