শুধুমাত্র তোমাকে-৩ 

ভাস্কর চক্রবর্তী

তোমার মাথার ওপর দিয়ে, দ্রুত, উড়ে গেল একটা এরোপ্লেন-
দূরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি
কি বিশাল ছায়া পড়ল তোমার শরীরে-আর পাখিরা
এই উনিশশো একাত্তরেও ভয় পেল খুব-সত্যি
পাখির বিষয়ে আমরা কত কম জানি-গাছের বিষয়েও
আমরা বিশেষ কিছুই জানি না- এক একটা গাছের সঙ্গে
সারাজীবন থেকে যেতে ইচ্ছে করে-এক-হাজার পাখির মধ্যিখানে
বসে থাকতে ইচ্ছে করে দুপুরবেলা-সত্যি
দুপুরবেলা, আরও কত কি করতে ইচ্ছে করে- হলুদ শাড়ি পরে
যখন তুমি দাঁড়িয়ে থাক বারান্দায়

সকল অধ্যায়
১.
শীতকাল কবে আসবে সুপর্ণা 
২.
২০০২ 
৩.
১৯৭৪ 
৪.
জিরাফের ভাষা ৪৮ 
৫.
জিরাফের ভাষা ২৩ 
৬.
চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 
৭.
কবিতা ১৩৪ 
৮.
স্মৃতি 
৯.
মুখ 
১০.
শুধুমাত্র তোমাকে-৩ 
১১.
তাপমাত্রা 
১২.
ভিখারি 
১৩.
মৃতসঞ্জীবনী 
১৪.
মানুষ 
১৫.
যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 
১৬.
আরেকটি প্রেমের কবিতা 
১৭.
দূরের টেবিল 
১৮.
প্রতিবহন 
১৯.
সোনার চাঁদ 
২০.
প্রার্থনা ১ 
২১.
আঁধার বিষয়ে 
২২.
উৎস
২৩.
জিজি 
২৪.
আমার কবিতা
২৫.
তবু কোনোদিন
২৬.
প্রেমিকেরা প্রেমিকারা
২৭.
নীল সাপের মতো
২৮.
শীত
২৯.
শিরোনামহীন
৩০.
আনন্দ
৩১.
প্রেম
৩২.
বাদামী রঙের কবিতা
৩৩.
ভূমিকাহীন
৩৪.
যদি ভালোবাসা থাকে
৩৫.
আঠাশে মে, আমার জীবনের
৩৬.
মুহূর্তমালা
৩৭.
বন্ধুত্ব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%